Dwip News 24

Dwip News 24 Dwip News 24 Is The Most Read Online News portal in Bnagladesh Cox’s Bazar.

দেশ এবং দেশের বাহিরের সকল খবরা খবর সবার আগে জানতে চোখ রাখুন দ্বীপ নিউজ ২৪,
কক্সবাজার জেলা জুড়ে আমাদের পদচারণা।

মহেশখালী উপজেলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর বোর্ড নির্বাচিতনাছির উদ্দিন সোহেল, মহেশখালীআন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাগো ফাউ...
22/06/2026

মহেশখালী উপজেলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর বোর্ড নির্বাচিত

নাছির উদ্দিন সোহেল, মহেশখালী

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাগো ফাউন্ডেশনের যুব শাখা ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD)’-এর মহেশখালী উপজেলার নতুন বোর্ড গঠন করা হয়েছে। অনলাইন ভোটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে নুরুল বশর এবং সেক্রেটারি পদে রাসেল মোহাম্মদ নির্বাচিত হয়েছেন।

রোববার (২১ জুন) সংগঠনের সদস্যদের ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নব-নির্বাচিত বোর্ডের অন্যান্য পদে প্রজেক্ট সেক্রেটারি সামিয়া আলম রিহাব, ফিন্যান্স সেক্রেটারি আরফাত আহমেদ নয়ন এবং হিউম্যান রিসোর্স সেক্রেটারি আব্দুল আজিজ নির্বাচিত হয়েছেন।

সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং তরুণ নেতৃত্ব বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাগো ফাউন্ডেশনের যুব প্ল্যাটফর্ম ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ ২০১১ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।

সংগঠন সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলার তরুণ ও যুবসমাজকে আরও সংগঠিত করা, তাদের নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যেই এ নতুন বোর্ড গঠন করা হয়েছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট নুরুল বশর দায়িত্ব গ্রহণের পর সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে মহেশখালীর তরুণদের সঙ্গে নিয়ে শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণদের ইতিবাচক পরিবর্তনের শক্তিতে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।

নবনির্বাচিত সেক্রেটারি রাসেল মোহাম্মদ বলেন, সমাজের কল্যাণে তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানো এবং তাদের সেবামূলক কাজে সম্পৃক্ত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। যুবশক্তিকে কাজে লাগিয়ে একটি সচেতন ও মানবিক সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

জেলার প্রেসিডেন্ট আশরাফুল ছিদ্দিক নাহিদ নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন বোর্ডের মাধ্যমে মহেশখালীতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা ও সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চট্টগ্রামে যাত্রা শুরু করছে নতুন মোবাইল রিটেইল স্টোর ‘মোবইয়ার্ড।'নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের প্রাণকেন্দ্র চকবাজার কলেজ ...
08/06/2026

চট্টগ্রামে যাত্রা শুরু করছে নতুন মোবাইল রিটেইল স্টোর ‘মোবইয়ার্ড।'

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের প্রাণকেন্দ্র চকবাজার কলেজ রোডস্থ সাফ আমিন শপিং মলের তৃতীয় তলায় আগামী ১২ জুন (শুক্রবার) পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন মোবাইল রিটেইল স্টোর ‘মোবইয়ার্ড’ (Mobyard)।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মবইয়ার্ডে সকল ব্র্যান্ডের নতুন মোবাইল ফোন বিক্রয়ের পাশাপাশি ব্যবহৃত মোবাইল ফোন ক্রয়-বিক্রয়, মোবাইল এক্সচেঞ্জ সুবিধা এবং বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ পাওয়া যাবে।

উদ্যোক্তারা জানান, গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও আধুনিক মোবাইল সেবা কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাদের এই উদ্যোগ। পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।

এ উপলক্ষে ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও মতামতের মাধ্যমে সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা।

স্থান: সাফ আমিন শপিং মল (৩য় তলা), কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম।
তারিখ: ১২ জুন ২০২৬ (শুক্রবার)।

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করলেন মাতারবাড়ীর সন্তান মিজানুর রহমান...নিজস্ব প্রতিবেদক:মহ...
08/06/2026

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করলেন মাতারবাড়ীর সন্তান মিজানুর রহমান...

নিজস্ব প্রতিবেদক:

মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের সন্তান মিজানুর রহমান চীনের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় Sichuan University থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

মিজানুর রহমান মাতারবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিতা মাঝির পাড়া এলাকার বাসিন্দা এবং বিশিষ্ট ব্যবসায়ী লেদু সওদাগরের ছোট ছেলে। উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি চীনে পাড়ি জমান এবং অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের মাধ্যমে সফলভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

পরিবার সূত্রে জানা যায়, শিক্ষাজীবনের শুরু থেকেই মিজানুর রহমান মেধাবী ও পরিশ্রমী ছিলেন। দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রকৌশল খাতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মিজানুর রহমানের এই অর্জনকে মাতারবাড়ীর তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করেন, তাঁর এ সাফল্য এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রাখার ক্ষেত্রে উৎসাহিত করবে।

এদিকে মিজানুর রহমানের এই কৃতিত্বে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সফলতা কামনা করেছেন

04/06/2026

মহেশখালী উপজেলা প্রেসক্লাবে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার, সাংগঠনিক এ.কে রিফাত নির্বাচিত।

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে, গণনা চলছে!
04/06/2026

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে, গণনা চলছে!

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এ.কে রিফাতের বার্তা! ----------------------------------...
03/06/2026

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এ.কে রিফাতের বার্তা!

----------------------------------------

প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম।
আশা করি সকলেই ভালো আছেন। আসন্ন ৪ জুন - মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়েছি।

আপনারা সকলেই জানেন- মহেশখালী উপজেলা প্রেসক্লাব প্রতিষ্টালগ্ন থেকে আজ অব্দি আমাদের অনেক চড়াই উতরায় পার করতে হয়েছে। অতীতের সকল সমস্যা মোকাবিলায় সিনিয়রদের সাথে নিজেকে সর্বাত্মক বিলিয়ে দিয়েছিলাম(কোন দায়িত্বে না থেকেও)।

বহুমুখী সমস্যার পরেও এখন আমাদের প্রেসক্লাব মহেশখালীতে সাধারণ গণমানুষের মনে জায়গা করে নিয়েছে আলহামদুলিল্লাহ।

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই মূলত নির্বাচন, আর সেই নির্বাচনে আমি একজন সামান্য সংবাদকর্মী হিসেবে স্বজাতীতের অধিকার আদায়ে অতীতের ন্যায় মুখ্য ভূমিকা রাখার লক্ষ্যে প্রার্থী হয়েছি।

আমার বিশ্বাস - আমাদের প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই নির্বাচনে আমাকে নিরাশ করবেন আপনারা।

আমার সকল সহকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ - আগামী নির্বাচনে আমাকে আপনাদের মহা মুল্যবান ভোট প্রদানের মধ্য দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

অনুরোধক্রমে:-
এ.কে রিফাত
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন (২০২৬)

আগামীকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে– “মহেশখালী উপজেলা প্রেসক্লাব”-এর দ্বি-বার্ষিক নির্বাচন।
03/06/2026

আগামীকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে– “মহেশখালী উপজেলা প্রেসক্লাব”-এর দ্বি-বার্ষিক নির্বাচন।

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সদস্য জনাব জাহেদ সরওয়ারকে নিয়ে পরিচালিত সকল অপপ্রচার, মিথ্যাচার ও মানহানিকর কর্মকাণ্ডের তীব...
02/06/2026

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সদস্য জনাব জাহেদ সরওয়ারকে নিয়ে পরিচালিত সকল অপপ্রচার, মিথ্যাচার ও মানহানিকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহেশখালী উপজেলা প্রেসক্লাব।

02/06/2026

আগামী ৪ঠা জুন মহেশখালীর ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ❝মহেশখালী উপজেলা প্রেসক্লাব❞ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

মানবিক উদ্যোগে ফ্রি ডেন্টাল চেক-আপ ক্যাম্পনিজস্ব প্রতিবেদক, মহেশখালী |দাঁতের চিকিৎসা অনেকের জন্য এখনো ব্যয়বহুল ও অবহেলিত...
20/04/2026

মানবিক উদ্যোগে ফ্রি ডেন্টাল চেক-আপ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, মহেশখালী |

দাঁতের চিকিৎসা অনেকের জন্য এখনো ব্যয়বহুল ও অবহেলিত একটি ক্ষেত্র। বিশেষ করে দ্বীপাঞ্চলের সাধারণ মানুষের জন্য নিয়মিত ডেন্টাল সেবা পাওয়া কঠিন। এমন বাস্তবতায় মানবিক উদ্যোগ হিসেবে মহেশখালীতে আয়োজন করা হয়েছে একটি ফ্রি ডেন্টাল চেক-আপ ক্যাম্প, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

আগামী বুধবার, ২২ এপ্রিল ২০২৬ তারিখে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহেশখালীর নিউটন ডায়াগনস্টিক সেন্টারের ২য় তলায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। এখানে অভিজ্ঞ দুইজন দন্ত চিকিৎসক—ডা. মোঃ সুজাতউদ্দিন ফারুক সোহান এবং ডা. আফিয়া জাহিন ইরিনা—রোগীদের বিনামূল্যে দাঁতের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ প্রদান করবেন।

চিকিৎসকদের মতে, অনেকেই দাঁতের সমস্যাকে গুরুত্ব দেন না, ফলে ছোট সমস্যা বড় আকার ধারণ করে। দাঁতে ব্যথা, শিরশির, মাড়ি দিয়ে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ কিংবা দাঁতে গর্ত—এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেকেই চিকিৎসা নিতে পারেন না।

এমন পরিস্থিতিতে এই ফ্রি ক্যাম্পটি সাধারণ মানুষের জন্য একটি বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে। আয়োজকরা জানান, আগে থেকে সিরিয়াল নিয়ে এলে রোগীরা সহজে সেবা নিতে পারবেন এবং ভিড় এড়ানো সম্ভব হবে।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত হলে দ্বীপের মানুষের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

📞 সিরিয়ালের জন্য যোগাযোগ: ০১৮৮৬-৯০ ৯৩ ৯০ / ০১৮৮৬-৯০ ৯৭ ৯০

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Dwip News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dwip News 24:

Shortcuts

Share