14/03/2026
গত ১৮ রমজান ৮ তারিখ রবিবার চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের বারেক ষ্টোর দোকানে বাজার করতে গিয়ে আমার টাকার ব্যাগ ফেলে এসেছি বা কেউ নিয়ে ফেলছে🥹🥹🥹
টাকার ব্যাগ হারায় রাত ৮ টার দিকে, ওই দোকান থেকে আমি ২৩০ টাকার বাজার করি, আমি ৩০০ টাকা দিলে আমাকে ৭০ টাকা ফেরত দে ওই টাকা আমি আর ব্যাগে ঢুকাইনি হাতে নিয়ে চলে আসলাম পাশের দোকান আঁচলে,, আমার সাথে বোন ছিল বোনের বাচ্চা পানি খাবে বললে আমি ওখানে এক মিনিটের মত ছিলাম ওখান থেকে সোজা সিজন'লে যাই, ৩০ টাকা দিয়ে ১ লিটার পানির বোতল নিয়, আমার হাতে থাকা টাকা দিয়ে,, তারপর আমি ব্যাগ খোলি হাতে থাকা বাকি টাকা রাখতে গিয়ে দেখি আমার টাকার ব্যাগ নেই, আমার সাথে ছোট বাচ্চা থাকার কারণে তখনই আমার ব্যাগ নাই বিষয়টি আর মনে রাখতে পারলাম না,, কিছুক্ষণ পর জানতে পারি আসলেই আমার টাকার ব্যাগটি আর নেই,
ব্যাগের মধ্যে ছিল ৫৯০০ টাকা একটি স্বর্ণের আংটি একজোড়া কানের দুল ছিল,, যেখান থেকে বাজার করলাম ওই দোকানে গিয়ে খুঁজি আমার টাকার ব্যাগটা ওখানে ফেলে আসলাম কিনা বা কেউ নিয়ে ফেলল কিনা দোকানের মালিক জানায় আমি ব্যাগ ফেলে আসিনি সিসিটিভি ফুটেজ দেখাতে বললে, রেগে ওঠেন, জামেলা হবে এখন, ওনি চাইলে তখন দেখাতে পারতেন তখন কাষ্টমার ছিল এক জন,, আরো বলে আপনি টাকার ব্যাগ হারিয়েছেন এটা আমাদের দেখার বিষয় না এখন পারবো না বলে জানান, উনি ১০০% শিওর হয়ে বলেন টাকার ব্যাগ ওখানে রেখে আসেনি,, দোকানের মালিক কথা বললেই ও ওনার ভাই ও দোকানের কর্মচারী দুইজনেই চুপ ছিল, উনার ভাই একটু নাটক করতে চাইলো,, বলল আমি হয়তো দোকানে ছিলাম না আমি বললাম আপনি সন্ধ্যা থেকে এ পর্যন্ত দোকানে আছেন, আপনি ক্যাশ বক্স এর পাশে দাঁড়িয়ে ছিলেন, আপনাকে ৩০০ টাকা দিলাম আপনি আমাকে ৭০ টাকা ফেরত দিলেন, এটা বলার পর তখন তিনি চুপ হয়ে যায় আর কিছু বলে নাই,, তখন আমার সন্দেহ হয়, আমাদের সাথে তখন কোন ছেলে মানুষ না থাকায় আমরা আর কথা বাড়ালাম না সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে চলে আসলাম,,,
পাঁচদিন পার হয়ে গেল আমি কাউকে কিছু বললাম না হঠাৎ এক ভাই এই বিষয় জানতে পারে, দোকানের মালিক নাকি ওই ভাইয়ের পরিচিত, ওই ভাই গেলে হয়তো সিসিটিভি ফুটেজ দেখাতে পারে, ২৩ রমজানের রাত ৯টার দিকে ওই দোকানে যাই,
জানান,
এখন ঝামেলার মধ্যে সিসিটিভি কোনভাবে দেখানো যাবে না দেখতে হলে ঈদের পর আসতে হবে। তিনি আবারো ১০০% শিউর হয়েও বলেন দোকানে ব্যাগ রেখে আসি নাই এবং ওনার দোকান থেকে কেউ আমার ব্যাগ চুরি ও করে নাই,, কোনদিন নাকি ওনার দোকানে এমন চুরি ও হয় নাই,,, মানলাম ওনার কথা ব্যাগ ফেলে আসি নাই কিন্তু উনি তো বলতে পারেনা উনার দোকান থেকে চুরি হয় নাই এটা,,
আমি যেগুলা বাজার করলাম ওই প্যাকেটটা আমার সামনে থেকে এক মহিলা নিয়ে দোকান থেকে বের হয়ে গেছে আমি পিছন থেকে গিয়ে ওই মহিলার থেকে আমার করা বাজার গুলো নিয়ে আসলাম এটার সাক্ষী ওনার দোকানের কর্মচারী,, আর একটা কথা কিছুদিন আগে আপনার দোকানে ডাকাতি হওয়ার একটা ভিডিও কিভাবে আসলো সোশ্যাল মিডিয়া,,?? আপনার দোকানে যদি কোনদিন চুরি না হয়,,???
নানান বাহানা দেওয়ার পর এক পর্যায়ে রাজি হয়,, সিসিটিভি ফুটেজ দেখাতে রাত ১২টার পর আসতে হবে, আমি আমার ভাইকে পাঠালাম, গিয়ে দেখে ৯ তারিখের আগের কোন সিসিটিভি ফুটেজ নাই, আপনি যখন ১০০% শিওর তাহলে সিসিটিভি ফুটেজ কোথায় গেল,, আপনি তো নিজেই বললেন সিসিটিভি ফুটেজ এক মাসের জমা থাকে,, ৮তারিখ থেকে ১৩ তারিখ রাত পর্যন্ত কি এক মাসের দূরত্ব,,?? যার কারণে সিসিটিভি ফুটেজ নিজে নিজে ডিলেট হয়ে গেল,,??? এখন কি প্রশ্ন থেকে যায় না কেন সিসিটিভি ফুটেজ নেই,,?? আগে তো সন্দেহ করলাম এখন আমি ১০০% শিওর হয়ে কি বলতে পারি না টাকার ব্যাগ আপনার দোকানেই ফেলে আসলাম,,???
স্বর্ণ যা ছিল তা এখন বর্তমান বাজার মূল্য অর্ধ লক্ষ টাকার মত,,, আমার অর্ধ লক্ষ টাকা খেয়ে বড় লোক হতে পারবেন না এবং হজমও করতে পারবেন না এমন একদিন আসবে অর্ধ লক্ষ টাকা না অর্ধ কোটি টাকার ও হিসাব মিলাতে পারবেন না,। আপনার দোকানে আমার দীর্ঘ নিঃশ্বাস থেকে যাবে,,
তারপরও
দোয়া করি হেদায়েত থাকলে আল্লাহ হেদায়েত দিক না থাকলে যে হাত দিয়ে ধরল ব্যাগটি ওই হাত ধ্বংস করে দিবে, অবশ হয়ে যাক ওই হাত।
আল্লাহকে বিচার দিলাম