12/04/2026
Product ভালো হলেও কেন Sales কম হয়?
ইদানীং অনেক ফাউন্ডার বা উদ্যোক্তার সাথে কথা বলতে গিয়ে একটা কমন কথা শুনি - ভাই, আমার প্রোডাক্টের কোয়ালিটি বাজারের যেকোনো টপ ব্র্যান্ডের চেয়ে ভালো, বেস্ট র-মেটেরিয়াল, বেস্ট ফিনিশিং, তবুও তেমন সেল নাই?
এই জায়গাটাতেই আমরা একটা বড় স্ট্র্যাটেজিক ভুল করি। আমরা ধরে নিই 'কোয়ালিটি' থাকলেই মানুষ লাইন ধরে কিনবে। কিন্তু মার্কেটিং এবং বিজনেস সাইকোলজির ভাষায় 'বেস্ট প্রোডাক্ট' আর 'বেস্ট সেলিং প্রোডাক্ট'—এই দুইটার মধ্যে আসমান-জমিন তফাৎ আছে।
বিষয়টা একটু ডেমো দিয়ে বুঝাই। মনে করেন এস্তোনিয়ার 'নর্ডিক-টেক' নামক একটি কোম্পানি প্রিমিয়াম মানের মেকানিক্যাল কিবোর্ড তৈরি করে। তাদের কিবোর্ডের ডিউরেবিলিটি বা টাইপিং এক্সপেরিয়েন্স বাজারের নামী ব্র্যান্ডগুলোর চেয়েও ভালো।
কিন্তু তারা তাদের মার্কেটিং মেসেজে কেবল বলছে "আমাদের কিবোর্ড অনেক মজবুত"। এখন কথা হচ্ছে, একজন গেমার বা একজন হার্ডকোর প্রোগ্রামারের কাছে 'মজবুত' হওয়াটা হয়তো টপ প্রায়োরিটি না; তাদের কাছে হয়তো রেসপন্স টাইম বা আরজিবি লাইটিং বেশি গুরুত্বপূর্ণ।
এখানে সমস্যাটা প্রোডাক্টের না, সমস্যাটা হচ্ছে 'টার্গেট অডিয়েন্স অ্যালাইনমেন্ট' এর। আপনি যখন ভুল মানুষের কাছে সঠিক জিনিস বিক্রি করার চেষ্টা করেন, তখন আপনার কনভার্সন রেট জিরোর কাছাকাছি নেমে আসে।
মার্কেটিংয়ে একটা শক্তিশালী টার্ম আছে— "পারসেপশন ইজ রিয়ালিটি"। আপনার প্রোডাক্ট ভেতর থেকে কতটা ভালো সেটা কাস্টমার জানবে পণ্যটি কেনার পর, কিন্তু কেনার আগে সে যেটা দেখছে সেটাই তার কাছে কঠিন সত্য। এখানে প্রেজেন্টেশন এবং ব্র্যান্ডিং একটা ভাইটাল রোল প্লে করে।
আপনি অনেক ভালো মানের মধু বিক্রি করছেন কিন্তু সেটার ছবি বা প্যাকেজিং যদি সাধারণ মানের হয়, তবে কাস্টমার অবচেতনভাবেই ধরে নেবে এটার কোয়ালিটিও সাধারণ।
মানুষ কেবল প্রোডাক্ট কেনে না, মানুষ সেই প্রোডাক্টের পেছনের ফিলিংস এবং স্টোরিটা কেনে। আপনার প্যাকেজিং বা ভিজ্যুয়াল কন্টেন্ট যদি কাস্টমারকে ওই 'প্রিমিয়াম ফিল' দিতে না পারে, তবে আপনার ভালো প্রোডাক্টও ঘরে পড়ে থাকবে।
আরেকটা বড় গ্যাপ থাকে ট্রাস্ট বা বিশ্বাসের জায়গায়। ধরেন আপনি অনলাইনে একটা গ্যাজেট দেখছেন যার দাম ১০ হাজার টাকা। প্রোডাক্টটা আপনার খুব পছন্দ হয়েছে কিন্তু ব্র্যান্ডটা একদমই নতুন, কোনো রিভিউ নেই, কোনো অথোরিটি নেই। আপনি কি চট করে টাকাটা দিয়ে দেবেন?
না। কারণ আমরা 'রিস্ক অ্যাভার্স' প্রাণী।
কাস্টমার যখন দেখবে আপনার কোনো সোশ্যাল প্রুফ নেই বা আপনার কাস্টমার সার্ভিস রেসপন্সিবল না, তখন সে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে।
আমি অনেক সময় ক্রিয়েটরদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, মানুষ কেবল তার থেকেই কেনে যাকে সে ট্রাস্ট করে। তাই আপনার প্রোডাক্ট ভালো হওয়ার পাশাপাশি আপনার ব্র্যান্ডের 'ক্রেডিবিলিটি' বিল্ড করাটাও সমান গুরুত্বপূর্ণ।
আমি আমার বিজনেস অডিটগুলোতে প্রায়ই দেখি যে অনেক কোম্পানির কোনো সলিড সেলস ফানেল থাকে না। তারা কেবল একটা পোস্ট দিয়ে ভাবে কাস্টমার এসে নক করবে। কিন্তু আধুনিক মার্কেটিংয়ের ভাষায় সেলস হচ্ছে একটা প্রসেস।
আপনাকে প্রথমে মানুষের এটেনশন নিতে হবে, তারপর ইন্টারেস্ট বিল্ড করতে হবে এবং সবশেষে একটি Attractive অফার দিয়ে তাকে ক্লোজ করতে হবে।
অনেক সময় দেখা যায় প্রোডাক্ট ভালো, কিন্তু আপনি মেসেজের রিপ্লাই দিচ্ছেন ৩ ঘণ্টা পর। এই যে ছোট একটা ডিলে, এতেই কাস্টমারের কেনার এক্সাইটমেন্টটা মরে যায়। অর্থাৎ আপনার উইক কাস্টমার সার্ভিস আপনার পটেনশিয়াল সেলসকে কিল করছে।
সবশেষে একটা কথা পরিষ্কার করে বলি— গ্রোথ বা সেলস কোনো ম্যাজিক না, এটা একটা ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি। আপনি যদি মনে করেন শুধু ভালো প্রোডাক্ট থাকলেই আপনি সফল হবেন, তবে আপনি এখনো আগের নিয়মের ব্যবসার ধ্যানধারণায় আটকে আছেন।
আপনাকে বুঝতে হবে আপনার অডিয়েন্স কারা, তারা কোন ল্যাঙ্গুয়েজ বোঝে এবং আপনি তাদের লাইফে কী ভ্যালু অ্যাড করছেন।
যখন আপনি আপনার প্রোডাক্টের কোয়ালিটির সাথে সঠিক মার্কেটিং মেসেজ, আকর্ষণীয় প্রেজেন্টেশন এবং ট্রাস্ট বিল্ডিং এলিমেন্টগুলো একসাথে তাল মিলিয়ে করতে পারবেন, তখনই আপনার ব্যবসা একটা প্যাটার্নে আসবে।
দিনশেষে প্রশ্নটা এটা না যে আপনার প্রোডাক্ট কতটা ভালো, প্রশ্নটা হলো কাস্টমার সেটাকে কতটা প্রয়োজনীয় মনে করছে।
আপনার কি মনে হয় আপনার বিজনেসে সেলস কম হওয়ার পেছনে আসল বাধাটা কোথায়?