Light of Islam

Light of Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Light of Islam, News & Media Website, North Madarsha, Hathazari, Chittagong.

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন বা ঈদে মিলাদুন্নবী উদযাপন প্রসঙ্গে বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতি...
22/08/2026

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন বা ঈদে মিলাদুন্নবী উদযাপন প্রসঙ্গে বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেছেন, নবীজি (সা.) এর প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশের সর্বোত্তম উপায় হলো তার সুন্নাহ অনুসরণ করা।

মাওলিদ উদযাপনের বিধান সম্পর্কে একটি ব্যাখ্যা’ শীর্ষক বক্তব্যে শায়খ সুদাইস বলেন, কোরআন ও সুন্নাহতে মাওলিদ উদযাপনের কোনো ভিত্তি নেই। মহানবী (সা.), তার সাহাবি ও খুলাফায়ে রাশেদিন কেউই এ ধরনের আয়োজন করেননি। তাই দ্বীনের মধ্যে নতুন কোনো রীতি সংযোজন থেকে মুসলমানদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি কোরআনের নির্দেশনা তুলে ধরে বলেন, কোনো বিষয়ে মতভেদ দেখা দিলে তা আল্লাহ ও তার রাসুলের কাছে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে তিনি কয়েকটি হাদিসের উদ্ধৃতি দিয়ে দ্বীনে নতুনভাবে উদ্ভাবিত বিষয় বা বিদআত থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

শায়খ সুদাইস বলেন, রাসুলুল্লাহ (সা.)এর পরে যারা জীবিত থাকবে, তারা অনেক মতভেদ দেখতে পাবে। এ অবস্থায় রাসুলের সুন্নাহ ও সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশেদিনের পথ দৃঢ়ভাবে অনুসরণ করতে হবে।

তিনি সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)এর বক্তব্যও উল্লেখ করেন অনুসরণ করতে হবে, নতুন কিছু উদ্ভাবন করা যাবে না। পাশাপাশি ওমর ইবনুল খাত্তাব (রা.)এর বক্তব্য উদ্ধৃত করে বলেন, মানুষ কোনো বিষয়কে ভালো মনে করলেও বিদআত ভ্রষ্টতার পথ হতে পারে।

ইমাম ইবনে তাইমিয়্যার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শায়খ সুদাইস বলেন, শরিয়তে ভিত্তি নেই এমন কোনো সময় বা দিনকে ধর্মীয় উপলক্ষ হিসেবে নির্ধারণ করা সঠিক নয়। তার মতে, রবিউল আউয়াল মাসে নবীজি (সা.)-এর জন্মদিন হিসেবে বিশেষ আয়োজন করা পূর্ববর্তী নেককার মুসলমানদের রীতি ছিল না।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক মাওলিদ অনুষ্ঠানে এমন কিছু বিষয় যুক্ত হয়েছে, যা ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোথাও নারী-পুরুষের অবাধ মেলামেশা, অপচয় কিংবা গান-বাজনার মতো আয়োজনও দেখা যায়। অথচ নবীজি (সা.)এর প্রতি ভালোবাসা প্রকাশের নামে এমন কোনো রীতি গ্রহণ করা উচিত নয়, যার নির্দেশ তিনি নিজে দেননি।

শায়খ সুদাইস বলেন, আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসার প্রকৃত প্রমাণ হলো রাসুলুল্লাহ (সা.) এর অনুসরণ করা। তিনি কোরআনের সেই আয়াতের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে বলা হয়েছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তবে রাসুলের অনুসরণ করো; তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন।
বক্তব্যের শেষ দিকে মুসলমানদের উদ্দেশে তিনি বলেন, বিদআত ও ভ্রান্ত পথ থেকে দূরে থেকে নবীজি (সা.)এর সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষা ও রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে তার প্রতি সত্যিকারের ভালোবাসার প্রকাশ।

14/08/2026

কাল কেয়ামতের দিন মহান আল্লাহ তাআলা যখন বলবেন, তুমি কোরআন শুদ্ধ করে পড়া শিখ নাই কেন? তখন কোন উত্তর থাকবে না দেয়ার জন্য। জীবনে যত যাই করি না কেন, যত বড় হই না কেন, যদি কোরআন শুদ্ধ করে পড়া না শিখি, তাহলে এই জীবনের কোনো মূল্য নেই। কোরআন শুদ্ধ না হলে নামাজও শুদ্ধ হবে না। তাই সবার উচিত, যেভাবেই হোক কোরআন শরিফ শুদ্ধ করে পড়া শিখে নেওয়া।

07/08/2026

দুইটা পাপ মানুষ না করেই পাপী →
কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেললোনা তাতেই পাপ হয়ে গেছে।
কোন নারী সাজগোজ করে পুরুষের সামনে দিয়ে যদি যায়, রাসূল সাঃ বলেন সে ব্যভিচারিনী, ব্যভিচারিনী, ব্যভিচারিনী, অথচ জিনা করে ইনি।

20/07/2026

ফরজ নামাজ শেষ করার পর রাসুলুল্লাহ (সা.) বেশ কিছু জিকির ও আমল নিয়মিত করতেন। নিচে ফরজ নামাজের সালাম ফেরানোর পর আদায়যোগ্য সুন্নত ও মোস্তাহাব আমলগুলোর একটি সহজ ও সাজানো তালিকা দেওয়া হলো:
​১. সালাম ফেরানোর পরপরই পড়ার আমল
​ইস্তিগফার (১ বার বা ৩ বার):
​«أَسْتَغْفِرُ اللهَ»
উচ্চারণ: আসতাগফিরুল্লাহ।
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।
​শান্তির দোয়া (১ বার):
​«اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ»
উচ্চারণ: আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তিময় এবং আপনার কাছ থেকেই শান্তি আসে। আপনি বরকতময়, হে মহিমাময় ও সম্মানাস্পদ।
​২. বিশেষ জিকির ও দোয়া
​তাওহীদের সাক্ষ্য দেওয়া (১ বার):
​«لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ»
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া 'আলা কুল্লি শাইইন কাদীর।
​(নোট: ফজর ও মাগরিবের নামাজের পর এই দোয়াটি ১০ বার পড়া বিশেষ ফজিলতপূর্ণ।)
​সহজ আমলের দোয়া (১ বার):
​«اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ»
উচ্চারণ: আল্লাহুম্মা লা মানি‘আ লিমা আ‘তাইতা, ওয়া লা মু‘তিয়া লিমা মানা‘তা, ওয়া লা ইয়ানফা‘উ যাল-জাদ্দি মিনকাল জাদ্দ।
​৩. তাসবিহে ফাাতেমি (তাসবিহ গণনা)
​নবীজি (সা.) ফরজ নামাজের পর আঙ্গুলের কর গুনে এই তাসবিহগুলো পড়ার জন্য বিশেষ উৎসাহ দিয়েছেন:
​সুবহানাল্লাহ (سُبْحَانَ اللهِ) — ৩৩ বার
​আলহামদুলিল্লাহ (الْحَمْدُ لِلَّهِ) — ৩৩ বার
​আল্লাহু আকবার (اللهُ أَكْبَرُ) — ৩৩ বার
​১০০ নম্বর পূরণ করতে পড়বেন (১ বার):
​«لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ»
(হাদিসে এসেছে, এভাবে ১০০ বার জিকির পুরো করলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও তা মাফ করে দেওয়া হয়।)
​৪. আয়াতুল কুরসি পাঠ (১ বার)
​আয়াতুল কুরসি (সূরা বাকারা: ২৫৫)
​ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার ও জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না।" (নাসায়ি)
​৫. সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ
​সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস — জোহর, আসর ও এশার পর ১ বার করে।
​ফজর ও মাগরিবের পর এই তিনটি সূরা ৩ বার করে পড়া সুন্নত।
​৬. জাহান্নাম থেকে মুক্তির দোয়া (ফজর ও মাগরিবে)
​ফজর ও মাগরিবের নামাজের পর কারো সাথে কথা বলার আগে ৭ বার এই দোয়াটি পড়ার বিশেষ তাকিদ রয়েছে:
​«اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ»
উচ্চারণ: আল্লাহুম্মা আজিরনী মিনান নার।
অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।
​৭. দ্বীনের ওপর ইস্তেকামাত ও ইবাদতের তাওফিকের দোয়া
​মাআজ ইবনে জাবাল (রা.)-কে নবীজি (সা.) প্রতি নামাজের পর এই দোয়াটি কখনো না ছাড়ার জন্য উপদেশ দিয়েছিলেন:
​«اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ»
উচ্চারণ: আল্লাহুম্মা আ‘ইন্নী 'আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি 'ইবাদাতিক।
অর্থ: হে আল্লাহ! আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।

Address

North Madarsha, Hathazari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share