Ekhon Somoy

Ekhon Somoy এটি একটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংব? এটা শুধু অনলাইন ভিত্তিক কমিউনিটি বেজড মিডিয়া।

কবরস্থান নিয়ে অপপ্রচার বন্ধ হোক ❝ইতোপূর্বে আমি লক্ষ্য করেছি যে, হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া সার্বজনীন কবরস্থান নিয়ে সাথে...
13/07/2022

কবরস্থান নিয়ে অপপ্রচার বন্ধ হোক

ইতোপূর্বে আমি লক্ষ্য করেছি যে, হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া সার্বজনীন কবরস্থান নিয়ে সাথে আমাকে জড়িয়ে ব্যাপকভাবে অপপ্রচার করা হয়েছে, যা খুবই নিন্দানিয়। আমি স্পষ্ট বলতে চাই যে, কবরস্থানের প্রাচীর নির্মাণ আমি সেলিম সিকদার চাঁদা দাবি করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। এটি শুধুমাত্র সাংবাদিক মহলে ভুল তথ্য দিয়ে অপপ্রচার ছড়ানো ছাড়া কিছু নয় বলে মনে করি আমি। তাই দয়া করে এসব বন্ধ করুন। খোঁজ নিলে জানতে পারবেন যে, এ কবরস্থানের মানোন্নয়নে আমি নিজে ১ লাখ টাকা অনুদান দিয়েছি।

22/03/2022

টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে মানবপাচার কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: ইউপি চেয়ারম্যান খোকনের।

20/03/2022

শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ স্বজনদের খোঁজে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভিড় করছে মানুষ।

14/03/2022

কক্সবাজার সদর উপজেলা পিএম খালিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ২।

23/02/2022

কারিগরি ত্রুটির কারনে সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত।

23/01/2022

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় অঞ্চলের শামলাপুর নৌকার থেকে কয়েকদিনের ব্যবধানে প্রায় ২১ জন জলদস্যু আটক করেছে র‍্যাব-৭।

08/01/2022

“Naf tv"’ নামক একটি ফেইসবুক পেইজে প্রচারিত ভিডিও বক্তব্যের প্রতিবাদ
**********************************************
ভুইফোড় একটি ফেইসবুক পেইজ “Naf tv’’ নাম দিয়ে গত ৬ জানুয়ারী আমার ভাই ও মাকে দিয়ে একটি বিভ্রান্তিমুলক ভিডিও আপলোড করেছে। উক্ত ভিডিওটি আমার দৃষ্টিগোছর হয়েছে। ভিডিওতে আমার ভাই সাদ্দাম হোসেন ও আমার মা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস চালিয়েছে। সেখানে সাদ্দাম হোসেন বলেছে আমি ইয়াবা ব্যবসায়ী, ৪ টি মামলা আছে এবং ২ টিতে ওয়ারেন্ট আছে, আমার বসত বাড়ীর ভিটাজমিটি তার। আমি চ্যালেঞ্জ করছি এর একটি কথা ও সত্য নয়। তার বক্তব্য সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার নামে কোন ইয়াবা মামলাও নেই আবার ওয়ারেন্টও নেই। বরং ভাই হিসাবে মালেশিয়া থেকে ফিরিয়ে আনতে প্রশাসনিক ভাবে আমি যে চেষ্টা চালিয়েছি তার জন্য আমার প্রায় ৩৬,০০০/- ছত্রিশ হাজার টাকা খরচ হয়েছে তা ফেরত চাইলে সাদ্দাম হোসেন আমার মাকে ফুসলিয়ে বশে করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালচ্ছে। দীর্ঘ ১৭ বছর ধরে আমার মায়ের সাথে আমার সম্পর্ক কম। ২০০৬ সালে মায়ের কথা না মেনে ভালবেসে বিয়ে করাটা আমার অপরাধ ছিল। আমাদের বিয়ে মেনে নিতে না পারায় আমাকে বাড়ীথেকে বের করে দেয়। সেই থেকে পারিবারিক ভাবে আমি সম্পুর্ণ আলাদা ভাবে থাকি। আমার মা আমাকে বার বার আমার বউকে তালাক দিয়ে আবার বিয়ে করার কথা বললেও আমি তা না করায় মা আমার উপর ক্ষিপ্ত। মায়ের একটি বদভ্যাস হচ্ছে ছেলেদের একাধিক বিয়ে করানোর কারনে প্রথম স্ত্রীদের দায়ের করা একাধিক মামলার আসামী হয়ে আছে আমার মা। আমি করিনা বলেই আমি মায়ের কাছে অপরাধী। আর বাড়ী ভিটার বিষয়ে বললে বলতে হয়, গত ২০১৪ সালে বর্তমান বাড়ী ভিটাটা কিনে সেই থেকে আমি বসতবাড়ী করে ভোগ দখলে স্থিতি আছি। স্থানিয় শালিস বিচরে অনেকবার তা প্রমাণিত হয়েছে। যার সকল কাগজপত্র সংরক্ষিত আছে আমার কাছে। আমি বরং বার বার নির্যাতিত হয়ে বার বার আমি বিচারের সম্মুখিন হই। সর্বশেষ গত ৫ জানুয়ারী আমার বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ নিয়ে আমি গত ৬ জানুয়ারী টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি। আমার উপর এত নির্যাতন করার পরও ভিডিওতে আমাকে বানানো হয়েছে ইয়াবা ব্যবসায়ী ও অপরাধী। আমি এ ধরনের মিথ্যা , বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রশাসন সহ কাউকেও এ বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। আর ফেইসবুক পেইজে এ ধরনের বিভ্রান্তমুলক ভিডিও আপলোড করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
প্রতিবাদকারী-
মোহাম্মদ আলম
পিতা- মৃত মোহাম্মদ হোসেন
নোয়াখালী পাড়া, বাহারছড়া,
টেকনাফ, কক্সবাজার।

06/01/2022

নৌকার নমিনেশন ১০-২০ লাখ টাকায় বিক্রি হচ্ছেঃ জাতীয় পাটির মহাসচিব চুন্নু....

03/01/2022

নারী রিক্সা চালক - এক সাহসী মায়ের বেঁচে থাকার গল্প।

02/01/2022

কক্সবাজারে ৩৬ তম জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

Address

ডক্টর ভবন, হামজা-খাঁ লেইন, হামজারবাগ, পাঁচলাইশ, চট্টগ্রাম।
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Ekhon Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekhon Somoy:

Share