Weekly Rangunia Sangbad

Weekly Rangunia Sangbad রাঙ্গুনিয়া সংবাদ সাপ্তাহিক পত্রিকা হ

13/01/2026

রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল

রাঙ্গুনিয়া চ(ট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পারুয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি রাতে পারুয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
পারুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব রহমত উল্লাহ, যুবদলের সদস্য সচিব তাজ সোহেল এবং ছাত্রদলের সভাপতি পাভেল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমদ হাসনাত, রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক একতেয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মোহাম্মদ সেকান্দর, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহবায়ক সেকান্দর আলী সওদাগর,, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস চৌধুরী, সাবেক পারুয়া ইউপি মেম্বার মোহাম্মদ ফরিদ, বিএনপি নেতা ছৈয়দ আহমদ, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, যুগ্ম আহবায়ক আজিজুল হক লিটন, যুগ্ম আহবায়ক টিপু সুলতান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পারুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ইসমাঈল তালুকদার, চন্দ্রঘোনা ইউনিয়ন জিয়া মঞ্চ সভাপতি ফজলুল করিম ফজলু, পারুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সোহেল, পারুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস সহ পারুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, জিয়া মঞ্চ এর নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে বলেন, এদেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের ইতিহাসে তাঁর নাম সর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
দেশনেত্রীর আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও কল্যাণ কামনায় দোযা মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন। শেষে স্থানীয় মানুষের মাঝে তবারুক বিতরণ করা হয়।

মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
১৩/০১/২০২৬
01817703792

https://ctgsangbad24.com/upazila/30130/
10/01/2026

https://ctgsangbad24.com/upazila/30130/

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ .....

Address

Chittagong
4000

Telephone

+8801817703792

Website

Alerts

Be the first to know and let us send you an email when Weekly Rangunia Sangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share