12/08/2019
কোরবানি ঈদে রানের চিপা-চাপায়
চুলকানি, খাউজানি ও এলার্জি প্রসঙ্গেঃ
**********************************
* বিফ বার্গার, মাটন রোল বা চিকেন ব্রোস্ট খেতে
গিয়ে নাকে, মুখে, ঠোঁটের কোণায় সস আর ম্যায়োনেজ লাগিয়ে ডানে, বামে অপ্রস্তুত তাকিয়ে টিস্যু দিয়ে নাক-মুখ মুছতে মুছতে যারা কোরবানির ঈদ এলেই পশুপ্রীতিতে গদগদ হয়ে স্ট্যাটাস প্রসব করেন, তাদের জন্য দাঁড়িয়ে ৫৯ সেকেন্ডের নিরবতা পালন করছি। 😜
* আচ্ছা, আপনি সারা বছর যে পঁচাত্তর রকমের বিফ, মাটন, চিকেন, ডাক আইটেম খাচ্ছেন, এগুলাও কিন্তু জবেহ করার পর "আপনার তুমুল কষ্টের" লাল রঙ্গের রক্তই বের হয়; ওগুলার রক্ত সাদা, কালো বা হলুদ নয়!
* আপনি যদি মনে করে থাকেন, কোরবানি ঈদে মুসলিম বিশ্ব গরু/মহিষ জবাই করে মাংস খেয়ে বৈশ্বিক সংকট তৈরি করলো, তাহলে আপনার বৈশ্বিক পরিসংখ্যান না জানার জন্য লজ্জা পেতেই হবে! 🙈
* আপনার গায়ে কাঁটা বা কপালে ঝাঁটা পরুক, তবুও জানুন, বিশ্বে মাথা পিছু সবচেয়ে বেশি গোমাংস খাদকের দেশের র্যাংকিংএ প্রথম ১৫ দেশের মধ্যে মুসলিম বিশ্বের পারফরম্যান্স বড়ই করুণ!! এক্কেরে শান্তনাসূচক ৯ম ( কাজাকস্তান) ও ১৩ তম ( তুরস্ক) অবস্থান! 😲
* গরু
খাওয়া তৈল ঢালা স্নিগ্ধ তনু নিদ্রালসে ভরা
বাংলাদেশ তো এমনকি ৫০ এর মধ্যই ঢুকতে পারে নাই!!!! 😗
* বিশ্বের সবচেয়ে বেশি গোমাংশ রপ্তানি করা দেশের
লিস্টের প্রথম পাঁচ তারকা কারা?
উত্তরঃ (১) ব্রাজিল (২) ভারত (৩) অস্ট্রেলিয়া (৪)
যুক্তরাষ্ট্র (৫) নিউ জিল্যান্ড!!!! হেহেহে, একটাও মুসলিম দেশ নাই!! 😵 😝
* টোটাল গোমাংস খাওয়ার বিশ্ব র্যাংকিং এ শীর্ষে
যথারীতি যুক্তরাষ্ট্র !!! 😄
তারপর হলো ব্রাজিল ও চীন!
জয়তু KFC, BERGER KING, McDonald's, Pizza Hut ব্লা, ব্লা, ব্লা... 😋
* আর হ্যাঁ, বৈশ্বিক খাবার টেবিলের মাংসের মধ্যে
শুয়োরের ( ৩৮%) আর পোল্ট্রির (৩০%) অনেক নীচে কিন্তু গবাদিপশুর ( মাত্র ২৫%) অবস্থান ! 😯 কাজেই "প্রকৃত" পশু-পাখি প্রেমী হলে কোরবানি বন্ধ করার সুড়সুড়ি দেয়ার আগে শুয়োর নিধন ও পোলট্রি মাংস খাওয়ার বিরুদ্ধে কণ্ঠ ছাড়ুন! চোখের জল শুধু কোরবানি গরুর জন্য টপ টপ করবে কেন? শুয়োর, মুরগী, হাঁস....এরা কী দোষ করলো??!!
Courtesy: Dr Arif Murshed Khan [MBBS, FCPS, ENT Surgeon ]