25/03/2026
আর কত প্রাণ গেলে আমাদের টনক নড়বে? 💔
মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশে ঘটে গেল তিনটি বড় দুর্ঘটনা!
🚂 ১৮ মার্চ: বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বিভীষিকাময় পরিস্থিতি।
🚢 ১৮ মার্চ: সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবিতে ঝরে গেল তরতাজা প্রাণ।
🚌 ২৫ মার্চ: আর আজ দৌলতদিয়া ফেরিঘাট থেকে আস্ত একটি বাস যাত্রীবোঝাই অবস্থায় নদীতে পড়ে যাওয়া!
এগুলো কি শুধুই 'দুর্ঘটনা' নাকি সংশ্লিষ্টদের চরম গাফিলতি? এই প্রশ্ন আজ ১৬ কোটি মানুষের। সামনে ঈদ, প্রিয়জনের সাথে আনন্দ ভাগ করে নিতে মানুষ যখন ঘরের পথে, তখন কি তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কারো নেই?
আমরা কি এভাবেই প্রতিদিন একেকজন প্রিয়জনকে হারিয়ে ফেলব? আর কত রক্ত ঝরলে কর্তৃপক্ষের ঘুম ভাঙবে?
এই প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই। নিরাপদ হোক সবার পথচলা। 🤲