02/09/2026
আজ এই আইডিতে শেষবারের মতো লিখতে বসেছি।
কীভাবে লিখবো, কী দিয়ে শুরু করবো—সত্যি বলতে কিছুই বুঝতে পারছি না। 💔
মাহি পাটোয়ারী আমার ছোট ভাই।
আমার আদরের ছোট ভাইটা আজ আর আমাদের মাঝে নেই। একটা বাইক এক্সিডেন্টে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এই কথাটা মেনে নেওয়া আমাদের জন্য কতটা কঠিন, সেটা ভাষায় প্রকাশ করার মতো না।
কিছু মানুষকে হারানোর পর বুঝা যায়, তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। মাহি শুধু আমার ছোট ভাই ছিল না, সে ছিল আমার পরিবারের একটা অংশ, আমার অনেক স্মৃতি আর ভালোবাসার একটা অংশ।
এখন ওর এই আইডিতে ঢুকে পোস্ট করছি—ভাবতেই পারছি না যে যার সাথে প্রতিদিন কথা বলতাম, যার সাথে হাসি-ঠাট্টা করতাম, সেই মানুষটার আইডিতে আজ তার মৃত্যুর খবর লিখতে হচ্ছে। 😢
মাহির কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে, কারও মনে কষ্ট দিয়ে থাকলে সবাই ওকে ক্ষমা করে দেবেন। ওর জন্য সবাই দোয়া করবেন।
আল্লাহ যেন আমার ছোট ভাই মাহি পাটোয়ারীর সব গুনাহ মাফ করে দেন, কবরের আজাব থেকে হেফাজত করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। 🤲
ভাই, তোকে আর কোনোদিন ডাকতে পারবো না—এই সত্যিটাই মেনে নিতে পারছি না।
তুই যেখানেই থাকিস, ভালো থাকিস।
তোর স্মৃতিগুলো আমাদের মাঝে সবসময় বেঁচে থাকবে।
বিদায় ছোট ভাই…
আল্লাহ হাফেজ। 🥀🖤