coxsomoytv

coxsomoytv Online news portal

সমাজসেবার আড়ালে মেম্বার পরিচয়ে রামুতে নুরুল আমিনের ইয়াবা সাম্রাজ্য​রফিকুল ইসলাম, কক্সবাজার। সমাজসেবার ভূয়া মুখোশ ও মেম্ব...
30/08/2026

সমাজসেবার আড়ালে মেম্বার পরিচয়ে রামুতে নুরুল আমিনের ইয়াবা সাম্রাজ্য

​রফিকুল ইসলাম, কক্সবাজার।
সমাজসেবার ভূয়া মুখোশ ও মেম্বারের মিথ্যা পরিচয় ব্যবহার করে কক্সবাজারের রামুতে দীর্ঘদিন ধরে বেপরোয়া ইয়াবা কারবার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নুরুল আমিন প্রকাশ ‘ইয়াবা নুরাইয়া’র বিরুদ্ধে। খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া টোংগারডেবা এলাকার এই বাসিন্দা বিগত সরকার আমল থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিশ্চিন্তে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন।

​স্থানীয়দের অভিযোগ, ইয়াবা কারবারের অবৈধ টাকা অঢেল হওয়ার পর নিজেকে রাতারাতি ‘সমাজসেবক’ হিসেবে জাহির করতে শুরু করেন নুরুল আমিন। অথচ কখনো জনপ্রতিনিধি বা মেম্বার নির্বাচিত না হয়েও সাধারণ মানুষের কাছে নিজেকে স্থানীয় ইউপি মেম্বার হিসেবে পরিচয় দেন তিনি। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ও নিজের অপরাধ ঢাকতেই তিনি সমাজসেবা ও মেম্বার পরিচয়ের এই ভূয়া ঢাল ব্যবহার করছেন বলে দাবি এলাকাবাসীর।
​অনুসন্ধানে তার ইয়াবা পাচারের কৌশল সম্পর্কে জানা যায়, টেকনাফ সীমান্ত এলাকা থেকে নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবার চালান সংগ্রহ করে প্রথমে তা আনা হয় কক্সবাজারের চন্দ্রিমা এলাকায়। সেখান থেকে কৌশল বদলে চালান নিয়ে যাওয়া হয় রামু বাইপাসে। পরবর্তীতে তা বিভিন্ন দূরপাল্লার যানবাহনে তুলে দিয়ে ঢাকাসহ দেশের নানা প্রান্তে পাচার করা হয়।
​নুরুল আমিনের অপরাধের ইতিহাস নতুন নয়। এর আগেও মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ চট্টগ্রাম ও ঢাকায় পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এই কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

​সম্প্রতি মাদক কারবারিদের তালিকা হালনাগাদের খবরে ধরাছোঁয়ার বাইরে থাকতে এবং নিজের অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছেন এই মাদক কারবারি। একজন চিহ্নিত ইয়াবা কারবারির এমন অভিনব প্রতারণা ও বেপরোয়া কর্মকাণ্ডে উদ্বিগ্ন স্থানীয় সচেতন মহল। একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে সে প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উক্ত ইয়াবা সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খুনিয়াপালংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহতনিজস্ব প্রতিবেদক:কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালংয়ে মোটরসাইকেল দুর্ঘটন...
30/08/2026

খুনিয়াপালংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আরফাত ভুইঁয়া নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ধোঁয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আরফাত ভুইঁয়া উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার মৃত দিদারুল আলম ভুইঁয়ার পুত্র।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ধোঁয়াপালং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

29/08/2026

ব্রেকিং নিউজ: প্রেমের জয়ে বয়স ও ধর্মের বাধা তুচ্ছ!
​প্রেম মানেনি কোনো ব্যবধান, দেখেনি ধর্ম কিংবা বয়সের সীমা! সব পেরিয়ে ভালোবাসার জয় হয়। ​কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তারকুল এলাকার মো: সেলিমের কন্যা পপি আক্তার এবং লিংক রোড বিসিক এলাকার আবদু রশিদের পুত্র শাকিবুল হোসাইন খালেদ আইনি প্রক্রিয়ায় নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
​তাদের এই নতুন জীবনযাত্রার জন্য রইল শুভকামনা ও ভালোবাসা।

রামুতে নুরুল আমিনের নেতৃত্বে ইয়াবা সিন্ডিকেট, ক্ষুব্ধ এলাকাবাসীকক্সবাজার প্রতিনিধি। কক্সবাজারের রামুর খুনিয়াপালং পাইন বা...
28/08/2026

রামুতে নুরুল আমিনের নেতৃত্বে ইয়াবা সিন্ডিকেট, ক্ষুব্ধ এলাকাবাসী

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের রামুর খুনিয়াপালং পাইন বাগান এলাকায় নুরুল আমিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিশাল ইয়াবা সিন্ডিকেট পরিচালনার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। টেকনাফ থেকে ইয়াবার চালান এনে তা দেশের বিভিন্ন স্থানে পাচার করার নেপথ্যে তিনি মূল ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। অনুসন্ধানে দেখা যায়, অভিযুক্ত নুরুল আমিনের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা রয়েছে। ​স্থানীয় সূত্র জানায়, বিগত সরকারকালে রাজনৈতিক ছত্রছায়ায় নুরুল আমিন এই শক্তিশালী মাদক নেটওয়ার্ক গড়ে তোলেন। এই সিন্ডিকেটে তাঁর সঙ্গে সক্রিয় রয়েছে রকিম আলী, মো. আলম ও মেহের আলীসহ একাধিক সহযোগী।

​এলাকাবাসীর অভিযোগ, নুরুল আমিন কোনো জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও নিজেকে ইউপি মেম্বার পরিচয়ে এলাকায় প্রভাব খাটান। নিজের মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে তিনি রাজনৈতিক প্রভাব ও স্থানীয় প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছেন। বিগত সরকারের সময়ে প্রভাবশালী নেতাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে ও প্রশাসনের সঙ্গে সখ্য বজায় রেখে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করেন।

​একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তিনি কীভাবে এখনো বহাল তবিয়তে প্রশাসন ও সমাজের সঙ্গে সম্পর্ক রেখে চলছেন, তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অবিলম্বে নুরুল আমিন ও তাঁর সহযোগী সিন্ডিকেটকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

23/08/2026

উখিয়া ক্যাম্প-১ নিউজ কাভার করতে গিয়ে সাংবাদিকদের সাথে অসধাচরণ ও পা তুলে বসে হেডাম দেখচ্ছেন বলছে এপিবিনের সদস্য ইমন

রামুতে যুবসমাজ ধ্বংসের মুখে: ধরাছোঁয়ার বাইরে ইয়াবা কারবারি জসিম, সৌদি আরবে পলায়নের চেষ্টা​রফিকুল ইসলাম সিরাজী। কক্সবা...
19/08/2026

রামুতে যুবসমাজ ধ্বংসের মুখে: ধরাছোঁয়ার বাইরে ইয়াবা কারবারি জসিম, সৌদি আরবে পলায়নের চেষ্টা

​রফিকুল ইসলাম সিরাজী।
কক্সবাজারের রামু উপজেলার খুুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদীঘি মৌলভীপাড়া এলাকায় চিহ্নিত ইয়াবা কারবারি জসিমের বেপরোয়া কর্মকাণ্ডে ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় যুবসমাজ। একাধিক মাদক মামলার আসামি হওয়া সত্ত্বেও সে এতদিন আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অপরাধ সাম্রাজ্য পরিচালনা করে আসছিল। সম্প্রতি প্রশাসন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং তালিকা তৈরির সিদ্ধান্ত নিলে গ্রেপ্তার এড়াতে সে তড়িঘড়ি করে সৌদি আরব পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবা ব্যবসার অবৈধ উপার্জনে জসিম বিপুল সম্পদের মালিক বনে গেছে। তার মালিকানায় রয়েছে দুটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি এবং একাধিক স্থাবর সম্পত্তি। মাত্র কয়েক দিন আগেও সে খুনিয়াপালংয়ের বড় ডেফা এলাকায় বিশাল অঙ্কের জমিসহ একটি বহুতল মার্কেট ক্রয় করেছে। এছাড়া তার নামে-বেনামে আরও ১৬ খানি জমির মালিকানা থাকার খবর পাওয়া গেছে।

​এদিকে জসিমের দেশত্যাগের সংবাদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন দরিয়ারদীঘি ও মৌলভীপাড়ার স্থানীয় বাসিন্দারা। জসিম বিদেশে পালিয়ে গেলে তার বিচারপ্রক্রিয়া ও অপরাধমূলক কার্যক্রমের সঠিক তদন্ত ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন তাঁরা।

​এলাকাবাসীর জোর দাবি—চিহ্নিত ও বহুল আলোচিত এই ইয়াবা কারবারিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং সে যেন কোনোভাবেই বিদেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য প্রশাসনের নজরদারি ও সীমান্ত/বিমানবন্দর পর্যায়ে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করা হোক।

17/08/2026

নতুন করে ভাইরাল হওয়ার চেষ্টায় কক্সবাজার সোনারপাড়ার আলোচিত ফটোগ্রাফার কাজল! সম্প্রতি এক যুবকের সাথে তার বিতর্কিত কন্টেন্ট ছড়িয়ে পড়ার পর থেকে নেটদুনিয়ায় আবারও শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

15/08/2026

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে মধ্যরাতে কয়েকশো কোটি টাকার সরকারি জমি দখল

​কক্সবাজারের ব্যস্ততম সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে ডান পাশে অবস্থিত কয়েকশো কোটি টাকা মূল্যের সরকারি জমি মধ্যরাতে দখলের অভিযোগ উঠেছে।
​স্থানীয় হকার ব্যবসায়ীরা জানান শনিবার (১৫ আগস্ট) মধ্যরাতে হঠাৎ ২০ থেকে ৩০ জন শ্রমিক তাড়াহুড়ো করে টিন ও বাঁশ দিয়ে পুরো জায়গাটি ঘেরাও করে ফেলে। প্রায় এক ঘণ্টার মধ্যেই তারা এ ঘেরাও কার্যক্রম সম্পন্ন করে।

কক্সবাজারে আবাসিক  হোটেল  থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধারকক্সবাজার প্রতিনিধি কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায...
14/08/2026

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা হোটেল নামের আবাসিক হোটেলটির ৪০১ নাম্বার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত আতাউল কবিরের গ্রামের বাড়ি পিরোজপুর নেছারাবাদ এলাকায়। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ওই পুলিশ সদস্য বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা হোটেলে উঠেন। শুক্রবার তার কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রামুতে ইয়াবা কারবারি জসিমের দৌরাত্ম্য: ধ্বংসের মুখে যুবসমাজ, দেশত্যাগের তোড়জোড়​কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের মৌ...
13/08/2026

রামুতে ইয়াবা কারবারি জসিমের দৌরাত্ম্য: ধ্বংসের মুখে যুবসমাজ, দেশত্যাগের তোড়জোড়
​
কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের মৌলভীবাজার পাড়া এলাকায় চিহ্নিত ইয়াবা কারবারি জসিমের বেপরোয়া কর্মকাণ্ডে ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় যুবসমাজ। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকের সাম্রাজ্য চালিয়ে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া এই ইয়াবা কারবারি এখন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবা ব্যবসার অবৈধ উপার্জনে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন জসিম। এলাকায় নির্মাণ করেছেন দুটি নজরকাড়া আলিশান ডুপ্লেক্স বাড়ি। শুধু তা-ই নয়, অতি সম্প্রতি (মাত্র সাত দিন আগে) তিনি ক্রয় করেছেন আরও ৫ কানি জমি। এছাড়া খুনিয়াপালং বড় ডেফা এলাকায় তার একটি বিশাল মার্কেটসহ নামে-বেনামে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে।
​
সম্প্রতি প্রশাসন এলাকাভিত্তিক শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি ও কঠোর অভিযানে নামার ঘোষণা দিয়েছে। অনুসন্ধানে জানা যায়, প্রশাসনের এমন তৎপরতা ও কঠোর নজরদারির আঁচ পেয়েই কৌশলে পথ বদলাচ্ছেন জসিম।

গ্রেফতার এড়াতে ও অবৈধভাবে অর্জিত সম্পদ আড়াল করতে তিনি বর্তমানে সৌদি আরব পালিয়ে যাওয়ার জোর প্রস্তুতি সম্পন্ন করেছেন।

জসিমের একের পর এক অপকর্ম ও দেশত্যাগের চক্রান্তে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, একজন চিহ্নিত মাদক কারবারি হাজারো তরুণ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে এভাবে অনায়াসে বিদেশে চম্পট দিলে সমাজে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে এবং অন্য অপরাধীরাও উৎসাহিত হবে।

​এলাকাবাসী অবিলম্বে এই ইয়াবা কারবারির ওপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি, অবৈধ সম্পদের উৎস তদন্ত এবং তাকে গ্রেফতারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

Address

Linkroad Cox's Bazar Sadar
Cox's Bazar
4701

Alerts

Be the first to know and let us send you an email when coxsomoytv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to coxsomoytv:

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Cox's Bazar.