Sorforaz Family

Sorforaz Family Personal Blog �

28/08/2026

আমার ১ম ওয়াইফ দীর্ঘ ৯ বছর নিঃসন্তান থাকার কারণে আমি ২য় বিবাহ করি। কারণ আল্লাহর রহমতে আমার অনেক অর্থ -বিও এবং সম্পদ রয়েছে। কিন্তুু খাওয়ার মানুষ নাই।।
২য় বিবাহ করার পর বছর ঘুরতেই আমার সন্তান হলো আলহামদুলিল্লাহ।।
আমি চেষ্টা করতাম আমার ১ম ওয়াইফ, এবং ২য় স্ত্রী,দুজনের সাথে আমি ন্যায় টা করার। আমি দু'জনকেই খুব ভালোবাসতাম।
১ম জন আমার ভালোবাসা আমার ১ম নারী, ২য় জন আমার সন্তান এর মা এবং ভালোবাসা।
আমার ২য় স্ত্রীর ঘরে পর পর ৪ টি সন্তান হলো আলহামদুলিল্লাহ ।।
কিন্তুু কেন জানি না আমার প্রথম ওয়াইফ আমার সাথে অনেকটা দূরত্ব বাড়িয়ে দিয়েছেন।
তিনি প্রায় সময় বাবার বাড়িতে থাকতেন এবং তিনি প্রতি বছর ওমরাহ করতে যেতেন।
উনার পরিবারের সদস্যদের সাথে যেতেন।

খুব একটা কথা বলতেন না। আমি ও যেতাম না উনার বাপের বাড়িতে।
একটা সময় উনি আমার বাড়ি ছেড়ে দেন।
কিন্তুু তার জন্য মন জ্বলতো। কিন্তুু নিজের ব্যবসা, নিজের সন্তানদের দেখাশোনা সব করতে গিয়ে উনার প্রতি কিছুটা অবহেলা আমি করেছি।
উনি নিজে থেকে আমাকে ফোন দিতেন না।
বা যোগাযোগ করতেন না। আমি যতখন করতাম তিনি ততখন সাড়া দিতেন।
আমি যোগাযোগ না করলে আগ বাড়িয়ে কথা বলতেন না।
একটা সময় আমাদের যোগাযোগ কমে যাই।
তিনি আমার থেকে খরচ নিতেন না। আমি নিজে থেকে পাঠালে রাখতেন।

একটা সময় উনাকে জিজ্ঞেস করি কেন এত দূরে থাকছো আমার থেকে।
উওর দিতেন কাছে যাওয়ার মত তো এখন আর সময় সুযোগ নেই।
তুমি সুখি হও।। মহান রব আমায় সন্তান দেয় নি। আফসোস নেই। তুমি অন্য কাউকে বিয়ে করেছো তাতে ও আফসোস নেই।
আমি দুনিয়াবি সকল চাওয়া বাদ দিয়েছি। আমি খুব বেশি দিন বাঁচতে ও চাই না।
এই পৃথিবী অনেক নির্ম*ম। বাপের বাড়ি যতই বড়লোক হোক না কেন..?
নিঃসন্তান হলে, স্বামী আরেকটা বিয়ে করলে, বা ডিভোর্স হলে সেই মেয়ের কোনো দাম থাকে না। এই পৃথিবীতে,,,,

আমি উওর দিলাম আমি তোমাকে ভালোবাসি।।

--- আমি ও আপনাকে দোয়াতে আর মায়াতে রাখি স্বামী।
আমি মরে গেলে আমার দাফন আমার বাবার পাশে হবে,,,,
আমাদের পারিবারিক কবরস্থানে,, তোমাদের ওখানে না।

আমি বললাম এই ফালতু কথা বন্ধ করো তোমার যাওয়ার বয়স হয়নি।।

আমার ২‌য় বিবাহের ৭ বছর পর তিনি খুব জ্বরে আক্রান্ত হয়ে পর **পারে পাড়ি জমালেন।
উনি যে ১২ দিন জ্বরে ভুগেছেন আমাকে জানান ও নাই।
এবং তিনি নিষেধ করেছেন তার মৃত্যুর সংবাদ ও যেন আমাকে জানানো না হয়।

তার মৃত্যুর পর সাথে সাথেই তাকে দাফন করা হয়।
তার বলা ছিলো। তাকে ৩ ঘন্টা ও রাখে নাই।
তার দাফনের পর আমি খবর পেয়েছি তিনি আর নাই।
আমি পাগলের মত ছুটে গিয়েছি৷ কেন শেষ বার তাকে দেখতে পেলাম না।
পাগলের মতো কেঁদেছি।
তার শূন্যতা আমাকে পুড়িয়েছে।।

আমি আসলে তখন অনুভব করেছি জীবন থেকে কি হারিয়েছি।।

তার মৃত্যু পর আমার সম্পদ গুলো ভাগ করেছি।
তার ভাগ টুকু আমি তার গরীব আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দিয়েছি।।

এবং একটা মসজিদের কাজে সাহায্য করেছি তার ভাগ থেকে।

সে নাই তার শূন্যতা আমাকে ঘিরে ধরতো। কিন্তুু আমরা তো স্বার্থপর মানুষ সংসার বাচ্চাদের মায়াতে ধীরে ধীরে তার শোক কাটি উঠেছি।।

পুরুষ মানুষ হয়তো একটু সেলফিশ টাইপের।

আমাদের ভালোবাসাটা সেখানেই শেষ ....

এখন অন্য নারী আমার বউ।

সে তার ভাই এর বউদের বলেছিলো আমার কোনো সন্তান নেই, এবং মনে রাখার মতো কোনো কাজ পৃথিবীতে করে আমি যাই নি।
আমাকে কেউ মনে রাখবে না।.....
কারো প্রতি অভিযোগ নাই, কিছুই নাই শুধু শূন্যতা ছাড়া।

(সমাপ্ত) 😅
Nusrat Haque

কি এক যুগে আইসা পড়লাম ভাইইইইইই!এই ভদ্রমহিলা উনার মেয়ের জামাই কে সকালে কি কি নাস্তা খেতে দিলো এইটা নিয়া 'কন্টেন্ট' বানাইছ...
26/07/2026

কি এক যুগে আইসা পড়লাম ভাইইইইইই!
এই ভদ্রমহিলা উনার মেয়ের জামাই কে সকালে কি কি নাস্তা খেতে দিলো এইটা নিয়া 'কন্টেন্ট' বানাইছে!
পরোটা,আলু ভাজি,ডিম, গরুর মাংস,নুডলস আরো কি কি জানি বানাইছে,এইটা নিয়া আবার বলতেছে 'সকাল বেলা জামাই কে নাস্তা খেতে দিছি!'
জামাই আবার উনার সাথে তাল মিলাইয়া নুডলস হাতে নিয়া ক্যামেরার দিকে তাকাইয়া আছে!
ওইদিকে আরেক মেয়ের জামাই হেডফোন ঝুলাইয়া নাস্তা খাইতে বসছে!🥴

যারা এখনো বিয়ে করেন নাই, দোয়া করেন এমন 'কন্টেন্ট ক্রিয়েটর'(!) শ্বাশুড়ি যাতে না পান! নাহলে দেখবেন বউয়ের সাথে আড্ডা দিচ্ছেন, আপনার শ্বাশুড়ি রুমে ঢুকে বলবে 'হ্যালো গাইজ,এইটা আমার মেয়ের জামাই! আমার মেয়ের সাথে বসে আছে.!🐸

অথচ সপ্তাহ পর পর বিছানার চাদর পরিবর্তন না করলে আমাদের ঘুমই আসে না।
14/07/2026

অথচ সপ্তাহ পর পর বিছানার চাদর পরিবর্তন না করলে আমাদের ঘুমই আসে না।

আমার মনে হয় ডিভোর্স এর ঘোষণার সাথে সাথে Dr. Shusama Reza সবচেয়ে সুন্দর একটা 'মেসেজ' ও দিয়েছেন! আবার পড়ুনঃ  ''নিজের পরিবা...
28/06/2026

আমার মনে হয় ডিভোর্স এর ঘোষণার সাথে সাথে Dr. Shusama Reza সবচেয়ে সুন্দর একটা 'মেসেজ' ও দিয়েছেন!
আবার পড়ুনঃ ''নিজের পরিবারকে সময় দিন। প্রিয় মানুষগুলোর হাত শক্ত করে ধরে রাখুন। জীবন খুবই ভঙ্গুর। আজকের একেবারে সাধারণ, নীরব মুহূর্তগুলোই কখন যে আগামী দিনের সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হয়, আমরা অনেক সময় তা বুঝতেই পারি না। তাই প্রতিটি মুহূর্ত বাঁচুন সচেতনভাবে, কৃতজ্ঞতায় এবং আন্তরিকতায়!''

এই জিনিস টাই অনেকে বুঝেনা,মানতেও চায়না! আমি সব সময় বলি 'প্রায়োরিটি' প্রিয় মানুষ কে দিতে হয়! সবার আগেই প্রিয় মানুষ থাকা উচিত,তারপর বাকি সব! দুনিয়া একদিকে আর প্রিয় মানুষ আরেকদিকে।
আর একটা হচ্ছে 'সময়!' একজন বলেছিলো "আমি তোমাকে সময় দিলাম মানে আমি তোমাকে আমার জীবনের একটা অংশ দিয়া দিলাম!'.

অনেকেই এই 'সময়' টাই দিতে চায়না, সময় সব অন্যদিকেই দিতে যায়! অনেকেই আবার বলে যে 'আমি তো তোমার জন্য ই সময় গুলা অন্য দিকে দিচ্ছি। তোমার সুখের জন্য ই!'
না ব্রো! আপনি একটু সময় তার জন্য ও বের কইরন! এতো বিজি হয়ে যাইয়েন না,যেখানে তার মলিন মুখ টাও আপনার দেখার সুযোগ হয়না! 'সময়' সবচেয়ে গুরুত্বপূর্ণ!

দুনিয়া থেকে যারা চলে গেছে, তাদের কে আপনি চাইলেই ফেরত পাবেন? 'সময়' থাকতে আপনি যাদের সময় দেন নাই,এখন সময় দিতে চাইলেও তাদের আর পাবেন? পাবেন না!

আমরা সবাই 'হারাইলে' টের পাই যে আমরা কি হারাইছি,এর আগে ভ্যালু বুঝিনা! যখন আফসোস করি, তখন আর কিছুই করার থাকেনা!

জীবন উপভোগ করুক,সময় গুলা সুন্দর করুন,প্রিয় মানুষ কে নিয়ে বাঁচুন ❤️

©

বদনজর কতটা ভয়ংকর হতে পারে যে ২০ বছরের সুখী সংসার ও এক মুহূর্তে শেষ হয়ে যায়। এরপরেও কি বউ কে নিয়ে আপনাদের কনন্টে বানানো ব...
27/06/2026

বদনজর কতটা ভয়ংকর হতে পারে যে ২০ বছরের সুখী সংসার ও এক মুহূর্তে শেষ হয়ে যায়। এরপরেও কি বউ কে নিয়ে আপনাদের কনন্টে বানানো বন্ধ হবেনা? ফেসবুকে সুখী দেখানোর চেয়ে কি সংসার টিকিয়ে রাখা বড় নয়?

Leo Messi শুধুই একজন ভালো ফুটবলার না, ভালো স্বামী ও! ❤️তার বউ ইন্সটায় ছবি আপলোড দিলো, সে সেখানে গিয়ে কমেন্ট করলো 'Te amo...
23/06/2026

Leo Messi শুধুই একজন ভালো ফুটবলার না, ভালো স্বামী ও! ❤️
তার বউ ইন্সটায় ছবি আপলোড দিলো, সে সেখানে গিয়ে কমেন্ট করলো 'Te amo' যার অর্থ 'আমি তোমাকে ভালোবাসি' ❤️

আমাদের দেশে নাকি ছেলেরা 'জামাই' হবার পরে বউয়ের পোষ্টে কমেন্ট করা দূরে থাক, রিয়েক্ট ও নাকি করেনা!
এদিকে মেসি? বিশ্বকাপে গোল দেয়, তারপর দুনিয়ার সব সামলাইয়া ইন্সটায় বউয়ের পোষ্টে যাইয়া কমেন্ট ও করে ❤️

মেসি'র চেয়ে 'বিজি' অন্য কেউ তো আর না, 'ব্যস্ততার অজুহাত' দিয়ে যারা বউয়ের ছবিতে রিয়েক্ট দেয়না,কমেন্ট করেনা; এগুলা সব ঢং!

যে বউ কে 'প্রায়োরিটি' দিতে চায়, সে প্রায়োরিটি দিবেই! ❤️

প্রতিটা ব্যা'ডা মানুষের স্বপ্ন 🙂চার স্ত্রী, সহধ'র্মিণী ,অর্ধা'ঙ্গিনী ,ওয়াইফ নিয়ে আকাশে উড়বে 😐
16/06/2026

প্রতিটা ব্যা'ডা মানুষের স্বপ্ন 🙂
চার স্ত্রী, সহধ'র্মিণী ,অর্ধা'ঙ্গিনী ,ওয়াইফ নিয়ে আকাশে উড়বে 😐

07/06/2026
20/05/2026

বি"চার ব্যবস্থার প্রতি কতটা অ'বিশ্বাস থাকলে একজন বাবা একথা বলতে পারেন!😅💔

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sorforaz Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share