BNews

BNews Quick and Updated Online NEWS anytime anywhere

রংপুরে শিক্ষক গনপতিসহ ৪ জনকে হত্যার বিচারের দাবীতে বোয়ালখালীতে মানববন্ধনরংপুরে শিক্ষক গনপতিসহ ৪ জনকে হত্যার বিচারের দাবী...
05/09/2026

রংপুরে শিক্ষক গনপতিসহ ৪ জনকে হত্যার বিচারের দাবীতে বোয়ালখালীতে মানববন্ধন

রংপুরে শিক্ষক গনপতিসহ ৪ জনকে হত্যার বিচারের দাবীতে বোয়ালখালীতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন। ৫ সেপ্টেম্বর শনিবার বিকালে বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
যুবনেতা রাজ চৌধুরীর সভাপতিত্বে , ছাত্রনেতা ইয়াসির আরাফাত সোহানের পরিচালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা সুকান্ত শীল, সুবল দেব,শ্রীকান্ত বৈদ্য,ছাত্রনেতা অমিত দে,কাইফা আকতার , প্রজ্ঞা বড়–য়া, ইসরাত হোসেন অন্যন্যা প্রমুখ।
সমাবেশে বক্তারা হত্যাকান্ডের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত করা, সব ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

বোয়ালখালীতে যুব ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনবোয়ালখালীতে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা ...
05/09/2026

বোয়ালখালীতে যুব ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বোয়ালখালীতে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার বিকালে সংগঠনের চট্টগ্রাম দক্ষিন জেলার উদ্যোগে বোয়ালখালী উপজেলার অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বাবলা বড়–য়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সুকান্ত শীলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ, কলামিস্ট অধ্যাপক কানাই দাশ।
এতে বক্তব্য রাখেন সাবেক যুবনেতা এডভোকেট শওকত আলী,ডা: অসীম কুমার চৌধুরী,আমির হোসেন,যুবনেতা সুবল দেব , যুবনেতা শ্রীকান্ত বৈদ্য প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন , একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে বাংলাদেশ যুব ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শ্রী শ্রী মনসা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি, বোয়ালখালী উপজেলার স...
17/08/2026

শ্রী শ্রী মনসা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি, বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস।

08/08/2026

বোয়ালখালীতে শহিদ এখলাছুর রহমানের ৫৫ তম শাহদাত বার্ষিকী পালিত

ওমানে খরচ ছাড়াই মিলবে ভিসাভিসানীতিতে পরিবর্তন এনেছে ওমান। দেশটিতে এখন থেকে বিনা খরচে পর্যটন ভিসা পাওয়া যাবে। নতুন প্রব...
02/08/2026

ওমানে খরচ ছাড়াই মিলবে ভিসা

ভিসানীতিতে পরিবর্তন এনেছে ওমান। দেশটিতে এখন থেকে বিনা খরচে পর্যটন ভিসা পাওয়া যাবে। নতুন প্রবেশনীতির আওতায় দুই সপ্তাহের জন্য বিনামূল্যের পর্যটন ভিসা চালু করেছে দেশটি।

রবিবার (২ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করা এবং পর্যটন খাতকে উৎসাহিত করার লক্ষ্যে ওমান ‘বিদেশিদের বাসস্থান আইন’ সংশোধন করেছে। এর মাধ্যমে নির্বাচিত কয়েকটি দেশের নাগরিক বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশ ও শুল্ক বিভাগের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শরাইকির জারি করা রয়্যাল ওমান পুলিশের এক সিদ্ধান্তের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে। এটি সরকারি গেজেটে প্রকাশের পরের দিন থেকেই কার্যকর হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য দেশগুলোর নাগরিকদের বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দিতে পারবে।
এতে আরও বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দর্শনার্থীরা প্রযোজ্য শর্ত ও ফি পরিশোধের মাধ্যমে এটিকে অন্য যেকোনো ধরনের পর্যটন ভিসায় রূপান্তর করতে পারবেন।

সংশোধনীগুলোর মাধ্যমে নির্বাহী প্রবিধানের ১০ নম্বর ধারায় নতুন ভিসা বিভাগ যুক্ত করা হয়েছে। পাশাপাশি ২৯ নম্বর ধারার অধীনে প্রবেশ ভিসার আনুষ্ঠানিক তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ভিসার জন্য ফি নির্ধারণ করা হয়েছে শূন্য ওমানি রিয়াল।

গালফ নিউজ জানিয়েছে, কর্তৃপক্ষ এখনো যোগ্য দেশগুলোর তালিকা প্রকাশ করেনি। তবে উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত দেশগুলোর নাগরিকরাই এ সুবিধা পাবেন
ওমানের এ পদক্ষেপ আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশের প্রক্রিয়া আরও সহজ করবে। এর ফলে ভ্রমণকারীরা আরও সহজ ও সুবিধাজনক অভিজ্ঞতা পাবেন।

বোয়ালখালীতে মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এ প্রতিপাদ্যে শিশুর পুষ্টি নিশ...
02/08/2026

বোয়ালখালীতে মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এ প্রতিপাদ্যে শিশুর পুষ্টি নিশ্চিত ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে সপ্তাহব্যাপী মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।

তিনি বলেন, শিশুর সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে মায়ের দুধের কোন বিকল্প নেই। বিশেষ করে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই তৈরি হওয়া ঘন হলুদ রঙের শালদুধ হলো প্রকৃতির তৈরি প্রথম অ্যান্টিবায়োটিক বা প্রতিষেধক।
বুকের দুধ খাওয়ানো কেবল শিশুর জন্যই উপকারী নয়, এটি মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও জাদুকরী ভূমিকা পালন করে। এর উপকারিতা সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি করতেই এই সপ্তাহব্যাপী আলোচনা ও নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাইনী বিশেষজ্ঞ ডা. রাবেয়া খাতুন।

সহকারি সার্জন ডা. নাবিলা আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. ফারহানা নূর শান্তা, জুনিয়র কনসালটেন্ট (অর্থো: সার্জারী) ডা. স্বরুপানন্দ চক্রবর্তী, ডা. রাজশ্রী চৌধুরী, ডা. তোফায়েল আহমেদ ও সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, বিভিন্ন কর্মকর্তা কর্মচারি ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

বোয়ালখালীতে ২০ হাজার টাকায় শিশু বিক্রি!চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২০ হাজার টাকার বিনিময়ে এক মাস বয়সী কন্যা সন্তানকে ব...
02/08/2026

বোয়ালখালীতে ২০ হাজার টাকায় শিশু বিক্রি!

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২০ হাজার টাকার বিনিময়ে এক মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। শিশুটির দাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করেছে।

পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জানা গেছে, বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালক মো. রাকিবের সঙ্গে একই এলাকার রোকনা বেগমের বিয়ে হয়। গত ২০ জুন তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। অভিযোগ রয়েছে, জন্মের এক মাসের মাথায় শিশুটিকে ২০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করা হয়। এর আগে পরিবারের সদস্যদের জানানো হয়েছিল, শিশুটি মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির দাদী ফিরোজা বেগম বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পুত্রবধূ রোকনা বেগমসহ কয়েকজন আত্মীয়ের প্ররোচনায় শিশুটিকে গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের শিশুটির মৃত্যুর খবর জানিয়ে দাফন সম্পন্ন হয়েছে বলে বলা হয়। বিষয়টি নিয়ে খোঁজ নিতে গেলে অভিযুক্তরা তাদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকা থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

31/07/2026

シSee less

31/07/2026

বোয়ালখালীতে বীরমুক্তিযোদ্ধা , বিশিষ্ট শিক্ষাবিদ কমরেড সুনিল চক্রবর্তীর ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালিত

Address

Boalkhali Pourashava
Chittagong
4366

Alerts

Be the first to know and let us send you an email when BNews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNews:

Shortcuts

Share

Category