The Dharma Tv

The Dharma Tv The Dhamma TV is an online based Buddhist channel

03/09/2026

সাফল্যের ১ম বছর! 🎉
শিক্ষা ও সমাজসেবায় নতুন মাত্রা যোগ করতে পন্ডিত শান্তপদ ও শাসনানন্দ কল্যাণ ট্রাস্টের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠান আয়োজিত হলো।

29/07/2026

শুভ আষাঢ়ী পুর্নিমার মৈএীময় শুভেচ্ছা

দি ধাম্মা টিভি পরিবার

29/07/2026

আজ আষাঢ়ী পূর্ণিমা@
গৌতম বুদ্ধের জীবনের পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিবিজড়িত পবিত্র আষাঢ়ী পূর্ণিমা আজ বুধবার। বৌদ্ধ সমপ্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এই তিথিতে বুদ্ধের জীবন, ত্যাগ, বোধিলাভের পর ধর্মপ্রচার ও মানবকল্যাণের বাণী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ উপলক্ষে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রার্থনা, পূজা ও নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় বর্ণনা অনুযায়ী, এই তিথিতে সিদ্ধার্থ গৌতম মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। মানুষের দুঃখ ও মুক্তির পথের সন্ধানে এদিনই তিনি রাজপ্রাসাদের জীবন ত্যাগ করে গৃহত্যাগ করেন। পরে বুদ্ধত্ব লাভের পর এই তিথিতে সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন। একই সঙ্গে তাবতিংস স্বর্গে গিয়ে মাতৃদেবীকে ধর্মদেশনা দেওয়ার ঘটনাও আষাঢ়ী পূর্ণিমার সঙ্গে স্মরণ করা হয়। আষাঢ়ী পূর্ণিমার দিন থেকেই শুরু হয় ভিক্ষু সংঘের তিন মাসব্যাপী বর্ষাবাস বা বর্ষাব্রত। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবাণী পাঠ ও ধর্মীয় মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। এরপর ভিক্ষু–সংঘের প্রাতঃরাশ, জাতীয়, ধর্মীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, পঞ্চশীল ও উপোসথ শীল গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ভিক্ষু সংঘকে বর্ষাসাঠিক (পরিধেয় বস্ত্র) দান, পিণ্ডদান, মধ্যাহ্নভোজ এবং আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য নিয়ে ধর্মীয় আলোচনা সভার আয়োজন থাকবে। বিকেলে বুদ্ধ কীর্তন, আলোকসজ্জা এবং সন্ধ্যায় প্রদীপ পূজা করা হবে। দেশ ও বিশ্বের শান্তি, দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা এবং প্রয়াত স্বজনদের নির্বাণ সুখ কামনায় পুণ্যদানের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী আয়োজন।

30/04/2026
27/03/2026

ড. এফ. দীপংকর মহাথেরো (ধুতাঙ্গ ভান্তে)’র ৫৪তম জন্মজয়ন্তী ও সংঘরাজ সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-এর ২য় পর্বে ভিক্ষু সংঘদের আসন গ্রহণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত।

থাইল্যান্ডে বৌদ্ধ বিহারে এসে ছোট মেয়েটি শ্রদ্ধা মনে মোমবাতি প্রজ্বলন করে পানিতে ভাসিয়ে দিচ্ছেন সাধু সাধু সাধু🙏🙏🙏।
15/03/2026

থাইল্যান্ডে বৌদ্ধ বিহারে এসে ছোট মেয়েটি শ্রদ্ধা মনে মোমবাতি প্রজ্বলন করে পানিতে ভাসিয়ে দিচ্ছেন সাধু সাধু সাধু🙏🙏🙏।

03/02/2026

শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুভেজা হৃদয়ে বিদায় জানানো হলো ড. জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়কে। 🙏

জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান২৮.২৯.৩০ জানুয়ারি
25/01/2026

জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান
২৮.২৯.৩০ জানুয়ারি

25/01/2026

দি ধাম্মা টিভি
২৮.২৯.৩০ আপনাদের সাথে

25/01/2026

২৮ ২৯ ৩০
জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করছি

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when The Dharma Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share