03/06/2026
বিষয়টা একবার কল্পনা করেন🙂
জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং কিংবা সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান... এরা সবাই যখন জাতিসংঘের ডায়াসে এসে ভাষণ দেবেন, তখন আমাদের বাংলাদেশের ড. খলিলুর রহমানকে উদ্দেশ্য করে বলবেন, "Mr. President...! Mr. President...!" তখন ব্যাপারটা দেখতে কেমন লাগবে??
জ্বি! জ্বি! সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে হারিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের পরবর্তী মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘের ইতিহাসে সাধারণ পরিষদকে বলা হয় "বিশ্বের সংসদ" আর সেই সংসদের প্রধান বা স্পিকারের আসনে বসতে যাচ্ছেন একজন বাংলাদেশি। এর মানে হলো,
বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মঞ্চটা এবার নিয়ন্ত্রণ করবেন একজন বাংলাদেশি।
বিশ্বনেতারা যখন বিশ্বমঞ্চে কথা বলবেন, তখন টাইম মেইনটেইন করা থেকে শুরু করে পুরো সেশন পরিচালনার রিমোট কন্ট্রোল থাকবে ওনার হাতে!
ব্যাপারটা ভাবতেই তো কত্ত ভাল্লাগতাসে। হ্যাটস অফ, বাংলাদেশ! 🫡