Mr. Nasir

Mr. Nasir welcome to my official page

11/05/2026

তোমার জন্য লিখতে বসলে শব্দ কম পড়ে যায়,
কারণ তোমার মূল্য ভাষায় বোঝানো যায় না।
তুমি শুধু একজন মানুষ নও,
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন।

09/05/2026

তোমাকে পাওয়ার জন্য লড়াইটা আমি সত্যিই কম করিনি…
নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, নিজের স্বপ্ন, ইচ্ছে—সব কিছু ত্যাগ করেও পাশে থাকতে চেয়েছি।
কিন্তু ভাগ্যটা যেন সবসময় উল্টো পথেই হেঁটেছে।

দিন শেষে হিসাব মেলাতে গিয়ে দেখি, প্রাপ্তির খাতাটা একেবারে শূন্য…
না তোমাকে পেলাম, না সেই ভালোবাসাটুকু, যেটার জন্য এতটা লড়াই করেছিলাম।
শুধু থেকে গেলো কিছু স্মৃতি, কিছু অপূর্ণতা, আর এক বুক নিঃশব্দ কষ্ট।

জানো, কষ্টটা শুধু তোমাকে না পাওয়ার না…
কষ্টটা হলো, এত ভালোবাসা দিয়েও
তোমার হৃদয়ে একটুও জায়গা করে নিতে পারলাম না।

আমি চেয়েছিলাম তুমি থাকো আমার পাশে,
আর আজ আমি দাঁড়িয়ে আছি একা,
শুধু তোমার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে…
যেন সেগুলোই আমার শেষ সম্বল।

সবচেয়ে কষ্টটা এখানে—
যাকে পেতে এত যুদ্ধ করলাম, সে হয়তো কোনোদিন জানতেই পারলো না,
তার জন্য আমি কতটা ভেঙে গেছি ভিতরে ভিতরে।

এখন আর কোনো অভিযোগ নেই…
শুধু মাঝে মাঝে মনে হয়,
যদি একটু ভাগ্যটা আমার দিকে তাকাতো,
তাহলে হয়তো আজ গল্পটা অন্যরকম হতো…
হয়তো আমি হেরে গেছি…
কিন্তু এই হেরে যাওয়ার মধ্যেও একটা সত্যি আছে—
আমি সত্যি করে ভালোবেসেছিলাম,
আর সেই ভালোবাসাটাই আজ আমার সবচেয়ে বড় কষ্ট… 💔

09/05/2026

আমাদের দেখা না হোক…
কারণ তোমার সামনে দাঁড়ালে আমি নিজেকে আর ধরে রাখতে পারবো না।
যে চোখে তোমাকে ভালোবেসেছি, সেই চোখেই তোমাকে হারানোর দৃশ্য দেখার শক্তি আমার নেই।

আমি চাই না আবার ও দেখা হোক আমাদের…
কারণ তোমাকে একবার দেখলে,
আমার ভিতরের সব শক্তি ভেঙে পড়ে যাবে।
আমি জানি, তুমি হয়তো আগের মতোই স্বাভাবিক থাকবে,
কিন্তু আমি আর পারবো না…
তোমার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জল লুকাতে।
তুমি ছিলে আমার সেই গল্প,

তুমি হয়তো সহজেই ফিরে যেতে পারবে তোমার নিজের জীবনে,
কিন্তু আমি?
আমি তো তোমার মাঝেই আটকে গেছি…

তোমাকে ছেড়ে আসার শক্তি আমার নেই,
কারণ আমি কখনো তোমাকে ছেড়ে আসার কথা ভাবিনি।
তুমি ছিলে আমার অভ্যাস, আমার শান্তি, আমার সবকিছু।

তাই আমাদের দেখা না হোক…
কারণ যদি আবার একবার দেখি তোমাকে,
তাহলে হয়তো নিজেকে আর ফিরিয়ে আনতে পারবো না।
আমার কলিজাটা সত্যিই সেখানেই পড়ে থাকবে—
তোমার কাছে, তোমার স্মৃতির ভেতর… 💔

দেহের ওজন থেকে যখন দায়িত্বের ওজন বেড়ে যায় তখন বুঝা যায় পৃথিবীতে চলা কত কঠিন..!! 💔🌸
17/03/2026

দেহের ওজন থেকে যখন দায়িত্বের ওজন বেড়ে যায় তখন বুঝা যায় পৃথিবীতে চলা কত কঠিন..!! 💔🌸

15/03/2026

আলহামদুলিল্লাহ ❤️

“আমরা ভারতে যাব না,ভারতে বিশ্বকাপ বয়কট করব”—এই কথাটা যদি এখানেই শেষ হয়ে যেত, তাহলে হয়তো সমস্যা ছিল না।কিন্তু বাস্তবতা...
22/01/2026

“আমরা ভারতে যাব না,
ভারতে বিশ্বকাপ বয়কট করব”—এই কথাটা যদি এখানেই শেষ হয়ে যেত, তাহলে হয়তো সমস্যা ছিল না।
কিন্তু বাস্তবতা এখানেই শেষ না।

👉আগামী বছর এশিয়া কাপ বাংলাদেশ। ভারত আসবে না। ভারত না আসলে ভেন্যুই চেঞ্জ হয়ে যাবে।
👉 ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি—আমাদের ভারতে গিয়ে খেলতে হবে।
👉 ২০৩১ বিশ্বকাপ—ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে হবে।

এই দুইটা ইভেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে মনে রাখতে হবে—
👉 ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ আর কোনো ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেনি। ২০৩১ আমাদের জন্য একটা বিশাল সুযোগ।

এই মুহূর্তে যদি আমরা অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়ি, তাহলে ভবিষ্যতের এই সুযোগগুলো
ঝুঁকির মধ্যে পড়বে।

বাস্তব কথা বলি—
👉 শর্তসাপেক্ষে ভারতে গিয়ে খেলাই এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। হ্যাঁ, ক্রিকেটের সাথে রাজনীতি আসে— এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু ক্রিকেটটা যদি পুরোপুরি রাজনীতির নিচে ডুবে যায়— তাহলে ক্ষতিটা হবে ক্রিকেটারদের।

আইসিসির কথা উপেক্ষা করে যদি বাংলাদেশ ভারতে না যায়, তাহলে ভবিষ্যতে—
❌ ভালো দলের বিপক্ষে সিরিজ পাওয়া কঠিন হবে
❌ র‍্যাংকিংয়ে ওঠার সম্ভাবনা কমবে
❌ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে।

আর মোস্তাফিজের বিষয়টা আলাদা।
ওটা আইসিসি ইভেন্টের অংশ না—
ওটা সরাসরি ভারতের সাথে সম্পর্কযুক্ত।
👉 মোস্তাফিজের ইস্যুতে
👉 আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আলাদা করে অভিযোগ করা হোক
👉 সেখানে কঠিনভাবে লড়া হোক কিন্তু বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া—
👉 সেটা ভারতের আমন্ত্রণে না
👉 সেটা আইসিসির ইভেন্টে অংশগ্রহণ
এই দুইটা বিষয় গুলিয়ে ফেলা যাবে না।

আজ আবেগে নেওয়া সিদ্ধান্ত
আগামী ১০ বছরের ক্রিকেট নষ্ট করতে পারে 🏏🇧🇩

বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সামনে বিসিবির দুইজন পরিচালক তর্কে লিপ্ত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে আরেকটু...
18/01/2026

বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সামনে বিসিবির দুইজন পরিচালক তর্কে লিপ্ত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে আরেকটু হইলেই মারামারি হইতো।

বুলবুল ভাইয়ের জন্য কষ্টই লাগছে। পলিটিকাল ব্যাকগ্রাউন্ডের হইলে ওনার ভয়ে সবাই কাপতো। ক্রিকেটের মানুষ হয়ে দেশের ক্রিকেটকে বদলে দিতে আইসিসির জব ছেড়ে বাংলাদেশে এসেছিলেন। অথচ তিনি তার প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত পাচ্ছেন না।

ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড পরিচালক কেউই তাকে পাত্তা দিচ্ছে না।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যতগুলো পরিচালক রয়েছে, এদের অধিকাংশই এই জায়গাটা ডিজার্ভ করে না। এরা নিজেরা ভুংভাং করে বুলবুল ভাইয়ের কাজটা আরও কঠিন করে দিচ্ছে।

11/01/2026

সব কিং যখন এক সাথে,😍
সবাইকে মিস করি🥲
Md Al-Amin Hossain, Mamun Ahmed

Address

Bizra Bazar
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Nasir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category