25/05/2026
শখের ছগলটা বিক্রি করে দিয়ে, খুব একা হয়েগেলাম মনেহচ্ছে আজ। থাকবেনা আর ঘাস কাঁটার বেস্ততা, দেখবেনা আর কেউ রাস্তাঘাটে ঘাস কাঁটতে আমাকে, বলবেনা আর কেউ ভূঁইয়া সাবে ঘাস কাঁটে বা সাংবাদিকে ঘাস কাঁটে। ভেড়ার পাল শেষ করে দিয়ে অবশিষ্ট ছিলো এই ছাগল ছানাটা। এটাকে পেয়ে ভেড়াগুলোর কষ্টটা কিছুটা ভুলে ছিলাম। ছোট থেকে পরম মমতায় বড় করেছি এই শখের ছাগলটাকে, যেখানেই থাকতাম, যে কাজেই থাকতাম, নিজের সন্তানদের মত ওর খাওয়া-দাওয়ারও চিন্তা করতাম সকল বেস্ততা রেখে। সকালের নাস্তায় আমাকে দেয়া চারটা রুটি থেকে, দৈনিক ২টা রুটি ১টা কলা, দিয়ে দিতাম তাকে। দূর থেকে আমাকে দেখলেই ওর ভাষায় ডাকতে থাকতো আমাকে। পরিবারের সবার থেকে আমাকেই বেশি প্রাধান্য দিতো। দড়ির বাঁধ থেকে ছেরে দিলে আমি যেদিকে যেতাম আমার পিছন পিছন যেত, হঠাৎ আমাকে না দেখলে, ঘোড়ার মত দৌড়ে খোঁজাখুঁজি করতো, আর আমাকে দেখলে নিশ্চিন্ত হয়ে আমার কাছে ছুটে আসতো।
এটাকে বিক্রি করার মোটেও ইচ্ছে ছিলোনা আমার, বড় কষ্ট হয়েছে এ সিদ্ধান্তটা নিতে। এ লিখার ভাষায় বোঝানো জাবেনা কতটা কষ্ট পেয়েছি। যদিও বহুবার বিরক্ত হয়ে বিক্রি করে দিতে চেয়েছিলাম।
প্রতিদিনের মত, ঘাস খাওয়ানোর জন্য সময় থাকলে তাকে সাথে নিয়ে সকাল-বিকাল বের হতাম, আর সময় না থাকলে কিছু ঘাস কেঁটে দিয়ে জেতাম। আজ ২৫মে তাকে বাড়ি থেকে সাথে নিয়ে বের হয়েছিলাম কিন্তুু এটা আমার সাথে জেতে চাচ্ছিলো না। আমি যদিও এটাকে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে জাচ্ছিলাম না, মসজিদে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে নিয়ে জাচ্ছিলাম। আর পরে মসজিদেই একজনের কাছে বন্ধু ইউসুফ বিক্রি করে দিলো।
বাড়ি থেকে ঘাস খাওয়ানোর জন্য না জেতে চাওয়াতে, জোর করে টেনে-হে*চরে কিছুটা আ*ঘাত করেই নিয়ে জাচ্ছিলাম এটাকে। এখন ভাবছি সে বোধহয় বিক্রি করে ফেলবো এবং আমাদের বাড়ি থেকে চলে জাওয়াটা তাঁর শেষ জাওয়া, এটা সে বুঝে ফেলেছিলো। এখন এটা ভেবে কষ্ট পাচ্ছি যে, "সে আর বাড়ি ফিরবে না" আর আমার চোখগুলো সেটা মেনে নিতে পারছে না। আসলে পালা জিনিসে যে এতো আবেগ এ ছাগল ভেড়া না পাললে উপলব্ধি করতে পারতাম না। কেনো জানিনা, "শখের জিনিস বা আমার আনন্দের বিষয়গুলো আমাকে সব সময় কষ্ট দেয়"। ছাগলটা মহিলা ছাগল কিন্তুু ওর গেটাপ দেখলে মানুষ ভাবত খাসি ছাগল, মাশাল্লাহ্ যে দেখতো সেই পছন্দ করে ফেলতো। জাইহউক, এত বড় লেখা দেখে হয়তো আপনার কাছে ছাগলের রচনা মনে হতেপারে কিন্তুু আমার কাছে সৃতির পাতায় এক অনন্য অধ্যায় হয়ে স্মৃতিচারণে থাকবে আমার জিবনের সাথে জড়িত সকল প্রিয় জিনিসগুলো এবং এই ছাগল ভেরা গুলো।
#শখেরছাগল