QUANTUM-Calculus

QUANTUM-Calculus Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from QUANTUM-Calculus, Digital creator, Chittagong.

শুভ জন্মদিন Muhammad Yunus স্যার,আপনার হাত ধরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শিখেছি, আমাদের সেই স্বপ্নকে বৃথা যেতে দ...
27/06/2025

শুভ জন্মদিন Muhammad Yunus স্যার,
আপনার হাত ধরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শিখেছি, আমাদের সেই স্বপ্নকে বৃথা যেতে দিয়েন না।
যেই লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে এই দেশের দায়িত্ব নিয়েছেন, আশা করি সেটি সম্পন্ন করবেন।

সীমাবদ্ধতা আছে, সেখান থেকেই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে,,,,,,
আবারো, শুভ জন্মদিন

ম্যাট্রিক্সের ব্যাসিক কনসেপ্ট by Kamrul Hasan Sourav.Link in the Comment Section,,,,,,
01/09/2024

ম্যাট্রিক্সের ব্যাসিক কনসেপ্ট by Kamrul Hasan Sourav.

Link in the Comment Section,,,,,,

23/08/2024

প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা সকলে অবগত আমি আমাদের প্রাণের মাতৃভূমি আজ ভালো নেই। ভারতের উজানের পানি ও অতিবৃষ্টির কারণে সারা বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের প্রায় ১৬ টি জেলার মানুষ পানিবন্দী হয়ে আছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ চট্রগ্রামের অনেক জায়গা পানির নিচে তলিয়ে গিয়েছে ।

দেশকে আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করেছি। সুতরাং, এই দেশের ক্রান্তিলগ্নে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।

আপনারা সকলে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অনুদান দিচ্ছেন। কিন্তু, আমাদের এই অনুদান বিশ্বস্ত জায়গায় না পৌছালে কোনো লাভ হবে না৷ আমরা চট্রগ্রামের বিভিন্ন কলেজের ছাত্রদের উদ্যোগে "Fund Raising for Flood Effected People" কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের অনুরোধ আপনারা যে যতটুকু পারেন, সহযোগিতার হাত বাড়ান, সেটা হোক ১০/৫০/১০০/-

আমরা আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চয়তা দিচ্ছি আপনাদের আমানত সঠিক জায়গাতে পৌঁছে দিবো, ইনশাআল্লাহ।

সহযোগিতা প্রদানঃ
01746889705- বিকাশ(পার্সোনাল), নগদ
কামরুল হাসান সৌরভ

01854622607- বিকাশ(পার্সোনাল), নগদ
ফাহিম

01818697796- বিকাশ(পার্সোনাল)
আফরিন

22/08/2024

Important!🚨

বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন :

মোঃ আরাফাত - 01836-889812
মোঃ ফোরকান - 01818738984
আরাফাত হোসেন - 01829260044
নাদের চৌধুরী - 01690-028474
মীর হোসাইন হৃদয় - 01875-149204
মাহেদী হাসান - 01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314 (ফুলগাজী)
আবদুর রহমান - 01887954818 (ফুলগাজী)
আসাদুল ইসলাম - 01402933308 (পরশুরাম)
ওমর ফারুক - 01822789872 (ছাগলনাইয়া)
মেহেদী হাসান - 01865445795 (ছাগলনাইয়া)
চিথলিয়া: 01639746448

পরশুরাম UNO : 01713187316

আশেপাশে যারা অনলাইন আসতে পারতেসেন তারা পরিচিত কেউ বিপদগ্রস্ত এলাকায় থাকলে নাম্বারগুলো পৌঁছানোর ব্যবস্থা করেন।

বন্যা দুর্গতদের জন্য অর্ধেক মূল্যে লাইফ জেকেট বিক্রি হবে।যোগাযোগ- ০১৮২৯৬৬৬৪৯৫সৈকত ট্রেডার্স, মাদামবিবিরহাট, ভাটিয়ারী, চট...
22/08/2024

বন্যা দুর্গতদের জন্য অর্ধেক মূল্যে লাইফ জেকেট বিক্রি হবে।

যোগাযোগ- ০১৮২৯৬৬৬৪৯৫
সৈকত ট্রেডার্স, মাদামবিবিরহাট, ভাটিয়ারী, চট্টগ্রাম।বন্যা দুর্গতদের জন্য অর্ধেক মূল্যে লাইফ জেকেট বিক্রি হবে।

যোগাযোগ- ০১৮২৯৬৬৬৪৯৫
সৈকত ট্রেডার্স, মাদামবিবিরহাট, ভাটিয়ারী, চট্টগ্রাম।

21/08/2024

আসসালামু আলাইকুম
আমি মোহাম্মদ কামরুল হাসান। আজকে মূলত HSC 24 নিয়ে চলমান কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করবো এবং এ বিষয়ে আমার আইডিয়া টা share করবো।

তো সবার আগে তাদের জন্য কিছু বলতে চাই যারা সবকিছু বিবেচনা না করে বা শুধু কয়েকটা specific ক্ষতিকে লক্ষ্য করে আন্দোলনে নেমেছিলো without opinion of 100% students। যার ফলাফল আজকে আগের চেয়েও করুণ রুপ নিতে চলেছে। শোনো আমার ভাই বোনেরা বা আমার ব্যাচম্যাট বলি, প্রথমত তোমরা যারা আন্দোলনে নেমেছো তোমরা চাইলে at least দেশের maximum কলেজের প্রতিনিধিদের কাছ থেকে 100% মতামত নিয়ে তারপর কোনো একশন নিতে পারতে কিন্তু তা না করে নিজেরাই কয়েকটা দল করে নেমে পড়লে আন্দোলনে। ভাই, সব আন্দোলনই শতভাগ সফল হয় না। এক অভ্যুত্থান কি সংগঠিত হলো এখন সবাই এটাকে trend বানিয়ে ফেলছো, এটা মোটেও ঠিক না এতো রক্ত এতো কষ্টে অর্জিত বিজয়কে এভাবে মূল্যহীন করে দিও না সবাই। দেশ এখনও অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা এতোদিন ধৈর্য্যধারণ করেছি আর কটা দিন ধৈর্য্যধারণ করে নীতিনির্ধারকদের একটু ভাবার সুযোগ কি দিতে পারতাম না?তোমরা অটোপাশ বা সাবজেক্ট ম্যাপিং এর ব্যাপারে যে আন্দোলনে নেমেছো তার কয়েকটা যুক্তি তা আমি খন্ডন করতে চাই, তোমরা প্রথম যে কটা যুক্তি উপস্থাপন করছো তার মধ্যে একটি হলো *আমরা পড়াশোনার flow হারিয়ে ফেলেছি আমাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে বা আমরা মানসিকভাবে প্রস্তুত নই এক্সাম দিতে ইত্যাদি ;* ★দেখো ১১ই সেপ্টেম্বরের যে রুটিন টা দেয়া হয়েছিল তা কিন্তু চাইলে অগস্টের ৩য় বা ৪র্থ সপ্তাহে বা সেপ্টেম্বরের ১ম সপ্তাহেও দিতে পারতে কিন্তু তারা পরীক্ষার আগে ১মাসের মতো সময় দিয়েছে। বিগত টানা ১৪-১৫ মাস পড়ে এইচএসসি হলে বসে মাঝখানে ১ থেকে দেড় মাস অনাবশ্যকীয়ভাবে বিপর্যস্ত হয়েছি, আমরা সবাই যুদ্ধ করেছি দেশের জন্যে রাত দিন এক করে কাজ করেছি আর এখন আমরা মানসিকভাবেও বেশখানিকটা ক্ষতিগ্রস্ত কিন্তু বন্ধুরা এতো সাহসিকতার সাথে আমরা লড়াই করতে পেরেছি এইটুকু ক্ষতি পুষিয়ে পুরোদমে না হোক নিয়মিত মনযোগ বা পড়াশোনার flow তে আসতে কি এই ১মাস সময় যথেষ্ট নয়?? ১মাসেরও কম সময়ে একটা দেশকে স্বৈরাচারমুক্ত করতে পারলে ১মাসে পথে পথে আন্দোলন না করে নিজের উপর নিয়ন্ত্রণ এনে পড়াশোনায় ফিরে আসাটাকি খুব কঠিন কিছু? তাছাড়া আমরা যদি প্রকাশিত রুটিনের শুধু বিজ্ঞান বিভাগের এক্সাম গুলোর দিকে তাকায় তাইলে দেখতে পাবে এই রুটিনটা আগের তুলনায় কতোটা গুছানো প্রত্যেক পরীক্ষার জন্য সর্বনিম্ন ২দিন এবং সর্বোচ্চ ৬দিন বন্ধ দেয়া হয়েছে যেখানে আগের রুটিন নিয়ে সবাই দুশ্চিন্তা ও দ্বিধাগ্রস্ত ছিলো।
আরেকটি যুক্তি তোমরা দেখাও *আমাদের অসংখ্য ব্যাচম্যাট আতহ হয়ে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে তারা এক্সাম দিতে প্রস্তুত নয় তাই তাদের কথা ভেবে সবাইকে অটোপাশ বা সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেয়া হোক ;*
★ দেখো যারা সামনে থেকে লড়েছে এবং আহত হয়েছে তারা প্রত্যকে অবশ্যই real soldiers তারা ভীতু নয় তারা আগামীতেও সব বাঁধা পেড়িয়ে দাড়াবে কিন্তু এখন যেহেতু তারা কোনোভাবেই প্রস্তুত নয় তাই তাদের জন্য বিশেষভাবে যেকোনো সঠিক সিদ্ধান্ত যা তাদের আজকের এবং further কোনো স্টেইজেই বাঁধা বা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না তা নেয়া হোক সেটা যে সিদ্ধান্তই হোক না কেনো। কিন্তু এখানে কথা হলো তাদের সমস্যা দেখিয়ে আমরা যারা এক্সাম দিতে capable তারা কেনো মেধাকে খুঁড়া বানিয়ে অটোপাশের দাবি রাখবো? যে হতভাগা ব্যাচ এতো বাঁধার মধ্যেও দিব্যি সবটা পাবলিক পরীক্ষা দিয়ে আজ এখানে আসলো কখনো অটোপাশ নেয় নি তারা আজকে একটা দেশ স্বাধীনে এতোবড় ভুমিকা রাখার পর অটোপাশ চাইছে শুধু পড়তে মন না চাওয়া বা মনযোগ হারিয়ে যাওয়ায়?এটা কি কোনো মসকরা!!!
চলো মসকরা করেই যদি বলি তাইলে বন্ধু অটোপাশ নিয়ে আমরা আমাদের ফিউচার জেনেরেশনকে কোন গল্প টা শোনাবো? এই যে, তোদের আম্মা আব্বা যুদ্ধ করে দেশ কে মুক্ত করেছিলো আবার অটোপাশ নিয়ে ইন্টারমিডিয়েট শেষ করেছে!!এটা শোনাবো??
আরে যেখানে আমাদের বিপ্লবী সমন্বয়ক ভাইরা আমাদের নিয়ে চিন্তা করছে ভাবছে সেখানে তাদের আরেকটু সময় ভাবতে দিয়ে অহেতুক রাস্তায় ব্যানার ধরে বিক্ষোভ না করে রোজ অন্তত ২৫মিনিটের জন্য বইয়ের পাতা উল্টালে at least যা ভুলে গিয়েছি তা তো recover করতে পারতাম তাই নয় কি? পড়াশোনা আজকে না করলেও এডমিশনের সময় তো করা লাগবেই।
এবার আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তি সেটা হলো *আমাদের অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে আমরা এখন আর এইচএসসি দিতে চাই না আমাদের এডমিশন নিয়ে পড়তে হবে ;*
★আচ্ছা বুঝলাম, এটা ১৬ আনা সত্যি যে আমরা ইতিহাসের অবহেলিত হতভাগা ব্যাচ তবে একি সাথে আমাদের ব্যাচই যে সবচেয়ে বেশি শক্তিশালী দৃঢ় সাহসী ও আন্তরিক এটাও বারেবার প্রমান হয়েছে। আমরা স্টাডি লাইফের শুরু থেকে অনেক বাস্তবতার সম্মুখীন হয়ে এসেছি সুতরাং আমাদের ব্যাচ অভাগা এটার weekness টা না দেখিয়ে rather boldness নিয়ে আমাদের এবার শেষ লড়াইটার জন্যে প্রস্তুত হতে হবে। সেক্ষেত্রে আমাদের সবার জন্যে অনেক বড় উপকার এবং সুবিধা হবে সপ্ন পূরণে যদি প্রতিবারের মতো বিশ্ববিদ্যালয়গুলো তে সাবজেক্টিভ গ্রেড জাজ না করে ভর্তিপরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয় তাইলে টিকতে পারুক আর না পারুক সবাই তাদের সপ্নের বিশ্ববিদ্যালয়ে অন্তত ভর্তি পরীক্ষা দিতে পারবে। এমন তো নয় যে সবাই একি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা একি বিশ্ববিদ্যালয়ে সবাই ভর্তি পরীক্ষা দিবে।এইটুকু সুযোগ যদি দেয়া হয় তবে এই এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে কারো কোনো দুশ্চিন্তা হবে না।
সবশেষে আন্দোলনকারীদের প্রতি আহ্বান এখনো সময় আছে যথেষ্ট পড়ায় ফিরে আসো। আরে ভাই মাত্র ১৪ মাসের এতোকম নড়বড়ে প্রস্তুতি নিয়েও যখন হলে বসেছি ২ ১ টা এক্সাম দেয়ার পর কি হলো, আত্মবিশ্বাস ফিরে পাই নি?এখনো এমনই করলে ক্ষতি কি?
১১ তারিখের পরীক্ষাটা নিজেদের মেধা যাচাইয়ের বড় একটা সুযোগ ছিলো, আর এডমিশনের জন্যে ভয় নামের আতঙ্ক এটা একটা হিপোক্রেসি ছাড়া আর কিছুই না কারন এইচএসসি তে যা পড়া তাই এডমিশনে একটু অভিনব কৌশলে deal করা এইটুকুই। আর এক্সাম যেহেতু পিছিয়েছে সেহেতু এডমিশনও পিছাতো তখনও কিছুটা সময় আমরা পেতাম।কেনো বুঝো না এটা এখন আর বিগত ১৫ বছরের স্বৈরাচারী সরকারের দেশ না যে অধিকারের জন্য পথে নামতে হবে এখানে এখন দেশের প্রতিটা মানুষের কথা শোনা ও ভাবা হবে।
*সবশেষে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাপনার কাছে আশা রাখবো যেনো তারা শুধুমাত্র আন্দোলনের তোপে সবদিক না ভেবে কোনো সিদ্ধান্ত যেনো না দেন। আমরা এখনো ওতো বড়ো হয় নি সুতরাং উত্তেজনা উদ্বেগ থাকবে এটা স্বাভাবিক আর এ থেকে ছোটোখাটো ভুল হতেই পারে কিন্তু তার জন্য যেনো আপনারা এভাবে বারবার সিদ্ধান্ত বদল না করেন It's really very terrible thing for us 🙏🏻*

21/08/2024

HSC'24 নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা।

মহাকাশে বড় হয়েছে ইঁদুর ভ্রূণ!!!!!!একবার ভাবুন তো মানবসভ্যতা যতই উন্নতির দিকে ধাবিত হচ্ছে ততই নতুন নতুন রহস্য উন্মোচিত হ...
20/08/2024

মহাকাশে বড় হয়েছে ইঁদুর ভ্রূণ!!!!!!

একবার ভাবুন তো মানবসভ্যতা যতই উন্নতির দিকে ধাবিত হচ্ছে ততই নতুন নতুন রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। আমাদের ভবিষ্যত সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। এখনো একটি বিষয় আমাদের আয়ত্তের বাইরে রয়ে গিয়েছে। সেটা হলো প্রাণীর প্রজনন৷ আমরা কী আমাদের বায়ুমন্ডলের বাইরে মাইক্রোগ্রাভিটি বা বিকিরণ অঞ্চলে নতুন মানুষের জন্মানোর জন্য গবেষণা চালতে সক্ষম হতে পারব?
নতুন একটি গবেষণার ভাস্যমতে, প্রথমবারের গবেষণায় গ্রহ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে পৃথিবী প্রদক্ষিণকারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মাইক্রোগ্রাভিটি অঞ্চলে স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণ চাষ করা হয় এবং এগুলো বেড়ে উঠে।

ইয়ামানশি বিশ্ববিদ্যালয়ের আণবিক বিজ্ঞানী তেরুহিকো ওয়াকায়ামা এই গবেষণায় নেতৃত্ব দেন। তিনি বলেন, ইঁদুরের কমপক্ষে একটি মহাকাশের পরিবেশে ঠিকে থাকতে পারে। তিনি আরো বলেন, আগামীর গবেষণা গুলোতে হয়তো মঙ্গলে ইঁদুরের গর্তধারণ করতে পারে। তার, জন্য সঠিক গবেষণা চালানো প্রয়োজন এবং তিনি আরো জানান ভবিষ্যতে মঙ্গলে যেতে ছয় মাসের বেশি সময় লাগতে পারে। এখান থেকে আমরা ইঁদুরের গর্ভধারণ নিশ্চিত করতে পারি৷ এছাড়াও, আরো যুগোপযোগী গবেষণার মাধ্যমে এর রহস্য আরো সঠিকভাবে উদঘাটন করা সম্ভব।

Source:-
https://www.sciencealert.com/in-a-huge-first-mouse-embryos-have-been-grown-in-space

Mohammad Kamrul Hasan.

23/06/2024

নদী-নৌকার ম্যাথ (Parallelogram Mathod)। Vector। HSC Physics

Address

Chittagong
4343

Website

Alerts

Be the first to know and let us send you an email when QUANTUM-Calculus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share