Mehu's Cake Delight

Mehu's Cake Delight Grab a sweet...❤️
Explore our delicious products.🧁
Sale for Call: 01876929887

We make cakes in a home environment and deliver them to all districts of Bangladesh.

13/09/2026

জীবনটা আসলেই একটা দৌড়… 🏃‍♀️✨
এখানে কেউ থেমে থাকে না।
আপনি একটু থামলেই মনে হয় সবাই যেন আপনার থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। আর পিছিয়ে পড়লে? তখন আবার নতুন করে শুরু করতে হয়, নতুন করে নিজেকে গুছিয়ে নিতে হয়।
কিন্তু একটা সময় বুঝতে হয়—এই দৌড়টা আসলে অন্য কারও সঙ্গে নয়, নিজের সাথেই। 🤍
সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য নয়, বরং গতকালের নিজের চেয়ে আজ একটু ভালো থাকার জন্যই ছুটে চলা।
কারণ শেষ পর্যন্ত অন্যের জীবন দেখে, অন্যের সাফল্যের সাথে নিজেকে তুলনা করে বেঁচে থাকার কোনো মানে নেই।
নিজের জন্য বাঁচতে শিখতে হয়। 🌸
নিজের স্বপ্নের জন্য, নিজের শান্তির জন্য, নিজের ভালো থাকার জন্য—
যতবারই পড়ে যাই, ততবারই উঠে দাঁড়াবো।
একটু ধীরে হলেও এগিয়ে যাবো।
কারণ আমার গল্পটা আমার মতো করেই সুন্দর। 🦋✨
জীবন ছোট, তাই অন্যের দৌড়ের সাথে তাল মেলাতে গিয়ে নিজের জীবনটা যেন হারিয়ে না ফেলি। 💗
Keep going. Keep growing. And most importantly—live for yourself. 🌷
🎀✨ Mehu’s Cake Delight
Delicious Homemade Goodness Made with Love! 💕

Mehu's Cake Delight

12/09/2026

"আমি উপলব্ধি করেছি, আমার দেখা সবচেয়ে ঠুনকো হৃদয়ের মানুষ আমি নিজেই... 🥺💔
কারো সামান্য গম্ভীর আচরণেই আমার হৃদয় চুরমার হয়ে যায়। একটা সামান্য সত্য কথায় আমার অর্ধসপ্তাহ বিনিন্দ্র হাহাকারে কাটতে পারে।
অথচ আধুনিক মানুষের হৃদয় কত শক্ত, যেন কনক্রিটের মতো!
এই পাথুরে নির্মম শহরে ঠুনকো কাঁচের মতো হৃৎপিণ্ড নিয়ে আমি কতদূর যাব?" 🖤✨
​...
​কখনো কখনো পাথুরে এই শহরে একটুখানি মিষ্টতা আর ভালোবাসাই পারে মনের সব ক্লান্তি ভুলিয়ে দিতে। 🍰💖
​হৃদয় যতটাই ঠুনকো হোক না কেন, একটু ভালোলাগা আর মিষ্টি অনুভূতি ছড়াতে Mehu's Cake Delight সবসময় আছে আপনার পাশে! 🎂
​নিখাদ ভালোবাসা, প্রিমিয়াম ইনগ্রেডিয়েন্টস আর পরম যত্নে তৈরি আমাদের প্রতিটি কেক আপনার বিশেষ মুহূর্তগুলোকে করে তুলবে আরও মধুর ও অবিস্মরণীয়।😊
​✨ আপনার পছন্দের কেক অর্ডার করতে বা মেসেজ দিন আমাদের পেজে! 📩
📍 প্রি-অর্ডার চলছে!

Send a message to learn more

Alhamdulillah ✨Rich White Chocolate Loaded Premium Vanilla Cake! 🍦🍫💜Type: 1 Pound+ Customized Cake ✨​"ভ্যানিলা আর হোয়াইট...
12/09/2026

Alhamdulillah ✨
Rich White Chocolate Loaded Premium Vanilla Cake! 🍦🍫💜
Type: 1 Pound+ Customized Cake ✨
​"ভ্যানিলা আর হোয়াইট চকলেটের জুড়িতে অসাধারণ এক কেক অভিজ্ঞতা!" 🤤✨
​আমাদের কিচেন থেকে পরম ভালোবাসায় তৈরি করে ডেলিভারি দেওয়া ১ পাউন্ডের এই স্পেশাল কেকটি! পার্পল ও হোয়াইট ফ্লাওয়ারের সাথে গোল্ডেন পার্লের টাচ কেকটিকে ভীষণ এলিগ্যান্ট এক রূপ দিয়েছে।😍💜
​কেকের প্রতিটি লেয়ারে ভ্যানিলা ক্রিমের পাশাপাশি ছিল রিয়েল হোয়াইট চকলেটের ফিলিং। যার স্বাদ একবার খেলেই মুখে লেগে থাকবে! 💖
Alhamdulillah, কাস্টমার কেকটি ভীষণ পছন্দ করেছেন! ❤️✨
​🎂 আপনার যেকোনো স্পেশাল মুহূর্তকে আরও মিষ্টি করতে আজই আমাদের ইনবক্সে নক দিয়ে অর্ডার কনফার্ম করুন।
​✅ Inbox for order 💬
✅ চট্টগ্রাম শহরের যেকোনো প্রান্তে নিরাপদ হোম ডেলিভারি দেওয়া হয়। 🚗

Alhamdulillah ❤Simple & Elegant Customized Birthday Cake! 🎂💙🤍✨Flavor: Rich Chocolate Flavor 🍫Weight: Half Pound +Design:...
11/09/2026

Alhamdulillah ❤
Simple & Elegant Customized Birthday Cake! 🎂💙🤍✨
Flavor: Rich Chocolate Flavor 🍫
Weight: Half Pound +
Design: White Canvas with Blue Hearts & Shell Borders 💙
​"সিম্পল ডিজাইনের মাঝে অনন্য এক সৌন্দর্য আর চকোলেটের অনবদ্য স্বাদ!" 🥰✨

​সম্প্রতি আমাদের কিচেন থেকে সেফলি ডেলিভারি হওয়া হাফ পাউন্ডের অত্যন্ত কিউট এই বার্থডে কেকটি ! কেকটি তৈরি করা হয়েছিল (Punom) নামের এক প্রিয়জনের জন্মদিনের সুন্দর আয়োজনের জন্য।🥰
​ধবধবে সাদা ক্রিমের ক্যানভাসে চারপাশে নীল রঙের ছোট ছোট কিউট হার্ট আর উইপিং ক্রিমের ফ্রিল বর্ডার কেকটিকে দিয়েছিল অসম্ভব স্নিগ্ধ একটি আউটলুক। আর ভেতরে ছিল সবার প্রিয় রিচ চকোলেট ফ্লেভারের ময়েস্ট স্পঞ্জ 🍫!
​আলহামদুলিল্লাহ্‌, কেকটি হাতে পাওয়ার পর কাস্টমার জানিয়েছেন এটি তাদের ভীষণ পছন্দ হয়েছে। কাস্টমারের এই তুষ্টিই আমাদের প্রতিটি কাজের আসল সার্থকতা! ❤️✨
​✅ Inbox for order 📥
✅ প্রিয়জনের জন্মদিনে পছন্দের থিম ও ফ্লেভারের কাস্টমাইজড কেক পেতে ইনবক্সে যোগাযোগ করুন।
✅ চট্টগ্রাম শহরের মধ্যে নিরাপদ হোম ডেলিভারি করা হয়। 🛵
​ Mehu's Cake Delight

09/09/2026

Bento Cake-গুলো শুধু সাইজে ছোট হলেও, এগুলোতে ভালোবাসা, সময় আর মেহনত কিন্তু বড় কেকের মতোই দেওয়া হয়! ❤️✨"
​ছোট ছোট মুহূর্তগুলোকে স্পেশাল করে তুলতে এক টুকরো মিষ্টি মুখের চেয়ে সুন্দর আর কি হতে পারে?
​আমাদের তৈরি এই হ্যান্ডক্রাফটেড ভেন্টু কেক (Bento Cake) গুলো সাইজে মিষ্টি ও কিউট, কিন্তু ভালোবাসায় একদম ভরপুর! নিখুঁত ফিনিশিং, নরম সফট টেক্সচার আর অসাধারণ স্বাদে প্রতিটি কামড়েই পাবেন খাঁটি ক্রিমের মজা।
​প্রিয়জনকে সারপ্রাইজ দিতে, কোনো স্পেশাল ডে সেলিব্রেট করতে কিংবা নিজের মিষ্টি খাওয়ার ইচ্ছে মেটাতে এই ভেন্টু কেক একদম পারফেক্ট! ❤️✨
​অর্ডার করতে:
আজই আমাদের মেসেজ করুন এবং আপনার পছন্দের ফ্লেভার ও ডিজাইন কনফার্ম করুন!
Mehu's Cake Delight

09/09/2026

"ছেড়ে দেওয়ার মাঝেই লুকিয়ে থাকে এক অদ্ভুত প্রশান্তি..." ✨🕊️
​আমরা অনেক সময় অপ্রয়োজনীয় ক্ষোভ, কষ্ট আর অভিমানকে আকড়ে ধরে রাখি। অথচ, কোনো কিছুকে বা কাউকে সহজভাবে ছেড়ে দিতে পারলে, কিংবা ক্ষমা করে দিতে পারলে মনের ভিতর যে এক হালকা, নির্মল ও প্রশান্তির বাতাস বয়ে যায়—তা কেবল অনুভূতির গভীর উপলব্ধি দিয়েই অনুভব করা যায়।
​ছেড়ে দেওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়; ছেড়ে দেওয়া মানে নিজের মনকে মুক্ত করা, নিজেকে শান্তি দেওয়া এবং জীবনের নতুন সুন্দর অধ্যায়কে আলিঙ্গন করা। জীবনের প্রতিটি মোড় যখন আমাদের একটু ধৈর্য ও ভালোবাসার পাঠ শেখায়, তখন জীবনটা সত্যিই অনেক বেশি অর্থপূর্ণ ও সুন্দর মনে হয়। 🌸🌿
​আর এমন সুন্দর অনুভূতি ও জীবনের প্রতিটি মিষ্টি মুহূর্তকে উদযাপনের সঙ্গী হতে Mehu's Cake Delight সবসময় দাঁড়িয়ে আছে আপনার পাশে। ❤️✨
​চোখের প্রশান্তি আর স্বাদের অপূর্ব মেলবন্ধনে তৈরি আমাদের প্রতিটি কেক যেন এক একটি মিষ্টি শিল্পকর্ম! নিখুঁত কারুকাজ, প্রিমিয়াম মান এবং প্রতিটি কামড়ে অনুভূতির ছোঁয়া নিয়ে আমরা তৈরি করি আপনার স্বপ্নের কেক। ভালোবাসা, ক্ষমা আর বাঁধভাঙা আনন্দের সুন্দর গল্পগুলো জমে উঠুক আমাদের কেকের স্বাদে। 🎂🍰
​আপনার ও আপনার প্রিয়জনদের যেকোনো স্পেশাল দিন, কিংবা মনের ভেতরের সুন্দর অনুভূতিগুলো উদযাপন করতে আজই আপনার পছন্দের কেকটি অর্ডার করুন Mehu's Cake Delight-এ।
​💬 অর্ডার বা যেকোনো তথ্যের জন্য আমাদের ইনবক্সে মেসেজ করুন!

Alhamdulillah ❤Cute Customised Birthday Cake (Delivered) 🐻🎂💙✨​Flavor: Premium Chocolate 🍫Weight: Bento Cake​"ভালোবাসার ম...
08/09/2026

Alhamdulillah ❤
Cute Customised Birthday Cake (Delivered) 🐻🎂💙✨
​Flavor: Premium Chocolate 🍫
Weight: Bento Cake
​"ভালোবাসার মানুষটিকে সারপ্রাইজ দিতে মিষ্টি বিয়ারের কিউট বেন্টো!" 🥰✨
​আমাদের কিচেন থেকে পরম যত্নে এই কেকটি ডেলিভারি করা হয়েছিল। সাদাসিধে ফিনিশিংয়ের ওপর ট্রেন্ডি আইস বিয়ারের আর্ট কেকটিকে দিয়েছিল দারুণ এক কিউট লুক!🐻💙
​কেকের ভেতর-বাইরে ছিল খাঁটি চকলেটের সমৃদ্ধ স্বাদ। আলহামদুলিল্লাহ্‌, কেকটি হাতে পাওয়ার পর আপু জানিয়েছেন ওনার কেকের লুক এবং টেস্ট—সবই অনেক ভালো লেগেছে! কাস্টমারের এই সুন্দর রেসপন্সই আমাদের কাজের বড় প্রাপ্তি। ❤️✨
​✅ Inbox for order 📥
✅ যেকোনো স্পেশাল দিনে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে ২-৩ দিন আগে ইনবক্সে মেসেজ করে অর্ডার কনফার্ম করুন।
✅ চট্টগ্রাম শহরের মধ্যে নিরাপদ হোম ডেলিভারি করা হয়। 🛵
​ Mehu's Cake Delight

07/09/2026

আমাদের মানসিক অশান্তির বড় কারণ হলো—যা পেয়েছি তা উপভোগ না করে, যা পাইনি তার পেছনে ছোটা। অথচ একটু ভেবে দেখুন, আপনার এই সাধারণ জীবনটাই হয়তো কারও কাছে এক অলৌকিক স্বপ্নের মতো! 💙✨
​জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলোতে সন্তুষ্ট থাকতে শিখুন, আর মিষ্টি মুহূর্তগুলোকে উদযাপন করতে শিখুন প্রিয় মানুষদের সাথে। আপনার জীবনের সুন্দর এই মুহূর্তগুলোকে আরও স্পেশাল ও মিষ্টি করতে সবসময় পাশে আছে Mehu's Cake Delight। 🎂✨
​সবাইকে নিয়ে সুখে থাকুন, ভালো থাকুন। 🤍
​📍 কেক অর্ডার বা কাস্টমাইজেশনের জন্য আজই ইনবক্স করুন Mehu's Cake Delight -এ!

Alhamdulillah ❤Customized Car & Dollar Theme Cake! 🖤🚗💵✨Weight: Approx. 1.5 PoundFlavor: Premium Chocolate​"একটা নিখুঁত ক...
07/09/2026

Alhamdulillah ❤
Customized Car & Dollar Theme Cake! 🖤🚗💵✨
Weight: Approx. 1.5 Pound
Flavor: Premium Chocolate
​"একটা নিখুঁত কেক বানিয়ে কাস্টমারের মুখে হাসি ফোটানোর পেছনে যে কতটা পরিশ্রম থাকে, তা কেবল একজন বেকারই বোঝেন!" 🥺✨
আমাদের কিচেন থেকে ডেলিভারি হওয়া প্রায় দেড় পাউন্ডের এই কাস্টমাইজড চকলেট কেকটি তৈরি করতে গিয়ে অনেক দখল গেছে! শুরুতে থিম অনুযায়ী মনের মতো প্রিন্ট পাচ্ছিলাম না, তার ওপর কাস্টমার আপুরও কালার শেড পছন্দ হচ্ছিল না। আবার নতুন করে সবকিছু কারেকশন করে ওনার পছন্দমতো নিখুঁত লুক এনে দিতে গিয়ে প্রচুর ধকল সামলাতে হয়েছে। 😩☹️
​নিজের মনমতো শতভাগ ফিনিশিং না পেলেও কাস্টমার আপুর চাওয়া অনুযায়ী সেরাটা দেওয়ার কোনো ত্রুটি রাখিনি। কেকের ভেতরে ছিল রিচ প্রিমিয়াম চকলেট ফ্লেভার 🍫। আলহামদুলিল্লাহ্‌, শেষমেশ কেকটি সেফলি ডেলিভারি হয়েছে! ❤️✨

​✅ Inbox for order 📥
✅ মনের মতো কাস্টমাইজড থিম কেক পেতে ৩-৪ দিন আগে ইনবক্সে যোগাযোগ করুন।
✅ চট্টগ্রাম শহরের মধ্যে নিরাপদ হোম ডেলিভারি করা হয়। 🛵
​ Mehu's Cake Delight

06/09/2026

শুনুন, সবসময় নিজেকে 'Diamond' ভাববেন! 💎✨
​কখনোই নিজেকে খারাপ বা কম ভাববেন না। ওসব খারাপ ভাবার জন্য আশেপাশের লোকজন, পাড়া-প্রতিবেশী আর আত্মীয়স্বজন তো আছেই, তাই না? মিছেমিছি আপনি নিজে কেন কষ্ট করতে যাবেন! 😂
​নিজের বিশেষ দিনগুলোতে কিংবা যেকোনো মিষ্টি মুহূর্তে নিজেকে একটু বেশিই ভালোবেসে ফেলুন। আর আপনাদের সেই আনন্দগুলোকে আরো বেশি মিষ্টি আর স্পেশাল করে তুলতে সবসময় সাথে আছে Mehu's Cake Delight! 🎂❤️
​আপনার প্রিয় থিম ও ফ্লেভারে সেরা কোয়ালিটির কাস্টমাইজড কেক পেতে আজই নক করুন আমাদের পেজে।
​📍 অর্ডার বা যেকোনো জিজ্ঞাসায় ইনবক্স করুন Mehu's Cake Delight -এ!

Address

Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when Mehu's Cake Delight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share