The daily ganoshokti

The daily ganoshokti Its a daily Newspaper

Mother of democracy Khaleda Zia বিজয়ের মাসে বিজয়ীর বেশে ৮০ তে থামলেন,বললেন- এবার আসি...কোটি জনতার ভালবাসায় সিক্ত হয়ে বিদ...
31/12/2025

Mother of democracy Khaleda Zia
বিজয়ের মাসে বিজয়ীর বেশে ৮০ তে থামলেন,
বললেন- এবার আসি...
কোটি জনতার ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন, ফিরে গেলেন না ফেরার দেশে।
স্মরনকালের সর্বশ্রেষ্ঠ জানাজায় অশ্রুশসিক্ত কোটি মানুষের ঢল নেমেছিল ঢাকার মানিক মিয়া এ্যাভিনিউতে।
কোথায় শুরু কোথায় শেষ জানা ছিলো না কাহারো এ যেন দেশের জন্য জনতার জন্য রচনা করে গেলেন ভালবাসার এক মহকাব্য।

বিজয়ের মাসে অপরাজয়া গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্তিমযাত্রা।আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাত...
30/12/2025

বিজয়ের মাসে অপরাজয়া গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্তিমযাত্রা।

আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরলোক গমন করেন।

তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার প্রধান ড.মোহাম্মদ ইউনুস জাতীর উদ্দেশ্য শোক ভাষন, বুধবারে সরকারি ছুটি সহ ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

তার নিজ দল বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেন। বুধবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানার নামাজ অনুষ্ঠিত হবে।

নিস্তব্ধ সমগ্র বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া বইছে।
দৈনিক গণশক্তি পত্রিকার পক্ষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

না'ফেরার দেশে চলে গেলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের আহবায়ক বিপ্লবী শরীফ ওসমান হাদী।ক্ষণজন্মা...
18/12/2025

না'ফেরার দেশে চলে গেলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের আহবায়ক বিপ্লবী শরীফ ওসমান হাদী।

ক্ষণজন্মা এই বীর সেনানী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কঠোর সমালোচক।

কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দাউদকান্দি উপজেলার অভিষেক অনুষ্ঠিত। দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমি...
10/12/2025

কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দাউদকান্দি উপজেলার অভিষেক অনুষ্ঠিত।
দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভুমি রেদোয়ানুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে - সহকারী পরিচালক কুমিল্লা জেলা ঔষধ প্রশাসন সালমা সিদ্দিকা, ড্যাব কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ জাকারিয়া মাহামুদ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, কুমিল্লা জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সিনিয়র সহ সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তাগণ দেদারসে এন্টিবায়োটিক ব্যবহার না করার জন্য আহবান জানান।

জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এর ধানের শীষ প্রতিকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আজ ৬ ডিসেম্বর শনিবার বিকালে। দাউদকান্দি উপজে...
06/12/2025

জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এর ধানের শীষ প্রতিকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আজ ৬ ডিসেম্বর শনিবার বিকালে।
দাউদকান্দি উপজেলাধীন মারুকা ইউনিয়নের ১,৩ ও ৫ নং ওয়ার্ডে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় চক্রতলা বাজারে।
বিএনপি নেতা সালাউদ্দিন ভুঁইয়া, এনামুহক সফর, বোরহান উদ্দিন ভূইয়া, আল এমরান খান, মোশারফ হোসেন হাজারী,আনোয়ার হোসেন আনন্দ, শাকিল চৌধুরী সহ ইউনিয়ন বিএনপি যুবদল- ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বৈঠক শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির দোয়া মাহফিলে অনুষ্ঠিত।দোয়া মাহফিলে সভাপতিত্ব ক...
05/12/2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির দোয়া মাহফিলে অনুষ্ঠিত।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, যুগ্ম আহবায়ক আবুল হাসেম চেয়ারম্যান।
এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিপি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় কুমিল্লা উত্তর জেলা যুবদলের উদ্যোগে এতিম ছাত্র ও মাওলানাদের নিয়ে কোরআনখানি...
05/12/2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় কুমিল্লা উত্তর জেলা যুবদলের উদ্যোগে এতিম ছাত্র ও মাওলানাদের নিয়ে কোরআনখানি দোয়া অনুষ্ঠিত।
যুবদলনেতা বোরহান উদ্দিন ভূইয়া, আক্তারুজ্জামান ওয়াদুদ, হেলাল উদ্দিন তালুকদার, মনিরুল ইসলাম ফরাজী, মেহেদী হাসান মানিক, রতন দেওয়ান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
চারিপাড়া দারুল উলুম মাদ্রাসা, দাউদকান্দি।

ইনশাল্লাহ ১ যুগে পদার্পণ করতে যাচ্ছে আপনাদের প্রিয় পত্রিকা দৈনিক গণশক্তি।
01/12/2025

ইনশাল্লাহ ১ যুগে পদার্পণ করতে যাচ্ছে আপনাদের প্রিয় পত্রিকা দৈনিক গণশক্তি।

কর্মবিরতি চলছে প্রাথমিক সহকারী শিক্ষকদের, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরামোঃ জামাল উদ্দিন দুলাল :তিন দফা দাবি আদায়ের দাব...
01/12/2025

কর্মবিরতি চলছে প্রাথমিক সহকারী শিক্ষকদের, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা
মোঃ জামাল উদ্দিন দুলাল :
তিন দফা দাবি আদায়ের দাবিতে সারা দেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত রেখেছেন। সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় প্রধান শিক্ষকরা বিকল্পভাবে পরীক্ষা পরিচালনা করছেন। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে সহকারী শিক্ষকরা কর্মবিরতি শুরু করেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলায় ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেনীতে মোট ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। এদিকে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে বিভিন্ন রকমের অসুবিধার সন্মুখিন হচ্ছে বলে অভিবাবকদের দাবি।
মোঃ হেলাল উদ্দিন নামের এক শিক্ষার্থীর অভিবাবক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে সহকারী শিক্ষকদের এই আন্দোলন খুবই অমানবিক। মানুষ গড়ার কারিগরদের নিকট থেকে এ ধরনের আচরন কাম্য নয়।
সরকারী শিক্ষক হাবিবুর রহমান, আশিকুর রহমান সরকার, মোঃ ছফিউল্লাহ জানান, দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। কোমলমতি শিক্ষার্থীদের অসুবিধা হলেও তারা ‘নিরুপায়’ বলেই দাবি করেন।

Address

Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when The daily ganoshokti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share