Tauhedul Islam Rafi

Tauhedul Islam Rafi Muslim Activists
(1)

আসসালামু আলাইকুম।
আমি Bhai
[এই ভ্রহ্মাণ্ডের মহান স্রষ্টা একাত্ববাদী রব আল্লাহ তা'আলার একজন তাওহীদবাদী নগণ্য ও অনুগত দাস]
আমার বিশদ কোন বর্ণনা নেই।আমি খুবি নগণ্য এবং এমন এক মানুষ যার মাথার উপরে আল্লাহ এবং পায়ের তলায় মাটি ও হৃদয়ে দৃঢ় ইমান ছাড়া আর কোন সম্ভল অবশিষ্ট নেই। তাই এই ডেস্ক্রিপশন বক্সে দেওয়ার মতো কিছুই পাচ্ছি না।তবে কিছু বিষয় আছে যা আমি চর্চা করি তার কিছু নিন্মে দিলাম যা থেকে আমার সম

্পর্কে কিছুটা হয়তু জানা যেতেও পারে।
এই নগণ্য একজন রব্বিল গোলামের কথা ও কাজকে ভালো লাগলে আমার পেইজ টি ফলো করে নোটিফিকেশন অপশন টি চালু করে রাখতে পারেন যাতে পরবর্তী কোন আপডেট সবার আগে পেয়ে যান।জাঝাকাল্লাহ

আমাদের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ(প্রশংসিত ব্যক্তি) (স.) এর কিছু বাণি যা আমি নিজের মধ্যে প্রতিস্থাপন করার চেষ্টা করি তা নিম্নে উল্লেখ করা হলোঃ-

“আল্লাহর অনুগত দাস আর কুফরীর মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা।” [সহীহ মুসলিম]

“আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।” [সহীহ বুখারী]

“অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ।” [তিরমিযী]

“রাত্রে ঘন্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে (ইবাদতে নিরত) থাকার চেয়ে উত্তম। ” [দারমী]

“যার মধ্যে আমানত নেই তার ঈমান নেই।” [মিশকাত]
শব্দার্থ : আমানত মানে – বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা।

“যে অংগীকার রক্ষা করেনা, তার ধর্ম নেই।” [মিশকাত]
শব্দার্থ : অংগীকার মানে প্রতিশ্রুতি, শপথ।

“শ্রেষ্ঠ আমল হলো, আল্লাহর জন্যে ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা।” [আবু দাউদ]

“আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে।” [মিশকাত]

অমা আলাইনা ইল্লাল বালাগ।
জাঝাকাল্লাহু খাইরান

এখানে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে গেলো? বায়তুল মোকাররমের খতিব সাহেব তারেক রহমানকে নিয়ে অতিভক্তি মূলক কোন কথা বলেছেন কিনা যা...
29/05/2026

এখানে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে গেলো?
বায়তুল মোকাররমের খতিব সাহেব তারেক রহমানকে নিয়ে অতিভক্তি মূলক কোন কথা বলেছেন কিনা যা চাটুকারি স্বভাবের? না মোটেও না।বরং তিনি একজন ইমাম হিসেবে তার পেছনে থাকা একজন রাষ্ট্র প্রধান মুসল্লির মাথায় টুপি পরিয়েছেন যা সাহসীকতার এবং প্রশংসার। এই জায়গায় এদেশের কিছু নির্দিষ্ট শ্রেণির জ্ঞানপাপীরা মেনে নিতে পারছেন না।আব্দুল মালেক সাহেবকে কেউ পালিয়ে যেতে সাবধান করছেন,কেউ ওনাকে চাটুকার বলছেন,কেউ এ নিয়ে কওমি ঘরানার আলেমদের ধুয়ে দিচ্ছেন।

এর আগেও জুলাই হ্যা/না ভোটের বিষয়ে ওনার একটি বক্তব্যের ক্লিপস কে কেন্দ্র করে কিছু জ্ঞানপাপী তুচ্ছতাচ্ছিল্য করেও ওনার সাথে বেয়াদবি মূলক যা তা আচরণ করেছিলেন। এখনও তাই করছেন।

আচ্ছা তিনি ত একজন আলেম? তিনি এমন কি করেছেন বা বলেছেন যার জন্যে ওনাকে এমন ভাবে তাচ্ছিল্য করে যাচ্ছেন? কারা করতেছে এসব তা একটু যাচাই বাছাই করলে আমার লিখাটির পাঠকেরা সহজেই বুঝে যাবেন এরা এসব কেন করতেছে।এরা নিজেদের পক্ষে যারা থাকে না তারা যত ভালো মানুষই হোক না কেন তাদের বিরুদ্ধে কালিমা লেপন করতে দ্বিধাবোধ করে না।এরা এমন এক হীনমণ্য শক্তি যারা কখনো নিজেদেরকেই একমাত্র ভালো মানুষ ভাবা ছাড়া অন্য কেউ যে এ পৃথিবীতে ভালো মানুষ থাকতে পারে এটা মানতেই চান না।

ভেবে দেখুন কারা এরা? কি তাদের পরিচয়,কে তাদের গুরু,কারা তাদের অনুসারী, কি এমন রয়েছে তাদের যা নিয়ে তারা আল্লাহর জমিনে এমন দম্ভ আর অহংকার করে বেড়াই। আল্লাহ তাদের(ওই সমস্ত যালিম যারা নিজেদের মতোই দেখতে টুপু ওয়ালা দাড়ি ওয়ালাদের উপর মিথ্যা তোহমত দেয়) হেদায়েত দান করুক।আমিন।

সবাই পালাবে,শুধু হুজুর ও তার অনুসারীরা ছাড়া...
28/05/2026

সবাই পালাবে,শুধু হুজুর ও তার অনুসারীরা ছাড়া...

এই ঋণ শোধ করার মতো না। চির কৃতজ্ঞতা ভাইদের প্রতি। হাটু সমান কাঁদা, পায়ে বুট আর কাঁধে অস্ত্রের ভার। সব মিলিয়ে শরীর প্রা...
27/05/2026

এই ঋণ শোধ করার মতো না। চির কৃতজ্ঞতা ভাইদের প্রতি। হাটু সমান কাঁদা, পায়ে বুট আর কাঁধে অস্ত্রের ভার। সব মিলিয়ে শরীর প্রায় নিস্তেজ হয়ে আসছিল। এমন সময়ে তাঁরা আমাকে কাঁধে করে বনের বাইরে নিয়ে আসেন। বারবার না করা সত্ত্বেও পায়ের জুতোগুলো পর্যন্ত ধুয়ে দিল। এটা আমার প্রতি না এই ইউনিফর্মের প্রতি সম্মান। এদেশের প্রতি ভালোবাসা।

~ এক বিজিবি সদস্য

একেই বলে কলাকৌশল!
26/05/2026

একেই বলে কলাকৌশল!

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “শীঘ্রই বিভিন্ন জাতি তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে, যেমন ভোজনকারীরা খাবারের পাত্রের দিকে ঝাঁপিয়...
26/05/2026

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “শীঘ্রই বিভিন্ন জাতি তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে, যেমন ভোজনকারীরা খাবারের পাত্রের দিকে ঝাঁপিয়ে পড়ে।”

সাহাবারা জিজ্ঞেস করলেন, “সেদিন কি আমরা সংখ্যায় কম হবো?”

তিনি ﷺ বললেন, “না, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে। কিন্তু তোমরা হবে পানির ফেনার মতো দুর্বল। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় তুলে নেবেন এবং তোমাদের অন্তরে ‘ওয়াহন’ ঢুকিয়ে দেবেন।”

জিজ্ঞেস করা হলো, “ওয়াহন কী?”

তিনি বললেন, “দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা এবং (আল্লাহর রাস্তায়) মৃত্যুকে অপছন্দ করা।”

[ সুনানে আবু দাঊদ, ৪২৯৭ ]

আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনো কল্যাণ দেখেন, তবে তিনি তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম কিছু তোমাদেরকে দিবে...
23/05/2026

আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনো কল্যাণ দেখেন, তবে তিনি তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম কিছু তোমাদেরকে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু"।

সূরা আনফাল (আয়াত ৭০ )🤍

16/05/2026

মোঃ মাহমুদ ত্রিপুরা সুমধুর কন্ঠে নাতে রাসূল ( সাঃ) পরিবেশন করছেন।।
আলহামদুলিল্লাহ।।

15/05/2026

উখিয়ার জালিয়া পালং আর রায়হান হিফজ মাদ্রাসা'র শবিনা ও সবক প্রদান অনুষ্ঠানে আমি অধমের জবান থেকে কিছু কথা বলার সুযোগ প্রদান করেছেন মহান আল্লাহ তায়ালা।

15/05/2026

উখিয়ার জালিয়া পালং আর রায়হান হিফজ মাদ্রাসা'র শবিনা ও সবক প্রদান অনুষ্ঠানে ছাত্রদের নিজেদের তৈরি ইসলামী সংগীত...

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Tauhedul Islam Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tauhedul Islam Rafi:

Share

Category