24/10/2025
কি দরকার ছিল আমেরিকার গ্রিনকার্ড বাতিল করার?
কি দরকার ছিল আমেরিকাতে পরিবারের সাথে সুখে থাকা বাদ দিয়ে,আলিশান জীবন ছেড়ে দেশের নির্যাতিত নিপীড়িত গরিব মানুষের পাশে দাঁড়ানোর?
কি দরকার ছিলো দেশের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার, জীবনের ঝুঁকি নিয়ে নিজে বাদী হয়ে মামলা দায়ের করার।
যে মানুষটি বিলাসিতা ত্যাগ করে মাটির মানুষের হাসির জন্য বেঁচে ছিলেন,যে নিজের হাতে অসংখ্য রাস্তা মেরামত করেছেন , ব্রিজ তৈরি করেছেন, যে মানুষটি ফুটবল মাঠে তরুণদের ফিরিয়ে এনেছেন নেশামুক্ত জীবনে,যে গাছ রোপণ করে সবুজের বার্তা ছড়িয়েছেন,যে অসহায়ের পাশে দাঁড়িয়ে চোখের জল মুছিয়ে দিয়েছেন — আজ সেই মানুষটিই iron gate-এর আড়ালে বন্দি!
এই কি তার অপরাধ?
মানুষকে ভালোবাসা?
দেশকে বদলে দিতে চাওয়া? 🇧🇩
আমরা ভুলে যাই না —
সত্যের মানুষকে যতদিন বন্দি রাখা যায়, ততদিন আকাশ নীরব থাকে,
কিন্তু শেষমেশ সত্যই মুক্তি পায়, ন্যায়ই জয়ী হয়।
আজ হাজারো হৃদয় একসাথে প্রার্থনা করে —
“হে আল্লাহ, যিনি মানুষের কল্যাণের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন,
তাঁকে ফিরিয়ে দিন তাঁর প্রিয় মানুষের মাঝে।” 🤲❤️
#অসহায়েরবন্ধু #মানবতারপ্রতীক #সুমনভাই_মুক্তি_চাই