RM News24.com

RM News24.com সাধারণ মানুষ আমি, সত্য আর সহজ পথে চলাই আমার চিন্তা ! hot-line : +8801823197071
(5)

13/05/2026

আবারও অশান্ত তিতাস
খু-নের বদলে চলছে খু-ন

12/05/2026

প্রবাসী নারীকে বিয়ের পর ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্বামীর স্বীকৃতি চান ভুক্তভোগী।।

জীবিকার তাগিদে ২০২২ সালের ৩ এপ্রিল ওমানে পাড়ি জমান টেকনাফের সানজিদা (২৮)। প্রবাস জীবনে কাজ করার সময় ২০২৪ সালের ১৭ মে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড় গ্রামের সোহাগ মিয়া (৪২), পিতা আব্দুল জলিল মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের পর বিভিন্ন কৌশলে তাকে ভুল বুঝিয়ে দীর্ঘদিনের কষ্টার্জিত প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন সোহাগ মিয়া। সানজিদা জানান, প্রবাস জীবনে আড়াই বছরের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ তিনি স্বামীর ওপর বিশ্বাস রেখে দিয়েছেন।

তার দাবি, বিয়ের প্রায় দুই বছর পর তিনি অন্তঃসত্ত্বা হলে স্বামীর আচরণে পরিবর্তন দেখা দেয়। একপর্যায়ে পরিকল্পিতভাবে তাকে ওমানে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফেরার পর থেকে স্বামীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন।

এছাড়াও সোহাগ মিয়ার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ উঠেছে। সানজিদার ভাষ্য, তার শাশুড়ি, দেবর ও ননদ মিলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং যৌতুকের দাবিতে চাপ প্রয়োগ করে। দাবি পূরণ করতে না পারায় একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমানে দুই মাস বয়সী নবজাতক সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সানজিদা। তিনি সন্তানসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান। তার দাবি, সন্তানের পিতৃপরিচয় ও আইনগত অধিকার নিশ্চিতের পাশাপাশি স্বামীর স্বীকৃতি প্রদান করা হোক। অন্যথায়, আত্মসাৎ করা প্রায় ১৫ লাখ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

কুমিল্লার হোমনায় ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এসময় গাড়ির চালক পালিয়ে গেলেও মাদক উদ্ধার করা হয়।পুলি...
12/05/2026

কুমিল্লার হোমনায় ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এসময় গাড়ির চালক পালিয়ে গেলেও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টার দিকে হোমনা থানার এসআই (নিঃ) মোসলেহ উদ্দিন ও এএসআই (নিঃ) আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হোমনা থানাধীন সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেন।

চেকপোস্ট চলাকালে ছিনাইয়ার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত গতিতে মেঘনা থানার দিকে পালানোর চেষ্টা করে। পরে অভিযান টিম ধাওয়া করে মেঘনা থানাধীন মানিকারচর এলাকায় গিয়ে গাড়িটি আটক করে। তবে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে পিছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে
জানিয়েছে পুলিশ।।

#কুমিল্লা #তিতাস
#হোমনা

12/05/2026

শুভ সন্ধ্যা।।
ল'ভেন টেস্ট কফি হাউজ,তাসফিন পাম্প
দাউদকান্দি কুমিল্লা 🧡🧡

কুমিল্লার দেবিদ্বারে ডিবি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুটের ঘটনায় লুট করা মালামালসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।...
11/05/2026

কুমিল্লার দেবিদ্বারে ডিবি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুটের ঘটনায় লুট করা মালামালসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (২৮), মো. রুহুল আমীনের ছেলে মো. মাসুক ওরফে মনা (২৬) এবং একই উপজেলার খলিলপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে

পুলিশ জানায়, সংঘবদ্ধ ডাকাত চক্রটি ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুট করে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে লুট করা মালামাল উদ্ধারসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

11/05/2026

অপরিচিত লোক থেকে সাবধান।।

ভিক্ষুকের বেশে আপনার বারান্দায় অথবা একেবারে ঘরের ভিতরে হুট করে ঢুকে যাবে আর আপনার মূল্যবান সম্পদ চটকরে নিয় যাবে তাই দ্রুত সাবধান হয়ে যান।।
#কুমিল্লা #দাঊদকান্দি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ব্যবসায়ী, ডাকাত ও চোরসহ ৪ জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ...
10/05/2026

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ব্যবসায়ী, ডাকাত ও চোরসহ ৪ জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।।

গাজীপুর কাপাসিয়ায় স্ত্রী-তিন সন্তান-সহ পাঁচজনকে গ*লা কে*টে  হ*ত্যা করলো আপন বাবা।। হ*ত্যাকারীকে ধরিয়ে দিতে পোস্ট টি  বেশ...
09/05/2026

গাজীপুর কাপাসিয়ায় স্ত্রী-তিন সন্তান-সহ পাঁচজনকে গ*লা কে*টে হ*ত্যা করলো আপন বাবা।।
হ*ত্যাকারীকে ধরিয়ে দিতে পোস্ট টি বেশি বেশি শেয়ার করুন।।

হোমনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারকুমিল্লার হোমনা উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্...
09/05/2026

হোমনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি নেকবর আলী (৫০)। তিনি উপজেলার ওপারচর এলাকার মৃত ছদর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

গাজীপুরের কাপাসিয়ায় প্রথমে অমানবিক  নি র্যা তন করে তার  পর একে একে,একই পরিবারের ৫ জনকে জ বা ই হ ত্যা, অভিযোগ উঠেছে স্বাম...
09/05/2026

গাজীপুরের কাপাসিয়ায় প্রথমে অমানবিক নি র্যা তন করে তার পর একে একে,একই পরিবারের ৫ জনকে জ বা ই হ ত্যা, অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পড়ে স্বামী পলাতক আছে।।

Address

Comilla

Telephone

+8801823197071

Website

Alerts

Be the first to know and let us send you an email when RM News24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share