14/01/2026
“কোনো নারী কখনোই মন থেকে স্বামীর দ্বিতীয় বিয়েতে রাজি হয় না—এটা আইন বুঝুক বা না বুঝুক!”
পুরুষের দ্বিতীয় বিবাহ নিয়ে হাইকোর্টের রায়—
কাগজে গুরুত্বপূর্ণ,
কিন্তু বাস্তবে ভয়ংকরভাবে অসম্পূর্ণ।
কোন স্ত্রী
সুস্থ মাথায়, স্বেচ্ছায়, ভালোবেসে
নিজের স্বামীকে আরেকটা বিয়ের অনুমতি দিতে পারে না।
সে অসুস্থ হোক, অসহায় হোক,
এমনকি মৃত্যুশয্যায় থাকলেও না।
কারণ এই “অনুমতি”
ভালোবাসার উদারতা না—
এটা পরিস্থিতির কাছে আত্মসমর্পণ।
আর একটা কঠিন সত্য কেউ বলতে চায় না—
যে স্বামী মন থেকে পুনর্বিবাহের সিদ্ধান্ত নেয়,
সে সিদ্ধান্ত নেওয়ার আগেই
স্ত্রীর অনুভূতিকে বাতিল ঘোষণা করে দেয়।
সেখানে আর প্রশ্ন থাকে না—
“তুমি কষ্ট পাবে কিনা?”
“তুমি রাজি কিনা?”
“তুমি ভেঙে যাবে কিনা?”
ভালোবাসা যখন শেষ হয়ে যায়,
তখন আইন দিয়ে
সংসার টিকিয়ে রাখা যায় না।
আইন অধিকার দেয়—
ভালোবাসা নয়।
আদালত বিয়ে বৈধ করতে পারে—
কিন্তু হৃদয়কে রাজি করাতে পারে না।
ভালোবাসার জমিন
যখন আইনের লাঠিয়াল দিয়ে বেদখল হয়ে যায়,
তখন সেখানে জোর করে
মনের ঘর বানানোর মানসিকতা থাকে না।
অধিকার নিয়ে লড়াই হতে পারে,
আইন দিয়ে দখল নেওয়া যায়—
কিন্তু হৃদয়ের আধিপত্য
কখনো আদালতের রায়ে জেতা যায় না।
অধিকার নিয়ে লড়াই হয়,
কাগজে-কলমে দখল নেওয়া যায়—কিন্তু
ভাঙা বিশ্বাস আর আহত আত্মসম্মানের ওপর
কোনো রায়ই সংসার গড়ে না।
তাই এই রায়ে
আইনের বই বদলাতে পারে,
কিন্তু বাস্তব জীবনে
নারীর কষ্ট, সম্পর্কের ভাঙন
আর নিঃশব্দ বিচ্ছেদের গল্প
একটুও কমবে না।
---
🖊️Nupur