Nice Waz Tv

Nice Waz Tv এটি একটি ইসলামিক আইডি
(3)

02/02/2026
গান বাজনা Delete কর, নামায রোজা Save কর, খারাপ পোস্ট Cutকর, ভাল পোস্ট Share কর, ভিন্ন ধর্মকে Respect কর,, ইসলাম ধর্ম Ope...
17/02/2025

গান বাজনা Delete কর, নামায রোজা Save কর, খারাপ পোস্ট Cutকর, ভাল পোস্ট Share কর, ভিন্ন ধর্মকে Respect কর,, ইসলাম ধর্ম Open কর..!

আমাদের আজকের গল্প.....অহিদুর রহমানের লাশটি কবরে নামাতে আমাদের একটি কাপড়ের দরকার পড়লো। তার পরিবারের কাছে চাইলাম, কেউই দিত...
03/06/2020

আমাদের আজকের গল্প.....

অহিদুর রহমানের লাশটি কবরে নামাতে আমাদের একটি কাপড়ের দরকার পড়লো। তার পরিবারের কাছে চাইলাম, কেউই দিতে এগিয়ে এলো না। অহিদ করোনা উপসর্গ নিয়ে মারা গেছে, তাই ভয়। শেষে এক মহিলার একটি পুরনো ওড়না দিলেন! ভাইটির শেষ বিদায়ে এই পুরাতন ময়লা ওড়না ব্যবহার করতে বিবেক সায় দিচ্ছিলো না, বুকে জড়িয়ে লাশ কবরে নামালাম। অহিদের গল্পের আরো কিছুটা পেছনে ফিরে যেতে চাই।

রাত তখন ৯টা পেড়িয়ে। অহিদের মৃত্যুর সংবাদ শুণে আমরা কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ ওরা ৪১জনের টীম লাশ দাফনের জন্য তার বাড়িতে ছুটে গেলাম। অহিদের বাড়ি গিয়ে যা দেখলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমরা ভুলতে পারবো না!

অহিদের বাড়ির সামনে একটি এম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আশে পাশে খোঁজ করে কাউকে পেলাম না। ড্রাইভার কে জিজ্ঞেস করলাম, লাশ কোথায়? ড্রাইভার ইশারায় দেখিয়ে দিলেন।
অহিদের নিঁথর দেহ এম্বুলেন্সে পলিথিন মোড়ানো কাগজে পড়ে আছে। আমরা এম্বুলেন্স থেকে লাশ ধরাধরি করে নামালাম। লাশের মালিক খোঁজতে গিয়ে কিছু দূর দেখলাম অন্ধকারে এক মহিলা বসে কাঁদছেন। জানতে পারলাম তিনি মৃত অহিদের স্ত্রী। স্বামী করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। অহিদের ভাইদের খোঁজ নিয়ে জানলাম ওরা অদৃশ্য।
মা,বোনদের কোন আলামত পেলাম না। কেউ লাশের পাশে আসতেছেন না। প্রতিবেশী সবার দরজা বন্ধ। ইউপি মেম্বার,চেয়ারম্যানকে খোঁজ করেও পাওয়া গেল না। স্থানীয় একজন প্রভাবশালী নেতা এসে তার বক্তব্য বললেন গ্রামের নির্দিষ্ট কবরে অহিদ কে দাফন করা যাবে না। লাশ নিয়ে যাওয়া যাবে না তাদের স্বাভাবিক চলাচলের পথ দিয়ে।হুঁশিয়ার করেই তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন।

আমি মনে মনে অহিদের বাবার খোঁজ করলাম। জানতে পারলাম তিনিও বাড়িতে আছেন কিন্তু.... নিরাপদে বাসায়! শুণেছিলাম, 'পিতার কাঁদে নাকি সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে ভারি!' সে ভার অহিদের বাবা কেন নিতে চাইলেন না, জানি না! চোখের পানি ছেড়ে এখনো ভাবছি আর এই লেখাটি লিখছি। আমরা অহিদের গোসল দিলাম। জানাজা পড়ালাম। নেতার হুঁমকির কারনে অহিদের লাশ নিয়ে চললাম কৃষি জমি হয়ে কখনো কাঁদা পানি, কখনো প্রায় হাঁটো পানির পথে, পুকুর পাড় বেয়ে, কখনো বাঁশমুড়ার সরু পথ কাটিয়ে। অহিদের নিঁথর দেহ নিয়ে চলছি আমরা! ছাত্রলীগের ভাইয়ের কেউ জিকির পড়ছে, কেউ আমার মতো স্তব্দ। অহিদের লাশের পালকি আমার কাঁদে। ঠোঁট ফেঁটে চিৎকার বের হচ্ছে না! দু'চোখ বেয়ে অঝোর পানি পড়ছে। অহিদ আমাদের ক্ষমা করিস ভাই!

এম.আবু কাউছার অনিক
সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা উত্তর জেলা শাখা।

শোক সংবাদসুন্নিয়াত জগতের একজন উজ্জ্বল নক্ষত্রের বিদায়। আল্লামা   নরুল ইসলাম হাশেমী পীর সাহেব ইন্তেকাল করেছেন।   ইন্না ল...
02/06/2020

শোক সংবাদ
সুন্নিয়াত জগতের একজন উজ্জ্বল নক্ষত্রের বিদায়। আল্লামা নরুল ইসলাম হাশেমী পীর সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দীকি আল কোরাইশি রহঃ এর বড় সাহেবজাদা পীরে কামেল মাওলানা আব্দুল হাই (রহ) এক সফরে চট্টগ্রাম আসেন। এ সফরে আল্লামা হাশেমী সাহেবকে খেলাফত ও এজাযত প্রদান করেন। এছাড়া তিনি আরো হক্কানী দরবার থেকে খেলাফত পেয়েছেন। আল্লামা নুরুল ইসলাম হাশেমী হুজুরের ইন্তেকালে আমরা শোকাহত।

আল্লাহ্ তায়ালা হুজুরকে জান্নাতের আলা মাকাম নসীব করুন। আমিন

রাশিয়ার এক সেনা কমান্ডার বলেছিল,মুসলমানদের কখনো পরাজিত করা সম্ভব নয়,কারণ তারা বন্দুকের নলে জান্নাত দেখে,আর আমরা দেখি মৃত...
06/03/2020

রাশিয়ার এক সেনা কমান্ডার বলেছিল,মুসলমানদের কখনো পরাজিত করা সম্ভব নয়,কারণ তারা বন্দুকের নলে জান্নাত দেখে,আর আমরা দেখি মৃত্যু।

Address

Comilla
10071995

Alerts

Be the first to know and let us send you an email when Nice Waz Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nice Waz Tv:

Share