18/08/2026
অমানুষিক নির্যাতন! চকরিয়ায় হেফজখানা এতিমখানার শিক্ষকের নির্মম শিকারে মুমূর্ষু ১২ বছরের শিশু নাবিন
শিক্ষার আলো ছড়ানোর কথা যেই শিক্ষালয়ের, আজ সেখানেই আঁধারের থাবা! চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের বুড়িরপাড়া হেফজখানা ও এতিমখানায় ঘটে যাওয়া এক অমানবিক ও পৈশাচিক ঘটনার খবর পাওয়া গেছে।
অভিযুক্ত শিক্ষকের বেধড়ক মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে মো: নাবিন (১২) নামের এক কোমলমতি শিশু শিক্ষার্থী।
জানা যায়, শিশুটির ওপর কেবল বেত্রাঘাত করেই ক্ষান্ত হননি ওই শিক্ষক; বরং তাকে বেধড়ক কিল, ঘুষি ও লাথি মেরে মুমূর্ষু করে ফেলা হয়। এমনকি নির্যাতনের পর শিশুটির কোনো ধরনের চিকিৎসাও করানো হয়নি!
একজন শিক্ষকের এমন বিবেকবর্জিত ও নিষ্ঠুর আচরণে হতবাক এলাকাবাসী। প্রশ্ন উঠেছে—শিক্ষার নামে শিশুদের ওপর এই পৈশাচিকতা আর কতদিন চলবে? নিষ্পাপ শিশু নাবিনের ওপর এই অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
#বিচার_চাই #চকরিয়া #নিপীড়িত_শিশু #নাবিন #প্রশাসন_দৃষ্টি_দিন