02/09/2026
সরকারি চাকরি চাই, নাকি সরকারি চাকরির সুবিধা চাই? প্রশ্নটা আসলে এখানেই।
একজন ছেলে বছরের পর বছর পড়াশোনা করে, একের পর এক পরীক্ষায় ভালো করে, নিজের যোগ্যতায় একটা সরকারি চাকরির জন্য চেষ্টা করে। শেষ পর্যন্ত চাকরিটা না হলে সমাজের verdict খুব সহজ—
ছেলেটা জীবনে কিছুই করতে পারেনি!
কিন্তু সেই ছেলেটাই যদি private sector-এ ভালো position-এ কাজ করে, decent salary পায়, নিজের career গড়ে—তখনও প্রশ্ন,
সরকারি চাকরি হলো না?
কেন?
একজন মানুষের success কি শুধুই একটা Government Job দিয়ে measure করতে হবে?
আর সবচেয়ে interesting ব্যাপার হলো, আমরা সবাই চাই
দুর্নীতি বন্ধ হোক, ঘুষ বন্ধ হোক, সরকারি কর্মকর্তারা সৎ হোক।
Perfect! আমিও চাই।
কিন্তু একই সমাজ যখন নিজের ছেলে-মেয়ের বিয়ের কথা ভাবে, তখন প্রথম requirement—
সরকারি চাকরির ছেলে/মেয়ে চাই।
তারপর সেই সরকারি চাকরিজীবী যদি সৎভাবে চাকরি করে, salary অনুযায়ী জীবনযাপন করে, তখন কয়েক বছর পর প্রশ্ন—
★বাড়ি করলো না কেন?
★গাড়ি কিনলো না কেন?
★জমি-জমা হলো না?
★এত বছর চাকরি করে কী করলো?
Wait…
তার salary কত, সেটা কি আমরা একবারও হিসাব করেছি?
একজন সরকারি কর্মচারী যদি শুধু তার বৈধ income দিয়েই সংসার চালায়, বাবা-মায়ের দায়িত্ব নেয়, সন্তানদের পড়াশোনা করায় এবং ভবিষ্যতের জন্য savings করে—তাহলে রাতারাতি বাড়ি-গাড়ি করার expectationটা আসে কোথা থেকে?
আর যদি সেই expectation পূরণ করতে গিয়ে সে অনৈতিক পথে যায়, তখন আবার আমরাই বলি—
দেশে দুর্নীতি এত বেশি কেন?
এটা কি একটু contradictory না?
আমরা চাই—
সরকারি চাকরি থাকবে, job security থাকবে, salary-এর বাইরে কোনো income থাকবে না, আবার কয়েক বছরের মধ্যে বাড়ি-গাড়ি-সম্পত্তিও হয়ে যাবে।
কিন্তু Mathematics doesn’t work that way.
Salary যদি বৈধ income হয়, তাহলে lifestyle-ও তো সেই income-এর সঙ্গে logically match করার কথা।
তাই আমাদের decide করতে হবে—
আমরা কি সত্যিই সৎ সরকারি কর্মকর্তা চাই?
নাকি এমন সরকারি কর্মকর্তা চাই, যে সৎও থাকবে আবার somehow অনেক সম্পদের মালিকও হয়ে যাবে?
দুটো expectation একসঙ্গে সবসময় মেলে না।
সমাজের একটা mindset change খুব জরুরি।
Government job is respectable.
Private job is respectable.
Honest income is respectable.
Simple living is not failure.
কারও বাড়ি নেই, গাড়ি নেই, কোটি টাকার সম্পদ নেই—তাই বলে সে জীবনে ব্যর্থ নয়।
হয়তো সে শুধু সৎভাবে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
আর সত্যি বলতে—
দুর্নীতিমুক্ত দেশ শুধু সরকারি কর্মকর্তারা তৈরি করতে পারবে না,
দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করতে হলে আমাদের expectations-ও দুর্নীতিমুক্ত হতে হবে।
So, before demanding an honest officer, let's ask ourselves—
Are we ready to respect an honest life?