Probashi Channel

Probashi Channel প্রবাসীদের বস্তুনিষ্ঠ ও সঠিক খবর নিয়ে আমরা আছি আপনাদের পাশে। প্রবাসের সব ধরনের খবর জানতে আমাদের সাথেই থাকুন।

বাংলাদেশের লাখো বেকার তরুণের স্বপ্ন এখন মধ্যপ্রাচ্যের দেশ ওমান।বাংলাদেশের লাখো বেকার তরুণের কাছে কর্মসংস্থানের আশার দেশ ...
11/08/2026

বাংলাদেশের লাখো বেকার তরুণের স্বপ্ন এখন মধ্যপ্রাচ্যের দেশ ওমান।

বাংলাদেশের লাখো বেকার তরুণের কাছে কর্মসংস্থানের আশার দেশ হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। মুটামুটি বেতন, কাজের সুযোগ এবং ভবিষ্যৎ স্থিতিশীলতার আশায় প্রতিদিনই অনেক তরুণ ওমানে যাওয়ার অপেক্ষা করছেন।

দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় অনেকেই শ্রমিক, ক্লিনার, ড্রাইভার, নির্মাণকাজসহ বিভিন্ন পেশায় ওমানে গিয়ে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন। তবে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় অনেকেই আক্ষেপ এবং হতাশায় ভুগছেন।

সাকিবকে নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিতর্কিত মন্তব্য।বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে প্রধা...
11/08/2026

সাকিবকে নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিতর্কিত মন্তব্য।

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানের একটি মন্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

ছবিতে দেওয়া বক্তব্য অনুযায়ী, তিনি সাকিবকে “নষ্ট পচে যাওয়া মানুষ” বলে মন্তব্য করেন এবং তার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলেও দাবি করেন।

২০৩৬ সালে ওমানের পর্যটন অর্থনীতি ৪.৬ বিলিয়ন রিয়ালে পৌঁছানোর পূর্বাভাস।বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল (WTTC) পূর্বাভাস দিয়...
11/08/2026

২০৩৬ সালে ওমানের পর্যটন অর্থনীতি ৪.৬ বিলিয়ন রিয়ালে পৌঁছানোর পূর্বাভাস।

বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল (WTTC) পূর্বাভাস দিয়েছে, আগামী এক দশকে ওমানের ভ্রমণ ও পর্যটন খাত উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে। ২০৩৬ সালের মধ্যে দেশটির ভ্রমণ ও পর্যটন অর্থনীতির আকার ৪.৬ বিলিয়ন ওমানি রিয়ালে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে এই খাতে সাময়িকভাবে কিছুটা পতন দেখা দিতে পারে। তবে এরপর থেকে পর্যটন খাত বছরে গড়ে ৫.৩ শতাংশ হারে বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে, যা জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি।

অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনার উদ্যোগই এই প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। একই সঙ্গে ২০৩৬ সালের মধ্যে ওমানের মোট দেশজ উৎপাদনে (GDP) পর্যটন খাতের অবদান বেড়ে ৮.৭ শতাংশে দাঁড়াতে পারে।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক বিনিয়োগ ও উন্নয়নের ফলে আগামী দশকে ওমানের পর্যটন খাত দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে।

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত।সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বা...
10/08/2026

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত।

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুরে মুসা সানাইয়া শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়ে প্রাণ হারান। নিহতদের বেশিরভাগের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে সময় লাগছে। বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ায় কাজ করছে।

ওমানে আজকের এক্সচেঞ্জ রেট ও গোল্ড রেট। আবারো বেড়ে যাচ্ছে গোল্ডের দাম।
10/08/2026

ওমানে আজকের এক্সচেঞ্জ রেট ও গোল্ড রেট।
আবারো বেড়ে যাচ্ছে গোল্ডের দাম।

ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধের অন্যতম কারণ শ্রম আইন লঙ্ঘন।ওমানে বাংলাদেশিদের নতুন ভিসা বন্ধ হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছ...
09/08/2026

ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধের অন্যতম কারণ শ্রম আইন লঙ্ঘন।

ওমানে বাংলাদেশিদের নতুন ভিসা বন্ধ হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে শ্রম আইন লঙ্ঘন, অবৈধভাবে কর্মী নিয়োগ, ভিসার অপব্যবহার এবং শ্রমবাজারে অনিয়ম অন্যতম বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীদের একটি অংশ অনুমোদিত পেশার বাইরে কাজ করা, নিয়োগকর্তা পরিবর্তন এবং বৈধ কাগজপত্র ছাড়া কাজ করার মতো সমস্যায় জড়িয়েছে। এসব কারণে ওমানের শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয়।

এর প্রভাব পড়ে বাংলাদেশিদের নতুন ভিসা ইস্যুর ওপর। ফলে ওমানে বাংলাদেশি শ্রমিকনির্ভর বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠানে কর্মী সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রেস্টুরেন্ট, নির্মাণ ও ছোট ব্যবসাগুলোতে দক্ষ বাংলাদেশি কর্মীর ঘাটতি তৈরি হয়েছে।

তবে ভিসা পুনরায় চালুর ক্ষেত্রে শ্রম আইন মেনে চলা, অবৈধ কর্মসংস্থান বন্ধ করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিসা বন্ধ থাকায় ওমানে কর্মী সংকটে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা।দীর্ঘ প্রায় তিন বছর ধরে ওমানে বাংলাদেশি নাগরিকদের জন্...
09/08/2026

ভিসা বন্ধ থাকায় ওমানে কর্মী সংকটে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা।

দীর্ঘ প্রায় তিন বছর ধরে ওমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ধ থাকায় নানা সমস্যার মুখে পড়েছেন বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্যোক্তারা।

বিশেষ করে বাংলা খাবারের রেস্টুরেন্টগুলোতে দক্ষ বাবুর্চি ও কর্মীর সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক ব্যবসায়ী নতুন শাখা চালু বা ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না।

ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় দেশে থাকা দক্ষ কর্মীদের ওমানে আনা সম্ভব হচ্ছে না। এতে একদিকে কর্মী সংকট বাড়ছে, অন্যদিকে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে তৈরি হচ্ছে নানা জটিলতা। দ্রুত এ সমস্যার সমাধান হলে বাংলাদেশি ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে আশা করছেন তারা।

08/08/2026

বিশ্বে জীবনযাত্রার মানে শীর্ষ তিনে ওমান, এশিয়ায় সবার সেরা!

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত মানতে হবে: ইরান।ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত সব শর্ত মেনে নিলেই ...
08/08/2026

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত মানতে হবে: ইরান।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত সব শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তেহরানের এই অবস্থানের ফলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় হরমুজ প্রণালির পরিস্থিতি আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে।

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি।তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মেকা জয়েন্ট ডিটারেন্স ...
08/08/2026

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি।

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মেকা জয়েন্ট ডিটারেন্স চুক্তিতে স্বাক্ষর করেছে। নতুন এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে তিন দেশ সামরিক, প্রতিরক্ষা শিল্প ও কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে যাচ্ছে।

চুক্তিটি তিন দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে সমন্বয় করে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের একটি কাঠামো তৈরি করবে। এতে তুরস্কের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, সৌদি আরবের আর্থিক সক্ষমতা এবং পাকিস্তানের সামরিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশ সম্ভাব্য হামলার মুখে পড়লে সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানানোর বিষয়ে সমন্বয় করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তিটি মূলত প্রতিরক্ষামূলক এবং এর লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও শক্তিশালী করা।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

Address

Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Probashi Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashi Channel:

Shortcuts

Share

Category