News Online Rangunia

News Online Rangunia সত্যের সন্ধানে রাঙ্গুনিয়ার কথা
News Online Rangunia

বালু উত্তোলনের ভিডিও ফেসবুকে দেওয়ায় সাংবাদিককে হাত-পা কেটে নেওয়ার হুমকি, জিডি__________________________চট্টগ্রামের রা...
28/07/2026

বালু উত্তোলনের ভিডিও ফেসবুকে দেওয়ায় সাংবাদিককে হাত-পা কেটে নেওয়ার হুমকি, জিডি
__________________________
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সোনাইছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর এক সাংবাদিককে হাত-পা কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হুমকির শিকার সাংবাদিকের নাম ইসমাঈল হোসেন নয়ন। তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর রাঙ্গুনিয়া প্রতিনিধি ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সদস্য।

জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পারুয়া ইউনিয়নের সোনাইছড়ি খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে চর কেটে বালু উত্তোলন ও তা ট্রলি ও ট্রাকে করে বাইরে বিক্রি করা হচ্ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তাকে নিয়ে তিনি সরেজমিনে গেলে উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যান। পরে তিনি ঘটনাস্থল ও পালিয়ে যাওয়ার দৃশ্য নিজের ফেসবুক আইডি এবং তাঁর পরিচালিত সংবাদিকতাভিত্তিক ফেসবুক পেজ 'রাঙ্গুনিয়া২৪'-এ প্রকাশ করেন।

ইসমাঈল হোসেন অভিযোগ করে বলেন, ভিডিও প্রকাশের পর মো. সোহেল নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক আইডি থেকে তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেন। পাশাপাশি শেখ আহমদ আরিফ ও মোহাম্মদ মারুফ চৌধুরী নামের আরও দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করেন। এর কিছুক্ষণ পরই একটি অজ্ঞাত ফোন নম্বর থেকে তাঁকে কল করে সরাসরি হাত-পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়।

সাংবাদিক ইসমাঈল বলেন, “পুরো রাঙ্গুনিয়াবাসী যেখানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে, সেখানে এরা কেন প্রকাশ্য অবস্থান নিচ্ছে? আর সাধারণ মানুষের বালু কাটা হলে সামান্য একটি ভিডিও পোস্টের কারণে হুমকি কেন দেওয়া হবে?”

সাংবাদিককে হুমকির এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব। সংগঠনের নেতারা অবিলম্বে তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের সুরক্ষার দাবি জানান।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। জিডি নথিভুক্ত করে যে নম্বর থেকে হুমকি এসেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

টিউশনি শেষে সড়কে লুটিয়ে পড়লেন ইমাম, হার্ট স্ট্রো/ক করে ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু
01/07/2026

টিউশনি শেষে সড়কে লুটিয়ে পড়লেন ইমাম, হার্ট স্ট্রো/ক করে ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু

29/06/2026

স্বচ্ছ নিয়োগে এসপির আন্তরিকতা, পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী

14/06/2026

রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাকসুদুল হক চৌধুরীর জানাযা সম্পূর্ণ হয়েছে।।।

13/06/2026

রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গু-লি করে হ-ত্যা: সিসিটিভি ফুটেজে রো-মহ-র্ষক চিত্র

যুবদল নেতা মাসুদ হত্যার মিশনে অংশ নেয় ৬/৭ জন। সিসি টিভি ফুটেজে শনাক্ত হত্যাকারীরা...।
13/06/2026

যুবদল নেতা মাসুদ হত্যার মিশনে অংশ নেয় ৬/৭ জন। সিসি টিভি ফুটেজে শনাক্ত হত্যাকারীরা...।

13/06/2026

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলমের কাছে ভাই হত্যার বিচার চাইলেন

যুবদল নেতা মাসুদ হত্যার মিশনে অংশ নেয় ৬/৭ জন। সিসি টিভি ফুটেজে শনাক্ত হত্যাকারী।
13/06/2026

যুবদল নেতা মাসুদ হত্যার মিশনে অংশ নেয় ৬/৭ জন। সিসি টিভি ফুটেজে শনাক্ত হত্যাকারী।

13/06/2026

উপজেলা যুবদল নেতা মুহাম্মদ মাসুদ চৌধুরী'কে হ*ত্যার প্র/তি/বা/দে
এই মুহুর্তে রানীরহাট অবরোধ করে বিক্ষোভ চলছে Part 13

13/06/2026

উপজেলা যুবদল নেতা মুহাম্মদ মাসুদ চৌধুরী'কে হ*ত্যার প্র/তি/বা/দে
এই মুহুর্তে রানীরহাট অবরোধ করে বিক্ষোভ চলছে Part 4

Address

Rangunia
Chittagong
4360

Alerts

Be the first to know and let us send you an email when News Online Rangunia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Online Rangunia:

Shortcuts

Share