01/08/2025
কুমিল্লা, ৩০ জুলাই, বুধবার।
কুমিল্লা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা — “দ্যা রোড টু ৩৬ জুলাই”।
প্রধান বক্তা, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন—
“১৮ জুলাই আমি আহতদের দেখতে যেতে চাইলেও পরিস্থিতি বাধা দিয়েছে।
আহতদের দ্বারে দ্বারে ঘুরেছি।
আমরা চাই না চাঁদাবাজি, চাই না সন্ত্রাস— আমরা চাই একটি ন্যায়ের বাংলাদেশ।
বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নয়।”