13/04/2026
নোটিশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
**কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট**
কোটবাড়ী, কুমিল্লা।
ওয়েব সাইট- **www.cumilla.polytech.gov.bd**
ই-মেইল- **[email protected]**
ফোন: +৮৮০২৩৩৪৪০৬০৭৭
স্মারক নং: ৫৭.০৩.১৯৩৩.৩০২.০২.০০৪.২৪-২৭৯১ তারিখ: ১২ এপ্রিল, ২০২৬ খ্রিঃ
# # # **সেমিস্টার ফি জমা দেওয়ার সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি**
এতদ্বারা অত্র ইনস্টিটিউটের চলতি ২য়, ৩য়, ৫ম ও ৭ম পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, **১০৬৫/- টাকা (এক হাজার পঁয়ষট্টি)** সেশন ফি মোবাইল ব্যাংকিং সিস্টেম **রকেট**-এর মাধ্যমে আগামী **১৫-০৪-২০২৬** তারিখ জরিমানা ব্যতীত এবং ১০০ টাকা জরিমানাসহ **১৬-০৪-২০২৬** তারিখ মধ্যে জমাদানের জন্য বলা হলো।
নির্ধারিত সময়ে সেশন ফি জমাদানে ব্যর্থ হলে পর্ব মধ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।
**টাকা জমাদানের পদ্ধতি:** রকেট অ্যাপস-এর **Bill Pay** অপশনে গিয়ে **Search Biller ID** এর জায়গায় **5347** টাইপ করলে **Cumilla Polytechnic Institute** দেখাবে এবং Cumilla Polytechnic Institute উপর ক্লিক করতে হবে। **Student ID** এর জায়গায় শিক্ষার্থীর **Roll Number** টাইপ করতে হবে। এর পর **Self/Others** আসলে **Self** ক্লিক করতে হবে। তার পর **Validate** এ ক্লিক করতে হবে। এতে শিক্ষার্থীর নাম ও টাকার পরিমাণ দেখাবে। সকল কিছু ঠিক থাকলে **ok** ক্লিক করতে হবে। সর্বশেষ **Rocket** অ্যাকাউন্টের পিন নম্বর টাইপ করে **Confirm** বাটনে এ ক্লিক করতে হবে।
*(স্বাক্ষরিত)*
(মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী)
অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব)
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট
কোটবাড়ী, কুমিল্লা।
স্মারক নং: ৫৭.০৩.১৯৩৩.৩০২.০২.০০৪.২৪-২৭৯১ (৯) তারিখ: ১২ এপ্রিল, ২০২৬ খ্রিঃ
**সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ:**
১. মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
২. চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
৩. পরিচালক (উপ সচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল, কুমিল্লা।
৪. ইন-চার্জ (শিক্ষা ও কল্যাণ) উভয় শিফট, অত্র প্রতিষ্ঠান।
৫. চিফ ইনস্ট্রাক্টর/বিভাগীয় প্রধান, সকল বিভাগ, অত্র প্রতিষ্ঠান।
৬. ব্যবস্থাপনা পরিচালক, রকেট কুমিল্লা অঞ্চল।
৭. হিসাব রক্ষক/ক্যাশিয়ার, অত্র প্রতিষ্ঠান।
৮. নোটিশ বোর্ড, অত্র প্রতিষ্ঠান।
৯. সংরক্ষণ নথি।
*(স্বাক্ষরিত)*
(মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী)
অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব)
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট
কোটবাড়ী, কুমিল্লা।