Ronik's Football Arena

Ronik's Football Arena WELCOME TO FOOTBALL ARENA

23/06/2026

"মেসির দ্বিতীয় গোলের আগে সেই প্রথম টাচটা নিয়ে কেউ কথা বলছে না। অথচ টাচটা ছিল একেবারে অবিশ্বাস্য! 🤯🐐"

পর্তুগালের লাস্ট ম্যাচের ওই মুভমেন্টটার কথাই ধরেন। কানসেলোর পায়ে যখন বল ছিল...রোনালদো যদি তখন সিক্স ইয়ার্ড বক্সের দিকে এ...
23/06/2026

পর্তুগালের লাস্ট ম্যাচের ওই মুভমেন্টটার কথাই ধরেন। কানসেলোর পায়ে যখন বল ছিল...রোনালদো যদি তখন সিক্স ইয়ার্ড বক্সের দিকে একটা রান নিত তাইলে ডিফেন্ডাররা বাধ্য হয়ে ওকে ফলো করে পিছিয়ে যেত। আর ঠিক এই সুযোগে পেছনে থাকা ব্রুনো ফার্নান্দেজ বিশাল একটা স্পেস পেয়ে ইজিলি ট্যাপ ইন করে গোল করতে পারতো।

কিন্তু রোনালদো বক্সে রান না নিয়ে নিজে গোল করার চক্করে শর্টকাটে ব্যাক পাসের লাইনে চলে আসে। এতে কঙ্গোর ডিফেন্ডারদের জন্য রোনালদো আর ব্রুনো দুজনকেই একসাথে মার্ক করা একদম ইজি হয়ে যায়। ওই সময় ব্রুনোকে হাত নেড়ে হতাশা প্রকাশ করতেও দেখা গেসে।

অন্যদিকে আর্জেন্টিনার ম্যাচটা দেখেন। আলমাদা বল টেনে মেদিনাকে পাস দিলো। মেদিনা যখন ডিবক্সে পাস দেয় আলমাদা কিন্তু ততক্ষণে সেখানে পজিশন নিয়ে নিসিলো। কিন্তু ও বলটা রিসিভ না করে ছেড়ে দেয়। কারণ আলমাদা জানতো বল কন্ট্রোলে নিয়ে শুট নিতে গেলে হয়তো ডিফেন্ডার ব্লক করে দিবে।

তাই সে টিমের স্বার্থে বলটা ডামি করে ছেড়ে দেয় কারণ ওর পিছনেই মেসি ছিলো। এটাই হলো আসল টিম বন্ডিং...টিমের কে কোথায় আছে সবাই খুব ভালো করে জানে। শেষমেশ মেসি ফিনিশ করলো আর আর্জেন্টিনা প্রথম গোলটা পেয়ে গেলো।

অ্যাটাকিংয়ের সময় এই ফ্লুইডিটি না থাকাটা টিমের জন্য কতটা ক্ষতিকর হতে পারে সেটা নিয়ে ফক্স স্পোর্টসে থিয়েরি হেনরি একটা দারুণ কথা বলসিলো "দলের গোল করা প্রয়োজন আপনার নিজের গোল করা প্রয়োজন নয়।"

এই দুইটা মুভমেন্ট খেয়াল করলেই হেনরির এই কথার একদম পারফেক্ট উদাহরণ চোখের সামনে ভেসে ওঠে।

© Sports Tong House

22/06/2026

আজ বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ।
বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ মানেই বারবার ফিরে আসবে ২০২২-এর সেই রাত। 🇦🇷

মেক্সিকোর বিপক্ষে ডু-অর-ডাই ম্যাচ। হারলেই বিদায়, ড্র হলেও অনিশ্চয়তা। প্রথমার্ধ দেখে মনে হচ্ছিল স্বপ্নটা বুঝি সেখানেই শেষ হয়ে যাবে।

তারপর...
"The magic man... one more Messi moment, and Argentina are alive." ✨🐐

সেই গোলটা শুধু ম্যাচের স্কোরলাইন বদলায়নি, বদলে দিয়েছিল পুরো বিশ্বকাপের গল্প। মেসির সেই শটের আগে এক আর্জেন্টিনা, আর সেই শটের পরে আরেক আর্জেন্টিনা।
সেই মুহূর্ত থেকেই তারা আর পিছনে ফিরে তাকায়নি। ধাপে ধাপে উঠে গেছে ফুটবলের সর্বোচ্চ শিখরে।

কখনো কখনো একটি গোল শুধু গোল নয়, একটি জাতির বিশ্বাস ফিরিয়ে আনার নাম।

muscle Injury এর জন্য বিশ্বকাপের সেকেন্ড গ্রুপ স্টেইজ ম্যাচ Austria এর বিপক্ষে বাদ যাচ্ছে মন্টিয়াল।😑
20/06/2026

muscle Injury এর জন্য বিশ্বকাপের সেকেন্ড গ্রুপ স্টেইজ ম্যাচ Austria এর বিপক্ষে বাদ যাচ্ছে মন্টিয়াল।😑

20/06/2026

আর্জেন্টিনার খেলোয়াড়রা কেন জাতীয় দলে ১০০% নয়, বরং ১১০% উজাড় করে দেয়—এর উত্তর অনেকটাই লুকিয়ে আছে Lionel Scaloni-র কাজের মধ্যে।

স্কালোনি এমন একটি সিস্টেম তৈরি করেছেন যেখানে খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার জন্য আদর্শ পরিবেশ পায়। তিনি খেলাটাকে এতটাই সহজ ও স্বচ্ছ করে দেন যে প্রত্যেকে নিজের ভূমিকা পরিষ্কারভাবে বুঝতে পারে এবং আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারে।

উদাহরণ হিসেবে নিকো গনসালেসের অ্যাসিস্টে মেসির গোলটি দেখুন। সেই মুহূর্তে নিকোর সামনে একাধিক পাসিং অপশন খোলা ছিল, যা প্রমাণ করে দলটি কতটা সংগঠিত ও ভালোভাবে কোচিং করা। খেলোয়াড়দের জন্য যখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়, তখন তাদের পারফরম্যান্সও স্বাভাবিকভাবেই উন্নত হয়।

তাই বলা যায়, স্কালোনির অধীনে আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে স্বস্তি নিয়ে খেলতে পারে। এ কারণেই ক্লাব ফুটবলে তাদের ফর্ম যেমনই হোক না কেন, জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই প্রায় সবাই নিজেদের সেরা সংস্করণটা তুলে ধরতে সক্ষম হয়। 🇦🇷🔥

18/06/2026

ব্রুনো, ভিতিনিয়া কিংবা বেলিংহ্যাম নিঃসন্দেহে দারুণ খেলোয়াড়। কিন্তু Rodrigo De Paul যখন আর্জেন্টিনার জার্সি গায়ে চাপায়, তখন সে অন্য এক লেভেলের খেলোয়াড় হয়ে যায়।
আর সত্যি বলতে, ওই পাসটা কি ওদের কেউ ডি পলের চেয়ে ভালোভাবে দিতে পারত? আমার তো মনে হয় না। 🇦🇷

‼️ ঐতিহাসিক রেকর্ড! ‼️আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে নিজের গোলসংখ্যা ১৬-তে পৌঁছে গেছেন এবং -এর সঙ্...
17/06/2026

‼️ ঐতিহাসিক রেকর্ড! ‼️

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে নিজের গোলসংখ্যা ১৬-তে পৌঁছে গেছেন এবং -এর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

🏆 বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতারা:

🇦🇷 LIONEL MESSI: 16
🇩🇪 Miroslav Klose: 16
🇧🇷 Ronaldo Nazário: 15
🇩🇪 Gerd Müller: 14
🇫🇷 Kylian Mbappé: 14
🇫🇷 Just Fontaine: 13
🇧🇷 Pelé: 12

🐐 লিওনেল মেসি আবারও ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন। 🇦🇷✨

🇪🇸🇨🇻 স্পেন–কেপ ভার্দে ম্যাচ আবারও মনে করিয়ে দিল, বিশ্বকাপে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।লিওনেল স্কালোনি বলেছেন:...
16/06/2026

🇪🇸🇨🇻 স্পেন–কেপ ভার্দে ম্যাচ আবারও মনে করিয়ে দিল, বিশ্বকাপে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

লিওনেল স্কালোনি বলেছেন:

🗣️ “জাম্বিয়া ও মৌরিতানিয়ার বিপক্ষে খেলার আগে আমি বলেছিলাম ওরা কঠিন প্রতিপক্ষ, তখন অনেকেই হাসাহাসি করেছিল। কিন্তু আজ স্পেন কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে। হ্যাঁ, স্পেন জয়ের যোগ্য ছিল, কিন্তু সেটাই ফুটবল।”

🗣️ “জাতীয় দলগুলো শক্তিশালী হওয়ার কারণ আছে। অনেক দেশ এখন মানসম্পন্ন খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করেছে, ফলে প্রতিযোগিতার মান অনেক বেড়ে গেছে।”

🗣️ “বিশ্বকাপে কোনো সহজ প্রতিপক্ষ নেই। আর প্রথম ম্যাচ সবসময়ই সবচেয়ে কঠিন।”

🌍⚽ এই বিশ্বকাপে নাম নয়, মাঠের পারফরম্যান্সই সবকিছু নির্ধারণ করবে।

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত লাতিন আমেরিকার কোনো দলই জয়ের মুখ দেখেনি। উরুগুয়ের ড্রয়ের পর লাতিন ফুটবলের সেই অধরা প্রথম জয়ের...
16/06/2026

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত লাতিন আমেরিকার কোনো দলই জয়ের মুখ দেখেনি। উরুগুয়ের ড্রয়ের পর লাতিন ফুটবলের সেই অধরা প্রথম জয়ের মিশন নিয়েই আজ রাতে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা! 🏆

প্রতিপক্ষ আলজেরিয়া। আলবিসেলেস্তেরা কি পারবে আজ আলজেরিয়াকে হারিয়ে লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে? লিওনেল মেসির জাদুতে আরও একটি ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানের দারুণ শুরুর অপেক্ষায় কোটি কোটি ফুটবল ভক্ত।

Address

Chunarughat

Alerts

Be the first to know and let us send you an email when Ronik's Football Arena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ronik's Football Arena:

Shortcuts

Share