10/02/2026
নির্বাচন তো শুধু একটা সময়, একটা প্রক্রিয়া। কিন্তু আমাদের গ্রাম, আমাদের মানুষ—এগুলো চিরদিনের। এই মাটিতে আমরা জন্মেছি, এই মাটিতেই বড় হয়েছি; সুখ-দুঃখ, হাসি-কান্না সব একসাথেই ভাগ করে নিয়েছি। তাই নির্বাচন নিয়ে যেন কোনো মারামারি, হানাহানি না হয়, একজনের কারণে আরেকজনের মনে কষ্ট না লাগে—এইটাই আমাদের সবার দায়িত্ব।
দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু মন যেন আলাদা না হয়। নির্বাচন শেষে যেন আমরা সবাই আবার আগের মতো একসাথে বসতে পারি, একে অপরের সালাম নিতে পারি, বিপদে পাশে দাঁড়াতে পারি।
আল্লাহ যেন আমাদের অন্তরে হিংসা নয়, ধৈর্য ও ভালোবাসা দেন; রাগ নয়, বুদ্ধি দেন। আমরা যেন ভাই-ভাই হয়ে, প্রতিবেশী হয়ে, গ্রামের মানুষ হয়ে মিলেমিশে থাকতে পারি। আমাদের গ্রামটা যেন শান্তি, সম্মান আর ঐক্যের দৃষ্টান্ত হয়ে থাকে।