B Hossain Arzo

B Hossain Arzo Digtal Content Creator Guideline

04/05/2026

এটা কোন দেশের ভাষায় আবৃত কবিতা?
যারা বলতে পারবেন তাদেরকে পুরষ্কৃত করা হবে,,,,!!!

ঐতিহ্যবাহী নাজাতুল উম্মাহ মডেল মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও  সংবর্ধনা অনুষ্ঠানের অংশ বিশেষ,,,
15/04/2026

ঐতিহ্যবাহী নাজাতুল উম্মাহ মডেল মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের অংশ বিশেষ,,,

10/04/2026

জীবন ঘনিষ্ঠ সমসাময়িক গান
"দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি"
কথা ও সুর: Billal Hossain Arzo / Billal Bin Azom

দ্রব্য মূল্যের ঊর্ধ্বোগতি
ঠিক নাই কারো মতিগতি-(২)
বলার কি আর বলবো কাকে
বন্ধ সবার বোধ সুমতি(২)।।

কামাই করি পাঁচশত আর
খরচ বেশি হাজার
নুন আনতে যায় পানতা পুরায়
কি আজগুবি কারবার,
হাট বাজারে বিষন গরম
যায়না ধরা ছোঁয়া
মাথা থাকে চক্করে আর
নির্গত হয় ধোঁয়া-(২)
গরিব মরে কেছকী কলে
কার যায় আসে ক্ষতি।।

বড় লোকের টাকার নৌকা
পাহাড় দিয়ে চলে
হাত বাড়ালেই সব কিছু পায়
রাজকী হালচালে,
আমরা মরি ভাত কাপড়ে
অভাব অনটনে
ডাল এলেতো চাল আসেনা
হাজার দুঃখ মনে-(২)
গোস্ত মাছের নাম নেয়াও
বাড়াবাড়ি অতি।।

যায় আসে ভাই কারেন্ট কিন্তু
বিদ্যুৎ বিলের চাপে
মাসের শেষে লম্বা বিলের
পেশারে বুক কাঁপে,
কিস্তি আছে সপ্তাহ প্রতি
আয় থেকেও বেশি
ঘর যেনো এক হাশপাতাল বেড
রোগী বারোমাসি-(২)
ফল-ফলাদীর বাজার আগুন
আম থেকে নাশপাতি।।

((১০/০৪/২০২৬)(১ম))

10/04/2026

বৃষ্টির গান: "রিনিঝিনি বৃষ্টি"......✍️ Billal Hossain Arzo / Billal Bin Azom

নীল গগনে সাদা আভায়
কালো মেঘের হানা
রিনিঝিনি বৃষ্টি নামবে
সুখ পরিদের ডানায়-(২)
এই মিতালীর সুর গীতালি-(২ওহ)
হৃদয়ের ফুল ফুটায়
রিনিঝিনি বৃষ্টি নামবে
সুখ পরিদের ডানায়।।

বাদলা দিনে ভাবছি মনে
আজকে ঘরের কোনে
পিনপিনে পবনে যাবো
বরষামনি গুণে-(২)
কদম ফুলের সরম ভেঙ্গে..-(২ওহ)
লেগে আছে পাতায়।।

(সঞ্চারী)
"স্যাঁত স্যাঁতে আজ উঠোন বাড়ি
নেই উনুনে অনল
গাদলা দিনের গান তুলে আজ
রঙ মেখেছে প্রবল।"

গাঙ্গের বাঁকে ব্যাঙের ডাকে
আলতো সুরের ছোঁয়া
শিয়াল মামার হুক্কা হুয়ায়
কলমি ফুলের নোয়া-(২)
সাদা ফুলের পাপড়িতে মোর..-(২ওহ)
কাশবনে মন দোলায়।।

((10/04/2026)(২য়))
(করতে চাইলে ইনবক্সে আসুন ইনশাআল্লাহ)

10/04/2026

বিসমিল্লাতে কাজ করি💪
Nazatul Ummah Model Madrasah B Hossain Arzo Billal Hossain Arzo Md Abdul Asif Md. Kobir Hossain Syful Islam Salim

09/04/2026

"কেউ পড়ে কেউ পড়েনা,
এমনতো হবেনা"



09/04/2026

যাইবা চলে সময় হলে
একটু ভাইবা দেখলানা,
সাদা কাপন হবে আপন
তাতো জোগাড় করলানা।।

আমার লেখা ও সুর করা ১ম নির্বাচনি গান!শীঘ্রই আসছে গানটি,,,,
09/10/2025

আমার লেখা ও সুর করা ১ম নির্বাচনি গান!
শীঘ্রই আসছে গানটি,,,,

09/10/2025

"আমাদের প্রেরণা"
কথা ও সুর: বিল্লাল হোসাইন আরজু

আল্লাহর পথে যারা সংগ্রাম করে
তারা কভু এই পথে ডরেনা-
সম্মুখপানে তারা যায় এগিয়ে-
কোনো বাঁধা প্রতিরোধ মানেনা।।

জানমাল দিয়ে তারা যায় লড়ে যায়
একদল মালাইকা সাহস যোগায়
ভুল হলে সেজদাতে খোঁজে রবকে-
কখনো এই পথ থেকে সরেনা।

"আল্লাহর পথে থেকে নিবেদিত
ফাঁসির রশি নিয়েছিল গলায়
মরেও তারা আজ চির অমর
মিশে আছে আমাদের প্রেরণায়।"

জান্নাত খুঁজে তারা রবের পথে
চায় তার ভালোবাসায় প্রিয় হতে-
দ্বীনের পথে যারা দৃঢ় প্রত্যয়-
তাদেরকে দমাতে কেউ পারেনা।।

17/07/2025

১৯তারিখ জামায়াতের সমাবেশকে সফল করুন💪

শিরোনাম: চল চল ঢাকা যাবো
কথা ও সুর: বিল্লাল হোসাইন আরজু
অডিও: Sahadat Rakib
ভিডিও: Md Kawsar Hossan

ইউটিউবে দেখতে নিচে কমেন্ট বক্সের লিংকে ক্লিক করুন 👇👇👇

02/06/2025

চমৎকার অভিনব পদ্ধতিতে ইংরেজি মাসের নাম
July শিক্ষা দেয়া,,,,,
নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসা,,,

Address

Burura,Comilla
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when B Hossain Arzo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to B Hossain Arzo:

Share