Sabrina&Tanveer

Sabrina&Tanveer •⎯͢⎯⃝🩵❐-⊰༎ধৈর্যের༎পথ༎য.তটা༎কঠিন༎হবে༎গন্তব্য༎টাও༎ততটাই༎সুন্দর༎হব༎ইনশাআল্লাহ༎⊱!🪼🩷🪽•⎯͢⎯⃝🩵

༆আমি༎༊মানুষ༎༊দেখে༎༊সম্মান༎༊করি༎༊না࿐মানুষের༎༊ব্যবহার༎༊দেখে༎༊সম্মান༎༊ করি༎༊༆
༎彡❤️‍🩹🌺

18/10/2025

"আপনার গায়রত থাকলে স্ত্রীকে চাকরি করাবেন না!"

আমার প্রশ্ন হচ্ছে, আপনার গায়রত তখন কোথায় থাকে যখন আপনার স্ত্রীকে আপনার কাছে টাকা চাইতে হয় প্রতিদিন ভিক্ষুকের মত? আর আপনি খরচের টাকা নিয়ে এক হাজার প্রশ্নের ডালা সাজিয়ে বসেন?

আপনার গায়রত কোথায় থাকে যখন আপনার স্ত্রী তার বাবা মাকে কিছু দিতে চায় আর আপনি নিজের পরিবারের পিছনে টাকা খরচ করলেও শ্বশুরবাড়িকে দিতে অস্বীকার করেন?

আপনার গায়রত তখন কোথায় থাকে যখন বাইরে থেকে এসে স্ত্রীকে ঝাড়ি দিয়ে বলেন, "সারাদিন বাসায় বসে কি ঘোড়ার ডিম করছ?!"

আপনার গায়রত তখন কোথায় থাকে যখন বউ সংসার সামলে, আপনার সন্তানদের সামলে, ঘরের কাজ সামলে আসার পর বলেন, "তুমি কি বুঝবা? তোমরা মহিলা মানুষ কিছু বুঝো?"

আপনার গায়রত তখন কোথায় থাকে যখন স্ত্রী কোথাও বেড়াতে যেতে চায়, বান্ধবীর বাসায়, কিংবা কাছের কারো বাসায় যেতে চায়, তখন যেতে তো দেনই না, টাকাও দেন না? আজেবাজে যত ভাষা আছে, সব করেন? সাথে তো আপনার পারিবারিক ড্রামা ফ্রি!

খালি চাকরির বেলাতেই যত মুখের তর্ক। আর স্ত্রীকে সম্মান অধিকার দেয়ার বেলায় গায়রতের দরকার নাই? তখন কি থাকেন? নপুংসক?

আজকে যে এত এত মেয়ে চাকরি করতে চায়, এর দোষ পুরুষদেরই। এই মেয়েরা দেখে আসছে, তাদের মা-চাচীরা বাবা-চাচাদের কাছে চাকরি না করায় কি পরিমাণ অপমানিত হতো। অথচ তারা যে বছরের ৩৬৫ দিন, ২৪ ঘন্টা সার্ভিস দিয়ে বরের হাজার হাজার টাকা বাঁচাতো, এর জন্য সম্মানটাও পায় নাই। তাই তাদের মনে এই চিন্তা ঢুকেছে। পুরুষের অসম্মানই আজকের বেশিরভাগ মেয়েকে বাইরে সামান্য কিছু টাকার জন্য যেতে বাধ্য করেছে।

হাত খরচ দেবে না!
সংসারে তার কন্ট্রিবিউশান স্বীকার করবে না!
বাচ্চা, আত্মীয়দের সামনে অপমান করবে!
ভালো রান্না হলে প্রশংসা করবে না!
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের মতামত নেবে না!
তাদের দুঃখ কষ্টের কোনো দাম থাকবে না!

অথচ নিজেরা বাইরে দু'পয়সা কামাই করে ভাববে তার একার কারণে সংসার টিকে আছে। ঠিক সেই সংসারের স্ত্রী যখন মরে, তখন বুঝা যায় কার জন্য কি চলছিল। পুরুষরা তখনও দেরী না করে আরেকজন নারীকে নিয়ে আসে সংসার চালাতে।

স্ত্রীকে অসম্মান তারাই করে যাদের গায়রত নেই। আর যেসব পুরুষের গায়রত আছে, তাদের স্ত্রীরা চাকরি করতেও চায় না। হয়ত অনেকে করে তাদের ভালো লাগা থেকে, কেউ টাকার জন্য, কেউ কোনো কাজে এংগেজ থাকার জন্য।

কিন্তু এমন নারীদের সংখ্যা কম। আমি এমন অনেক নারীদের দেখেছি, তাদের স্বামীরা টাকা এবং সম্মান দেয় না বলে বছরের পর বছর সামান্য বেতনের চাকরিও ছাড়ে না। কারণ চাকরি ছাড়ার সাথে সাথে না তাকে তার স্বামী কিছু টাকা দেয়, না সম্মান।

যারা ফেসবুকে মেয়েদের চাকরি নিয়ে বেশি লাফায়, তাদের ঘর ঘাঁটলেই দেখা যাবে, তাদের নারীদের অসম্মানের সাথে দাবিয়ে রাখার জন্য এইসব বুলি!

রাসুলুল্লাহ সাঃ নারীদের শিক্ষার্জন, শিক্ষাদানে বাঁধা দেন নাই। নারীরা আগেও তালিম করতো, তাদের কাছে অনেকেই আসতেন হাদীস জানতে, মাসালা জানতে। অথচ আমাদের সমাজের এমন অবস্থা যে, মেয়েদের পড়ালেখার দরকার নাই, চাকরির তো নাইই!

অবশ্য আপনারা এসব বলবেনই। কারণ আপনি তো জানেন, আপনার স্ত্রীর যোগ্যতার তুলনায় আপনি একটা গন্ডমূর্খ। তাকে না দাবিয়ে রাখলে আপনার রাজত্ব কি টিকবে???

©️Abiar Maria

26/09/2025

জীবনের সাজানো গল্প কেনো জানি এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরও নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করি।মনে হচ্ছে চারপাশ অন্ধ কার।শুধু আল্লাহ আপনার আপনজন কেহ কারো না। অথচ সেই আললাহকে আমরা স্মরণ করিনা।

12/01/2025

গ্রামের বাড়ি যাচ্ছি।

এগুলো কোন পেইজে পাব একটু কমেন্ট করেন। Sabrina&Tanveer
07/11/2024

এগুলো কোন পেইজে পাব একটু কমেন্ট করেন। Sabrina&Tanveer

১৯ বা ২০ বছরের বয়সে মা হওয়ার জার্নি  টা এত সহজ না।১৯ বছর বয়সে মা হলাম। মা হওয়ার অনুভূতিটা আসলে এক অন্যরকম। মনে মনে ভ...
20/10/2024

১৯ বা ২০ বছরের বয়সে মা হওয়ার জার্নি টা এত সহজ না।১৯ বছর বয়সে মা হলাম। মা হওয়ার অনুভূতিটা আসলে এক অন্যরকম। মনে মনে ভাবছিলাম এইতো সেদিন আমি কারো না কারো সন্তান ছিলাম।আজকে নিজের কোলের সন্তান আমি মা হয়েছি। আমিও খুব মন ভরে মা বলে ডাকতাম। কিন্তু মায়ের কাছে কখনো নিজের এত অভিযোগ কখনো শুনিনি। কিন্তু 19 বছর বয়সে মা হওয়ারআগে ও পরে কত যে অভিযোগ শুনেছি। এত অল্প বয়সে এত টেনশন এত চাপ নিতে পারবো কখনো ভাবি নি। বাচ্চা লালন পালন করা, ঘরের কাজকর্ম করা, বাচ্চার সবকিছু মেনটেইন করা তার মধ্যে আবার পড়াশোনা টাও ছিল। কি একটা দুর্বি সহ জীবন ছিল। মনে পড়লে গা শিউরে ওঠে। তার মধ্যে অসুস্থতায় ভুগছিলাম
মা হওয়ার পর থেকে আমার অসুস্থতার জার্নিটা এটা নতুন করে আবার শুরু হলো অসুস্থতা জার্নি। একটা একটা রোগ আছে। এই ভালো তো আবার এই অসুখ। আসলে মায়েরা যে কত বড় সেক্রিফাইস করে তা মা হওয়ার পর বোঝা যায় । আমার প্রথম সন্তান মেয়ে। আমার মেয়ের মুখ দিয়ে যখন থেকে যখন প্রথম মা ডাক শুনিতখন থেকে পৃথিবীর যত কষ্ট ছিল সব ভুলে গেছি। তবে একটা জায়গায় ভুলতে পারেনি সেটা হলো প্রথম কনসেপ্ট করি। এরপর থেকে দেয়া কষ্টগুলো। আমি মনে হয় সেটা কখনোই ভুলতে পারবো না। এখন আমি মনে মনে ভাবি। এত অল্প বয়সে আমি এত কষ্ট গুলো কিভাবে নিলাম। অনেকের কাছে মনে হইতে পারে ১৯ বছর বয়সটা তো অনেক বেশি।19 বছর বয়সটা সবার কাছে বেশি হলেও আমার নিজের কাছে মনে হয় মা হওয়াটা একটা কঠিন চ্যালেঞ্জে। মানসিক শারীরিক সবকিছু মেন্টেন করে চলা অনেক বেশি কষ্ট।।

দেখতে দেখতে কিভাবে যেন চৌদ্দ বছরটা কেটে গেল। মনে হচ্ছে এই তো সেদিন বিয়ে হলো তারপরে সন্তান হলো। মনে মনে আসলে অনেক ভয়। আমি আমার সন্তানদেরকে কখনো একা রেখে পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না। আমি বাঁচতে চাই। আমার দুটো সন্তানের জন্য। একটু অসুস্থ দোয়া করবেন সবাই। আমাকে যেন আমার ওই দুটো সন্তানের জন্য হায়াত দেয়। তাদের যেনো মানুষের মত মানুষ করতে পারি। জীবনে কষ্ট করে অর্ধেকটার সময় আমি পার করে ফেলছি।জীবনের হিসাব বা কখনো কেউ মিলাতে পারে না। মনের ভিতর অনেক কষ্ট লুকায়িত বলতে চায় না কষ্টে আছি। তবে ভালো আছি।বেঁচে থাকার জন্য লড়াই করছি সেটা সুস্থভাবে।মানুষ অনেক লম্বা লেকচার দেয়। কিন্তু বিপদে কাউকে পাবেন না। আমিও কখনো কাউকে বিপদে ওভাবে পাইনি। নিজের রক্তের মানুষ ছাডা। একটা মানুষ হয়তো পাশে না থাকলে কখনো ভালো থাকতে পারতাম না। সেটা হলো আমার বাচ্চাদের বাবা। তাকে আমি বিশ্বাস করি এবং ভালোবাসি।

আমার দুই কলিজা।তখন অনেক ছোট। আগের পেজটা একটু সমসমস্যা। তাই সবাই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।Sabrina&Tanveer
18/10/2024

আমার দুই কলিজা।তখন অনেক ছোট। আগের পেজটা একটু সমসমস্যা। তাই সবাই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।

Sabrina&Tanveer

04/07/2024

Welcome to my new page.

Address

Chattogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabrina&Tanveer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category