28/06/2026
৯ বছরের সৌদি আরব প্রবাস জীবন আমার , ৬০ লক্ষ টাকা আয়—কিন্তু শেষে আমার হাতে কী থাকলো? 💔
৯ বছর হাড়ভাঙা খাটুনি খেটে দেশে ৬০ লক্ষ টাকারও বেশি পাঠিয়েছি। ভেবেছিলাম পরিবারের জন্য কিছু একটা করতে পারছি। কিন্তু ৯ বছর পর ছুটিতে দেশে গিয়ে দেখি—জমানো টাকার এক পয়সাও নেই! উল্টো ৪ মাসের ছুটিতে গিয়ে ১ মাস পরই ফিরতে হয়েছে, কারণ নিজের পকেটে হাতখরচের টাকাটুকুও ছিল না। 😔
তখনই বুঝলাম, নিজের নামে সঞ্চয় না করে বড় ভুল করেছি। ছুটিতে না গিয়ে ভুল করেছি, আরও অনেক আগে যাওয়া উচিত ছিল। এখন হিসাব করে চলি, নিজের জন্য টাকা জমাই। ৯ বছর পর আজ খুব দেরিতে হলেও বুঝেছি—নিজের ভবিষ্যৎ আগে, তারপর অন্য কিছু। 🥀
আপনারা কি প্রবাসে কষ্ট করে টাকা পাঠান, কিন্তু নিজের জন্য কিছু জমিয়েছেন? ভেবে দেখবেন।