Faizan Aziz

Faizan Aziz If Allah Guides You To Remember Him, It Is A Sign That Allah Loves You.

21/04/2026

নরম হন কিন্তু দূর্বল নয়, প্রকৃতি দূর্বলের উপর নিপিড়ন চালায়।

মানুষের আর্থিক সক্ষমতা যেমনই হউক, থাকার জায়গাটা একটু  কমফোর্টেবল হওয়া দরকার। পরিস্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো। সারাদিন ব...
04/04/2026

মানুষের আর্থিক সক্ষমতা যেমনই হউক, থাকার জায়গাটা একটু কমফোর্টেবল হওয়া দরকার।
পরিস্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো।
সারাদিন বাইরে থেকে হাজারো ব্যাস্ততা,হাজারো মানুষের সাথে ঝুট ঝামেলা শেষ করে ঘরে ফিরে যদি একটু প্রশান্তি না পাওয়া যায় তাহলে এই জীবনটা আসলে কিসের জন্য?

এটা তোমার দ্বারা হবে না”, “এত বড় স্বপ্ন দেখো কেন‌!—এই ধরনের কথাগুলো আমরা প্রায়ই শুনি।শোনার পর মনে হতে পারে, যারা বলছে তা...
01/04/2026

এটা তোমার দ্বারা হবে না”, “এত বড় স্বপ্ন দেখো কেন‌!—এই ধরনের কথাগুলো আমরা প্রায়ই শুনি।
শোনার পর মনে হতে পারে, যারা বলছে তারা হয়তো আপনাকে ভালোবেসেই বাস্তবতা বোঝাচ্ছে। কিন্তু সত্যিটা হলো, এ ধরনের কথা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দেয়।

একজন মানুষের ভেতরে সম্ভাবনার যে শক্তি থাকে, তা বাইরে থেকে দেখা যায় না। কিন্তু কিছু নেতিবাচক মানুষ প্রতিদিন সেই সম্ভাবনাকে সন্দেহ, ভয় আর হতাশার মধ্যে ঢেকে রাখে। ফলে মানুষ নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও এগোতে পারে না।
আবার এমন মানুষও আছে, যারা আপনাকে থামায় না—বরং এগিয়ে দেয়।
তারা বলে, “চেষ্টা করো”, “তুমি পারবে”, “আরেকটু লেগে থাকো”—এই কথাগুলোই একজন মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে।

ভাবুন, একজন শিল্পী যেমন একটি পাথরের ভেতরে লুকানো সৌন্দর্যকে বের করে আনে, ঠিক তেমনি সঠিক মানুষগুলো আমাদের ভেতরের শক্তি, আত্মবিশ্বাস আর সম্ভাবনাকে জাগিয়ে তোলে। তারা আমাদের সীমাবদ্ধতা নয়, আমাদের সক্ষমতাকে দেখতে শেখায়।

জীবনে বড় হতে গেলে শুধু পরিশ্রম করলেই হয় না, সঠিক মানুষদের সান্নিধ্যও দরকার। কারণ ভুল মানুষের প্রভাব ধীরে ধীরে আপনাকে ভেঙে দেয়, আর সঠিক মানুষ আপনাকে গড়ে তোলে।

তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন—
যারা আপনাকে ছোট করে, সন্দেহে রাখে, পিছিয়ে দেয়—তাদের থেকে দূরে থাকুন।
আর যারা আপনাকে এগিয়ে যেতে সাহস দেয়, নিজের ওপর বিশ্বাস রাখতে শেখায়—তাদের পাশে রাখুন।

কারণ মানুষই মানুষকে গড়ে, আবার মানুষই মানুষকে ভেঙে দেয়।
নিজেকে ভাঙতে না চাইলে, নিজের চারপাশটা আজই বদলে ফেলুন।

ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অনেকের জন্য সুযোগ হলেও, একই সঙ্গে এটি অনেকের আত্মসম্মান ক্ষয়ের এক অদৃশ্য ফাঁদেও পরিণত হচ্ছে...
28/03/2026

ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অনেকের জন্য সুযোগ হলেও, একই সঙ্গে এটি অনেকের আত্মসম্মান ক্ষয়ের এক অদৃশ্য ফাঁদেও পরিণত হচ্ছে। সামান্য কিছু আয়ের আশায় অনেকে এমন কন্টেন্ট তৈরি করছেন, যা ব্যক্তিত্ব, মর্যাদা ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে।

কিন্তু বাস্তবতা হলো—কন্টেন্ট বানানো খারাপ কিছু নয়, বরং সেটাই হতে পারে নিজের পরিচয় গড়ার শক্তিশালী মাধ্যম। তাই যদি কন্টেন্ট তৈরি করতেই হয়, তাহলে এমন কিছু তৈরি করা উচিত যা সম্মান বাড়ায়, মানুষকে শেখায়, সচেতন করে এবং নতুন কিছু জানার সুযোগ দেয়।

শুধু ভিউ বা ডলারের পেছনে ছুটতে গিয়ে যদি নিজের সম্মান, পারিবারিক মূল্যবোধ বা সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই অর্জনের কোনো মূল্য থাকে না। কারণ সাময়িক জনপ্রিয়তা আসে-যায়, কিন্তু সম্মান একবার নষ্ট হলে তা ফিরে পাওয়া কঠিন।

এই মনিটাইজেশনের দৌড়ে আরও কিছু নেতিবাচক প্রভাবও দেখা যাচ্ছে—

মানুষ কৃত্রিম ও অতিরঞ্জিত কন্টেন্টে ঝুঁকছে, বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে
অপ্রয়োজনীয় ও নিম্নমানের কন্টেন্টে সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে
তরুণ প্রজন্ম ভুল ধারণা পাচ্ছে—“যেকোনোভাবে ভাইরাল হলেই সফলতা”
ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যক্তিত্ব ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে।
আমাদের বুঝতে হবে, কন্টেন্ট শুধু বিনোদনের জন্য নয়—এটা প্রভাব তৈরির একটি মাধ্যম। তাই দায়িত্বশীলভাবে, সচেতনভাবে এবং নিজের মর্যাদা বজায় রেখে কন্টেন্ট তৈরি করাই হওয়া উচিত মূল লক্ষ্য।
শেষ কথা—
ডলার আসবে, ভিউ আসবে, জনপ্রিয়তাও আসবে…
কিন্তু সবকিছুর আগে নিজের সম্মানটাকে অটুট রাখা সবচেয়ে বড় অর্জন।

এমন মানুষকে কখনো পরিবর্তন করা যায় নাযে মানুষ নিজের আচরণে ভুল খুজে পায় না, ভুলকে কখনো ভুল মনে করে না, তাকে বদলানো প্রায় অ...
05/03/2026

এমন মানুষকে কখনো পরিবর্তন করা যায় না
যে মানুষ নিজের আচরণে ভুল খুজে পায় না, ভুলকে কখনো ভুল মনে করে না, তাকে বদলানো প্রায় অসম্ভব।
কারণ পরিবর্তনের শুরুটা হয় আত্মসমালোচনা থেকে,
আর যার ভেতরে নিজের আচরণ নিয়ে প্রশ্নই জাগে না,
তার ভেতরে বদলের দরজাও খুলে না।

10/02/2026

আজ এবং আগামীকাল আমরা শহীদ ওসমান হাদির এবং জুলাইয়ের ভিডিওগুলো টাইমলাইনে শেয়ার করবো।

আপনাদেরকেও অনুরোধ জানাই জুলাই এবং শহিদ ওসমান হাদির ভিডিওগুলো একযোগে প্রচার করার।

তারাই আমাদের শক্তি,তারাই আমাদের সাহস।

আমাদের ভোট কেউ কেড়ে নিতে চাইলে তাদের জীবনকে আমরা জাহান্নাম বানাইয়া ফেলবো।

জান দেবো, জুলাই দেবো না।

08/02/2026

কোনো মানুষ যদি হঠাৎ কষ্টদায়ক আচরণ করে বা খারাপ ব্যবহার করে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বিচার করবেন না।
এর পেছনে অনেক অজানা কারণ থাকতে পারে—হতে পারে সে মানসিকভাবে চাপে আছে, কষ্টে আছে, বা তার দিনটা ভালো যাচ্ছে না।
অল্প একটু ধৈর্য আর সহানুভূতি অনেক ভুল বোঝাবুঝি কমিয়ে দিতে পারে।

03/02/2026

কেউ আক্রমণাত্মক কথা বললে চুপ থাকি, জবাব দিতে জানি না বলে নয়,কথার পিঠে কথা বলি না বরং শুনে নেওয়াটাকেই বেছে নিই।
কারও কথার মাঝখানে কথা না বলা স্বভাব না, এটাই শালীনতা, শিক্ষা,বিনয়।
যাদের রুক্ষ ভাষায় আমাদের প্রতিক্রিয়া আসে না, তাকে আমরা গুরুত্বই দিই না।
নীরবতা এখানে দুর্বলতা নয়, অবহেলার সবচেয়ে স্পষ্ট প্রকাশ।
সব সময় চুপ থাকা মানে হার মানা নয়,অনেক সময় নীরবতাই সবচেয়ে দৃঢ় অবস্থান।

ভোট দেওয়ার আগে একবার গভীরভাবে ভাবুন—আপনি যাকে সমর্থন দিচ্ছেন, তার নেতৃত্বে কি আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে?আজ আপনা...
02/02/2026

ভোট দেওয়ার আগে একবার গভীরভাবে ভাবুন—
আপনি যাকে সমর্থন দিচ্ছেন, তার নেতৃত্বে কি আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে?
আজ আপনার সন্তানরা এই দেশেই বড় হবে, কাল আপনি না থাকলেও দেশটা থেকে যাবে।

শুধু আবেগে বা অতীতের গল্পে দেশ পবিত্র হয়ে যায় না।
যদি রক্ত দিলেই সব শুদ্ধ হতো, তবে ১৯৭১ কিংবা ২৪-এর পরই আমরা একটি আদর্শ রাষ্ট্র পেয়ে যেতাম।
আসল পরিবর্তন আসে চরিত্র থেকে, ন্যায়বোধ থেকে, সঠিক সিদ্ধান্ত থেকে।

দেশকে ভালোবাসা মানে শুধু স্লোগান দেওয়া নয়—
নিজেকে, পরিবারকে আর আগামী প্রজন্মকে ভালোবাসলে
ইনসাফভিত্তিক, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়াই আমাদের কর্তব্য।

নিজেকে ছোট ভাববেন না।
একজন সচেতন নাগরিক মানেই একজন নীরব যোদ্ধা।
আপনার একটি ভোটই পারে আগামীর বাংলাদেশকে সঠিক পথে নিতে। ❤️

#গণভোটে_হ্যাঁ_বলুন ✅

18/01/2026

মানুষকে আপনাকে অবমূল্যায়ন করতে দিন,এরপর আপনার কাজের মাধ্যমে তাদের অবাক করে দিন।

আমার ফেক হওয়ার দরকার নেই। আমি ভাঙলে ভাঙি, কাঁদলে কাঁদি—লোক দেখানোর জন্য নিজেকে শক্ত সাজাই না। মন চাইলে গান গাই, রঙিন পোশ...
03/01/2026

আমার ফেক হওয়ার দরকার নেই। আমি ভাঙলে ভাঙি, কাঁদলে কাঁদি—লোক দেখানোর জন্য নিজেকে শক্ত সাজাই না। মন চাইলে গান গাই, রঙিন পোশাক পরি; বয়স, সমাজ আর মানুষের মন্তব্য দিয়ে আমার জীবন মাপা যাবে না। কারণ আমি জানি, আমি মরে গেলে মানুষ দু’দিন কথা বলবে,দু'দিন মনে রাখবে তারপর ঠিকই ভুলে যাবে।
তাই বেঁচে থাকতে আমি কারো আরোপ করা নিয়মে নিজেকে বদলাব না। কষ্ট, সুখ, জয় কিংবা পরাজয়—সবকিছুকে আমি নিজের মতো করে গ্রহণ করি। আমি ভেতরে যা, বাইরে তাই থাকতে চাই। মুখোশ পরে বাঁচা নয়, সত্যি করে বাঁচাই আমার পছন্দ। আমি স্বাধীনতায় বিশ্বাস করি। আমি না চাইলে আমাকে কেউ পরাধীন করতে পারবে না।

আমরা যাদের কাছ থেকে সবসময় অবহেলিত আর ভিন্ন আচরণ পেয়ে অভ্যস্ত, তাদের কাছ থেকে যখন হঠাৎ এমন কিছু পজিটিভ আচরণ পেয়ে বসেন যার...
24/12/2025

আমরা যাদের কাছ থেকে সবসময় অবহেলিত আর ভিন্ন আচরণ পেয়ে অভ্যস্ত, তাদের কাছ থেকে যখন হঠাৎ এমন কিছু পজিটিভ আচরণ পেয়ে বসেন যার কোনো প্রত্যাশাই ছিল না,
তখন ভেতরে এক অদ্ভুত ভালোলাগা কাজ করবে।
না সেটা বড় কোনো আনন্দ,না চোখে পড়ার মতো খুশি শুধু মনটা হালকা হয়ে যায়,একধরনের নীরব শান্তি ভেতরে বসে পড়ে।

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faizan Aziz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category