01/09/2026
ডাক নাম ভুলে গেলে সর্বনামে ডেকো, তবুও চিঠি লিখো..
আমি ভাল আছি ,ঠিক যেমন ভাল থাকে
শহরের শেষ বাসে ফেরা উদাসীন কোন যাত্রী...
চিঠি দিও.. অক্ষরে না দিলে, অন্তত নিরবতায় দিও..
ভেবে নিও, আমি এখনো কবিতা লিখি...
মেট্রো পলিটন আকাশে এক জোড়া পায়রা আর চিলেকোঠার স্বপ্ন দেখি ... তবুও চিঠি দিও ... ইতিতে অতীতের নামটাই রেখ.. তবুও না হয় চিঠি লিখো ..
লেখা- Ethar Akhtaruzzaman
কন্ঠে- My nul