11/05/2026
আমাদের প্রিয় চন্দনাইল গ্রামের ৯৯ ব্যাচের গর্ব
মোঃ জামশেদ সরকার ও আবু নাসের ভাই + সবসময় গ্রামের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং সমাজের ভালো কাজ নিয়ে ভাবেন।
তাদের আন্তরিক উদ্যোগে আমাদের গ্রামের খেলার মাঠে সৌন্দর্য বর্ধনের কাজ যেমন প্রশংসিত হয়েছে, তেমনি দুই গ্রামের মানুষের অংশগ্রহণে ঈদগা সংস্কারের মহৎ উদ্যোগও এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
অতীতেও আমাদের গ্রামের অনেক মানুষ উন্নয়নমূলক কাজে এগিয়ে এসেছেন এবং গ্রামের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ এভাবেই সবাই একসাথে গ্রামের উন্নয়ন ও মানবিক কাজের পাশে থাকবেন।
আজকের সময়ে এমন মানুষ খুবই প্রয়োজন, আরো আমাদের গ্রামের অনেকে রয়েছে, যারা নিজের স্বার্থের আগে গ্রামের উন্নয়ন ও মানুষের উপকারের কথা ভাবেন। তাদের এই সুন্দর উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
আল্লাহ সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন। 🤲🌿
লেখাতে কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
মোঃ তাজুল ইসলাম (সবুজ)