Hathazari Parbati Model Govt. High School

Hathazari Parbati Model Govt. High School school page

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত...
22/07/2026

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও শহীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

13/07/2026
12/07/2026

সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম
আগামীকাল ১৩ জুলাই ২০২৬ খ্রি. পূর্ব-নির্ধারিত সূচী মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

11/07/2026

অত্র বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতিবৃষ্টির কারণে ১২ জুলাই ২০২৬ খ্রি. অনুষ্ঠিতব্য পরীক্ষা সমূহ স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য যে, ১৩ জুলাই ২০২৬ খ্রি. হতে পরবর্তী পরীক্ষা সমূহ রুটিন মোতাবেক যথারীতি চলবে

08/07/2026

অত্র বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতিবৃষ্টির কারণে ০৯ জুলাই ২০২৬ খ্রি. অনুষ্ঠিতব্য পরীক্ষা সমূহ স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য যে, ১২ জুলাই ২০২৬ খ্রি. হতে পরবর্তী পরীক্ষা সমূহ রুটিন মোতাবেক যথারীতি চলবে

07/07/2026

অত্র বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈরী আবহাওয়ার কারণে ০৮ জুলাই ২০২৬ খ্রি. অনুষ্ঠিতব্য পরীক্ষা সমূহ স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য যে, ০৯ জুলাই ২০২৬ খ্রি. হতে পরবর্তী পরীক্ষা সমূহ রুটিন মোতাবেক যথারীতি চলবে।

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালন :  অদ্য ২৯...
29/06/2026

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালন :
অদ্য ২৯ জুন ২০২৬ খ্রি. তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট এর আওতায় ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জসিম উদ্দিনের সভপতিত্বে বৃক্ষরোপন অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বি.এন.পি সদস্য সচিব ও মেখল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইলিয়াছ, সহকারী শিক্ষক, জনাব শেখ মোঃ জাহাঙ্গীর আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তাজুল ইসলাম মনি।
প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি চারা রোপন কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ে সকল শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন। দেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নেওয়ার জন্য বৃক্ষ একটি অতীব গুরুত্বপূর্ণ উপাদান। তাই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সংশ্লিষ্ঠ সকলকে বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি মহোদয় ০৩ টি (১টি ফলদ, ১টি বনজ, ১টি ঔষধি) গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি চারা বিতরণ করেন।

Address

HATHAZARI
Chittagong
4330

Telephone

01822322070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hathazari Parbati Model Govt. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hathazari Parbati Model Govt. High School:

Shortcuts

Share

Category