C News 24. com

C News 24. com সত্যের সন্ধানে

মহাখালীতে আন্দোলনে আটকে আছে ২ ট্রেন, ইট-পাটকেল নিক্ষেপ নিউজ ডেস্ক ছবি: সংগৃহীতমহাখালীর রেলগেট এলাকায় শিক্ষার্থীদের আন্দো...
18/11/2024

মহাখালীতে আন্দোলনে আটকে আছে ২ ট্রেন, ইট-পাটকেল নিক্ষেপ

নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত

মহাখালীর রেলগেট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে ২টি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এসময় ট্রেনে ইট-পাটকেল ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। ফলে কয়েকজন আহত হয়েছেন।

আপাতত ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে ২টি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এরমধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।

জানা গেছে, সকাল থেকে সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে ট্রেনে অটকে পড়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

আপনার মতামত কি! /
15/11/2024

আপনার মতামত কি! /

গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের তিন মাস হয়ে গেলে এখনও মানুষের জ....

পাকিস্তানের বর্তমান যে অবস্থা তা দেখে তো মনে হয় না তারা খাদ্য শস্য রপ্তানি করতে পারবে, কারন তারা নিজেরাই এখন নানান সমস্য...
15/11/2024

পাকিস্তানের বর্তমান যে অবস্থা তা দেখে তো মনে হয় না তারা খাদ্য শস্য রপ্তানি করতে পারবে, কারন তারা নিজেরাই এখন নানান সমস্যায় মধ্যে! তাদের প্রধানমন্ত্রী তো বলেছেন দুই এক দিন আগে আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোন উপায় নাই, অবশ্যই মহান আল্লাহ সর্বশক্তিমান তিনি ছাএড়া আমাদের কোন কিছু করার ক্ষমতা নাই। তাহলে বুজে নিন বর্তমান পাকিস্তানের কি অবস্থা! তাহলে বাংৰলাদেশ কি রপ্তানি করবে তারা। আল্লাহ না করুক আবার যদি ১০ ট্রাক অস্ত্রের মত হয় তাহলে দেশ আর দেশ থাকবেনা হয়ে যাবে,,,,,,,,,,,, আপনারাই বলেন।

কুমিল্লা প্রতিনিধিঃনিরাপদ কর্মপরিবেশ চেয়ে কুমিল্লার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধ...
22/10/2024

কুমিল্লা প্রতিনিধিঃ

নিরাপদ কর্মপরিবেশ চেয়ে কুমিল্লার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে
নিরাপদ কর্মপরিবেশ চেয়ে কুমিল্লার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণেছবি: প্রথম আলো
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে নিরাপদ কর্মপরিবেশ চেয়ে কুমিল্লার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। আজ সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়।

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল পরিবর্তন করে উত্তীর্ণ করার দাবিতে শিক্ষা বোর্ডের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভের এক দিন পরই মানববন্ধন কর্মসূচি পালন করলেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এতে নেতৃত্বে দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. নিজামুল করিম, সচিব নূর মোহাম্মদ ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান।

মানববন্ধনে মো. নিজামুল করিম বলেন, ১৫ অক্টোবর এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। প্রতিবছরের মতো এবারও কিছু শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অকৃতকার্য শিক্ষার্থীরা যদি মনে করেন, তাঁদের পরীক্ষা ভালো হয়েছে, তাহলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ রয়েছে। কিন্তু সেটি না করে গতকাল রোববার কিছুসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ফটকে তালা লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ঢাকা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

মো. নিজামুল করিম আরও বলেন, ‘রোববার শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত কুমিল্লা শিক্ষা বোর্ডেও বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। আমরা বারবার হামলার আশঙ্কা করছিলাম। তারা দুপুরের পর ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষা বোর্ডের তিনতলায় গিয়ে অটোপাসের দাবিতে আমার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও গালমন্দ করেছে। আমরা তাদের বারবার বলেছি, এবার এইচএসসি পরীক্ষায় সাতটি বিষয়ের প্রাপ্ত ফলাফল এবং বাকি বিষয়গুলো এসএসসি পরীক্ষার ফলাফল ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের ফলাফল নির্ণয় করা হয়েছে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। কিন্তু এরপরও তারা দাবি করেছে, এসএসসির ফলাফল থেকে সব বিষয়ে ম্যাপিং করে তাদের অটোপাস ঘোষণার জন্য।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) মো.সফিকুল ইসলাম, উপসচিব (একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া, উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

গতকাল বেলা ১১টার দিকে শতাধিক অকৃতকার্য শিক্ষার্থী কুমিল্লা শিক্ষা বোর্ডে এসে তাঁদের কৃতকার্য করে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরপর তাঁরা মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে শিক্ষা বোর্ডের নিরাপত্তাকর্মী ও পুলিশের সদস্যরা তাঁদের ফটকে আটকে দিয়ে কয়েকজনকে ভেতরে গিয়ে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলেন। চেয়ারম্যানের সঙ্গে এক ঘণ্টার বেশি কথা বলে ‘পাস’ দেখানোর সিদ্ধান্ত না পেয়ে আবার দুপুরের পর তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা শিক্ষা বোর্ডের ফটকে তালা লাগিয়ে দেন। পরে বিকেলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ছেড়ে চলে যান।

20/10/2024

আগামীকাল সাত কলেজ মাঠে নামছে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য!

খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম ছুঁয়েছে ১৫ টাকা। অর্থাৎ এক হালি ডিম কিনতে গুনতে হচ্ছে ষাট টাকা। কোথাও কোথাও এর চেয়েও বেশি...
05/10/2024

খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম ছুঁয়েছে ১৫ টাকা। অর্থাৎ এক হালি ডিম কিনতে গুনতে হচ্ছে ষাট টাকা। কোথাও কোথাও এর চেয়েও বেশি। খামার পর্যায়ে ডিমের দাম যাচাই করতে গিয়ে জানা গেলো অবাক করা তথ্য। কোন কোন কর্পোরেট প্রতিষ্ঠান কাগজে কলমে সরকারি দর অর্থাৎ ১১ টাকা এক পয়সায় ডিম বিক্রি করছে। কিন্তু বাস্তবে আদায় করা হচ্ছে বাড়তি টাকা। এমন কারসাজির কারণে উত্তাল ডিমের বাজার।

গেলো ১৬ সেপ্টেম্বর পোল্ট্রি খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নেতাদের মতামতের ভিত্তিতে ডিম ও মুরগির যৌক্তিক দাম নির্ধারণ করে প্রাণিসম্পদ অধিদপ্তর। যেখানে ডিমের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয় পাইকারি পর্যায় ১১ টাকা এক পয়সা।

অথচ, শুক্রবার পাইকারি বাজারে গিয়ে দেখা যায় প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা ২০ পয়সায়। সরকারি দরে ডিম কেনা বেচা হচ্ছে কিনা এমন রশিদ দেখতে চাইলে জানা গেলো চমকে যাবার মতো তথ্য।

কাগজে কলমে সরকারি দরেই বিক্রি হচ্ছে ডিম। অথচ বাস্তবে কোনো কোনো করপোরেট প্রতিষ্ঠান আদায় করছে বাড়তি দাম। ফলে থামছে না ডিমের বাজারের অস্থিরতা।

ডিমের দামে অসন্তোষ থাকলেও তাতে পাত্তাই দিচ্ছেন না বিক্রেতারা। ক্রেতারা জানান, গত দুই দিনের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ১০ টাকা। ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন তেজগাঁওয়ের কর্পোরেট ব্যবসায়ীরা।

বাজারে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, যা সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে প্রায় ৩৭ টাকা বেশি। অন্যদিকে ফার্মের মুরগির সাদা ডিমের ডজনও অধিকাংশ বাজারে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও অবশ্য ১০ টাকা কমেও পাওয়া যাচ্ছে।

গেলো মাসে বন্যার দোহাই দিয়ে যে দাম বাড়ানো হয়েছিলো সেটি তো কমার বদলে উল্টো প্রতিদিনই বাড়ছে। ব্যবসায়িদের দাবি খামার থেকে ডিম চলে যাচ্ছে গ্রামের ডিলারদের হাতে। শহরে ডিম আসছে প্রয়োজনের তুলনায় কম।
দাম বৃদ্ধির এই চোটে খুচরা বাজারে প্রতি পিস ডিমের দাম ঠেকেছে ১৫ টাকা পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণ করা না হলে এই দাম ভাঙতে পারে অতীতের সকল রেকর্ড।

শিরিষ কাগজে সিরিজ জালিয়াতি, কোটি কোটি টাকা পাচারশিরিষ কাগজে সিরিজ জালিয়াতি, কোটি কোটি টাকা পাচার
সংশ্লিষ্টরা বলছেন ডিমের দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজার নয় বরং খামার পর্যায়ে বিশেষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও সরবরাহ পর্যায়ে নজরদারি জরুরি।

সবাই সতর্ক হোন, সচেতন হোন।
05/10/2024

সবাই সতর্ক হোন, সচেতন হোন।

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন নায়িকা কোয়েল মল্লিক। এ খবর নিজেই জানিয়েছেন পশ্চিমবঙ্গের এই নায়িকা। ২০২০ সালে প্রথম সন্তা...
05/10/2024

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন নায়িকা কোয়েল মল্লিক। এ খবর নিজেই জানিয়েছেন পশ্চিমবঙ্গের এই নায়িকা। ২০২০ সালে প্রথম সন্তান কবীরের জন্ম হয়।

দ্বিতীয় সন্তান আসার সুখবরটি জানিয়ে কোয়েল লিখলেন,‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।’ সঙ্গে হাত জোড়ের ও রেড হার্টের ইমোটিকন দেন তিনি। আর হ্যাশট্যাগে জুড়ে নেন লাভ, লাইফ, ব্লেসিং, ব্লিস

05/10/2024

পুঁজিবাজারের ১৪ কোম্পানির কর্মকর্তাকে তলব

বিস্তারিত কমেন্টে...

গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি  ও বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ...
02/10/2024

গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি ও বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে গত ৩০ সেপ্টেম্বর তাদের শাহীনবাগের বাড়ি থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজেদুল হক সুমন। গুম হওয়ার পর সাজেদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত। ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন। গুম হওয়ার এত বছর পর আবারও গত ৩০ সেপ্টেম্বর ২০২৪, সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজেদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। অভিযান পরিচালনাকারীরা ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিসহ পরিবারের সদস্যদের সঙ্গে গালিগালাজ ও চরম অশালীন আচরণ করে। তারা বাসার ছোট্ট শিশুর সঙ্গে অমানুষের মতো আচরণ করে। বর্তমানে দেশ পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দয় শাসন—শোষণ থেকে মুক্তি পেলেও সানজিদা ইসলাম তুলি’র ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে। এই পরিবারটিকে হয়রানি করা বিপদগ্রস্ত একটি পরিবারের সঙ্গে রসিকতা।’

তিনি বলেন, ‘বিগত আওয়ামী সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল। তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোন অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়। প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসর’রা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড। এসব আওয়ামী দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্বর্তী সরকারের ওপর। ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠীর নির্মম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে, সেটিকে নিমূর্ল করতেই এ ধরনের ঘৃন্য ঘটনা ঘটানো হচ্ছে—যা খুবই উদ্বেগজনক।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার সাথে জড়িত কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধ করতে ইন্টেরিম গভর্ণমেন্ট জোরালো ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় আশাবাদী। গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি’র পরিবারের সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা, প্রতিবাদ সহ এ ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য জোরালো আহবান জানাচ্ছি।’

অভিনন্দন সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে `টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।’• এখনো মনে গেঁথে আছে ২০২২ এর স্মৃতি। ...
26/08/2024

অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে `টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।’

• এখনো মনে গেঁথে আছে ২০২২ এর স্মৃতি। এমন স্মরণীয় মুহূর্ত তৈরিরই সুযোগ হাতছানি দিচ্ছে বাংলার যুবাদের। নেপালের সেই দশরথ রঙ্গশালার মাঠ, ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। হোক আরো একবার মাইলফলক ছুঁয়া, লাল সবুজের পতাকা উড়ানো।

সবার দৃষ্টি আকর্ষণ করছি, ফেনীর চেয়েও খারাপ অবস্থায় পতিত হচ্ছে😭😭😭😭😭😭😭
26/08/2024

সবার দৃষ্টি আকর্ষণ করছি, ফেনীর চেয়েও খারাপ অবস্থায় পতিত হচ্ছে😭😭😭😭😭😭😭

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when C News 24. com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share