14/09/2026
কিয়ামতের একটা বড় আলামত নিয়ে হাদিস 💡
আরবি হাদিস:
قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ، وَتَكُونَ السَّنَةُ كَالشَّهْرِ، وَالشَّهْرُ كَالْجُمُعَةِ، وَتَكُونَ الْجُمُعَةُ كَالْيَوْمِ، وَيَكُونَ الْيَوْمُ كَالسَّاعَةِ، وَتَكُونَ السَّاعَةُ كَالضَّرْمَةِ بِالنَّارِ
বাংলা অর্থ:
রাসূল ﷺ বলেছেন,
“ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না সময় সংকুচিত হয়ে আসবে।
তখন বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো এবং দিন হবে একটি ঘন্টার মতো। আর একটি ঘন্টা হবে অগ্নি কাষ্ঠের (শুকনা খেজুরের ডাল) দহনের সময়ের মতো। অর্থাৎ দ্রুত শেষ হয়ে যাবে।”
(মুসনাদে আহমদ : ১০৯৪০)
হাদিসের মূল শিক্ষা:
কিয়ামতের আগে সময়ের মধ্যে বরকত উঠে যাবে।
আমরা নিজেরাও এখন বুঝি — সপ্তাহ চোখের পলকে চলে যায়, মাস শেষ হয়ে যায়, বছর মনে হয় কয়েকদিনের মতো।