A..FaraBi

A..FaraBi ভালোবাসা 🤣💔
(2)

21/06/2026

This kind of weather 🍃

13/06/2026

আমি ভাবতাম; একে অন্যের সাথে
কথা না হলে- আমরা বোধহয় বাঁচবো না।
তুমি 'কেমন আছি' জিজ্ঞেস না করলে
ভালো থাকতে ভুলে যাব।

অথচ অনেকদিন পর এসে বুঝলাম; এসব ভুল।
এখন দিন যায়, মাস যায়, তোমার সাথে কথা হয় না।
অথচ আমি ও আমরা দিব্যি বেঁচে আছি।
কালেভদ্রেও কেউ কাউকে জিজ্ঞেস করি না-
'তুমি কিংবা আমি কেমন আছি'
তবুও দুজনই দিব্যি ভালো আছি।

তোমার অবহেলার পর আঁকড়ে ধরে বাঁচা
এমন অসংখ্য কুসংস্কার ভেঙেছে আমার।
যেমন তোমার কাছ থেকে 'শুভ সকাল' না পেলে
পৃথিবীতে শুরু হতো না দিন।
দিনশেষে 'শুভ রাত্রি'র ক্ষুদে বার্তা না পেলে
ফুরাতো না; না ঘুমানো রাত।
শুধু তোমার অবহেলার পর জেনেছি;
কথা হীন দিনেও মানুষ দিব্যি বাঁচে,
শুভ সকাল কিংবা শুভ রাত্রি বাক্য দুটি অমূলক।

তোমার অবহেলার পর জেনেছি;
ভালো থাকা কিংবা ভালোবাসার তুলনায়
জীবনে বেঁচে থাকাটা জরুরি।
জেনেছি ভালোবাসা ছাড়াও ভালো থাকা যায়।
কিন্তু বেঁচে থাকার জন্য ভালোবাসা অতটা জরুরি না।

11/06/2026

তুমি মানুষকে যতটুকু দিবে; খোদা তোমাকে তারচেয়েও দ্বিগুণ ফিরিয়ে দিবেন।

আনন্দ হলে আনন্দ; দুঃখ হলে দুঃখ।

10/06/2026

হুম😌

10/06/2026

নিজে ভয়ঙ্কর অন্যায় করে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে নিজের অপরাধ স্বীকার না করে উল্টো নিজেই ভুক্তভোগী হওয়ার বনিতা করা মানুষদের চেয়ে ভয়ংকর এবং কুৎসিত আর কেউ হতে পারে না।

ক্ষমা করা কঠিন জিনিস। কারণ, যাদের ব্যাপারে ক্ষমার প্রশ্ন আসে তাদের অধিকাংশ ক্ষমার অযোগ্য।"

আর এই শ্রেনীর মানুষ শুধু ক্ষমার অযোগ্যই না, তারচেয়েও অদম...

05/06/2026

দুনিয়ার সবাই বেটার অপশন খুঁজে…! এইটাই থিউরি..! ধরেন আপনার সাথে গল্প করে কেউ আরাম পায়। হঠাৎ দেখবেন সে আর আপনারে নক দিচ্ছে না। তার মানে সে আপনার চেয়ে বেটার কাউকে পেয়ে গেছে। যে আপনার থেকেও কোয়ালিটিফুল কোম্পানি দিতে পারে।

আপনার সৌন্দর্য দেখে কেউ প্রেমে পড়ছে। হঠাৎ যদি দেখেন সে আপনারে ইগনোর করছে, তারমানে সে আপনার চেয়েও সুন্দর কাউকে পেয়ে গেছে।

আপনার ঝকঝকা তকতকা ক্যারিয়ার দেখে কেউ আপনার সাথে রিলেশন করছে। হঠাৎ যদি দেখেন সে আপনারে পাত্তা দিচ্ছে না তারমানে আপনার চেয়ে যোগ্যতাসম্পন্ন কাউকে সে পেয়ে গেছে।
এইটাই রিয়েলিটি। এবং এইটাই একমাত্র থিউরি। এর বাইরে গিয়ে সমস্ত নিয়ম ভেঙে কেউ যদি আপনার মাঝে আটকে যায় এইটাকে ডিফাইন করার মত থিউরি বিজ্ঞান এখনও আবিস্কার করতে পারেনাই।

05/06/2026

আমি যারে আমার ভাবতাম
সে একদিন আমারে ভাবনায় ফেলাইয়া দিলো,

সে এমন ভাবে আমারে ভাবাইলো
যেন কোনো দিন ভাবনায় আছিলাম না তার।

আমি যারে আমার ভাবতাম
সে আমারে একদিন এমন ভাবে কইলো,
আমি আর পারতাছি না তুমারে নিয়া কিছু ভাবতে, আমি আর পারতাছি না তুমারে ভালোবাসতে।

এমন ভাবে সে আমারে কইলো। আমি আর ভাবতে পারতাছি না তারপর থেকে ,
না তারে
না আমারে!

05/06/2026

কেন নিয়ম ভা'ঙা যায় না?
কাউকে খুব করে মন চাইলেও, সুখে থাকার তাগিদে নিয়ম ভে'ঙে কেন তার সাথে আজীবন থেকে যাওয়া যায় না?

05/06/2026

শুনেন নিজের জীবনটারে নিজে উপভোগ করেন, কে আইলো কে গেলো এসব ভাবার সময় নিয়েন না, যে সময়টুকু এসব ভাববেন এই সময়টাই নষ্ট হইলো। খেয়াল করে দেখেন, আপনারে নিয়া কেউ ভাবতাছে না। যে যার মত তার জীবন উপভোগ করতাছে। যে আপনারে ছাড়া ভালো আছে, তারে ভালো থাকতে দেন। যে আপনারে উপেক্ষা করে যাইতাছে, তারে যাইতে দেন।

আপনি যেমন কারো মনের মত হইতে আসেন নাই, অন্যকেউ ও আপনার মনের মত হইতে আসে নাই সিম্পল। এই সামান্য আয়ুর জীবন এখানে এত জটিলতার কাটাকুটি করার মানে নাই। আপনি যার লাইগা মরা কান্দা কান্দেন খোঁজ নিয়া দেখবেন, হেয় ঠিকি অন্যকাউরে নিয়া দিব্বি আছে।

যার লাইগা কষ্ট পাইলেন, নিজেরে তিলে তিলে নষ্ট করলেন, সে জানলোই না, কোন মানে হয় বলেন। শুনেন দুনিয়ায় নিজের থাইকা বড় কোন মোটিভেশনাল নাই, নিজেরে নিজে বুঝান, নিজেরে নিজে থামান। নিজেরে নিজে স্নেহ করেন, চুমু খান, ভালোবাসেন। অন্যকেউ ভালো না বাসলেও অসুবিধা নাই কিন্তু বাঁইচা থাকতে হইলে নিজের প্রেমে নিজের পড়া জরুরী।

সারাজীবন মানুষ মানুষ কইরা কি পাইলেন, তিনবেলা ভাত না খাইলে কেউ দেখে না, অতএব নিজেকে ভালোবাসা জরুরী, আরো জরুরী নিজের জন্য বাঁচা।

শুনলে আপনার খারাপ হইবো না, নাও শুনতে পারেন অসুবিধা নাই। আমার কথায় কই, কি জানি কি এমন দুঃখ আছিলো মরতে চাইতাম, এখন মনে পড়লে গাল ভরে হাসি আসে। এমন চমৎকার জীবন রাইখা বোকার মত কি পাগলামি করতাম, ইশশ সেদিন মইরা গেলে কি কেলেঙ্কারিই না হইয়া যাইতো ইহকাল পরকাল দুইটাই হারাইতাম, আরো হারাইতাম হাতের কাছের এই রূপকথার জীবন।

Address

Chunarughat Bazar
3320

Website

Alerts

Be the first to know and let us send you an email when A..FaraBi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share