28/11/2020
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার ২০২০-২১ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন।
=================================
গত ১৪ই নভেম্বর শনিবার মাহবুবুল ইসলাম সুমন কে সভাপতি ও হোসাইন আল জাহিদ সুমন কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।
উক্ত আংশিক কমিটি পূর্ণাঙ্গভাবে জমাদানের পর আজ ২৮শে নভেম্বর শনিবার কেন্দ্রীয় কমিটি কর্তৃক পূর্ণাঙ্গতভাবে ২০২০-২১ সেশনের জন্য কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শফি মুদ্দাসির খান জ্যোতি ও নির্বাহী পরিচালক মো: গোলাম মোস্তাফা মজুমদার এর সাক্ষরে ফাউন্ডেশনের প্যাডে ৩৯ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক বারাবর হস্তান্তর করেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।
আত্ম মানবতার ব্রতে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালের ০১ জুলাই। চেয়ারম্যান হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি।
স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠন সরকারি রেজিস্ট্রেশনভুক্ত একটি সমাজ সেবা মূলক অরাজনৈতিক সামাজিক সংগঠন।