04/02/2026
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে আগুনে পুড়ে গেছে ২০টি দোকান। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ঢাকা-হোমনা সড়কের পূর্ব পাশে বাজারের কাঠপট্টিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভুক্তভোগী ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে।