19/08/2026
অবশেষে সেই ‘খাসি’ওয়ালা জাপান প্রবাসী জোনায়েদ বিয়ে করে ফেলছে! তাও আবার পাশের এলাকার এক মেয়েকে 😂
এর আগে বিয়েতে খাসি না দেওয়ায় রাগ করে বিয়ে ভেঙে দিয়েছিল জোনায়েদ মিয়া। এরপর এই ঘটনা নিয়ে সারাদিন ফেসবুকে আলোচনা-সমালোচনা, ট্রল সবই চললো।
শেষমেশ নিজের দুঃখ-কষ্ট আর একাকীত্ব সহ্য করতে না পেরে পাশের এলাকার এক মেয়েকে রাতারাতি বিয়ে করে ফেললেন তিনি।
তবে সুখবর হলো এইবার খাসি দেওয়া হয়েছে! 🐐
পোলাপান তো আবার বলতেছে,
“আগেরবার শ্বশুরবাড়ির খাসি খাইতে পারে নাই, এবার মনে হয় নিজের টাকায় খাসি কিনে আনছে!” 🤣
তবে মজার বিষয় বাদ দিলে নতুন বিয়ে নিয়ে আবারও সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলতেছে, একটা খাসির জন্য যে ছেলে বিয়ে ভেঙে দিতে পারে, তার কাছে নিজের মেয়েকে তুলে দিলেন কীভাবে মেয়ের বাবা?
আবার কেউ কেউ বলতেছে, হয়তো পরিবার ভাবছে ছেলে জাপান থাকে, টাকা-পয়সা আছে, মেয়েকে একদিন বিদেশ নিয়ে যাবে! 😶
কিন্তু ভাই, টাকা-পয়সা তো জীবনের সবকিছু না!
যেখানে আত্মসম্মান আর মানসিকতারই কদর নেই, সেখানে জাপানের টাকা দিয়েই বা কী হবে?
তবে একটা জিনিস পরিষ্কার! প্রথম বিয়েতে খাসি না পেয়ে বিয়ে ভাঙা, আর দ্বিতীয় বিয়েতে খাসি পাওয়া জোনায়েদের জীবনে এবার অন্তত খাসির অধ্যায়টা সফল! :3
আপনার কি মনে হয়?
মেয়ের বাবা কাজটা ঠিক করলো নাকি?
আমিতো মনে করছি এ লোক সহজে বউ পাবে না, কিন্তু এত সহজে মেয়ে দিল কোন ছাগলে....