Ctg news

Ctg news UKHIYA POST is a digital platform of News from the tourists city Cox’s Bazar, under the Chittagong division of Bangladesh.

​স্থানীয় সংবাদের গভীরতা: কক্সবাজার ও বৃহত্তর চট্টগ্রামের স্থানীয় খবর ও জনদুর্ভোগের ইতিবাচক সমাধানমূলক প্রতিবেদন পেতে চোখ রাখুন সিটিজি নিউজের পর্দায়

যোগাযোগ: 01629-002090 UKHIYA POST is working to uphold the possibility and potential of this extreme south part of the country through information. Apart from this UKHIYA POST is also working to figure out any awful scenario in society to protect against crime and to build peace in society. The channel broadcast News, Educational, Entertainment, Sports religious and political related programs.
‎
‎In Our Official page : Ukhiya Post.

ঐতিহাসিক পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৩১তম কারাম উৎসব সম্পন্নআব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় আদিবাসী সম্...
24/09/2026

ঐতিহাসিক পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৩১তম কারাম উৎসব সম্পন্ন
আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় আদিবাসী সম্প্রদায়ের শিকড়, ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির মেলবন্ধনে মুখরিত হয়ে উঠেছে ঐতিহ্যবাহী ৩১তম কারাম উৎসব–২০২৬। গতকাল বুধবার নজিপুর হাইস্কুল মাঠে দিনব্যাপী নানা লোকজ আয়োজন, গান, নাচ এবং মাদলের তালে তালে প্রাণবন্ত হয়ে ওঠে এই উৎসব।
আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা কারাম উৎসব কেবল একটি আনন্দ-উৎসব নয়—এটি তাদের বিশ্বাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য প্রকাশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলার উপজেলা নির্বাহী অফিসার জনাব রিফাত আরা। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জনাব ড্যানি সিডাক।
পত্নীতলা ও ধামইরহাট উপজেলার মাটি ও মানুষের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত নেতা জনাব মোঃ শামসুজ্জোহা খান জোহা প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্টজনদের সাথে নিয়ে এই বর্ণাঢ্য উৎসবের শুভ উদ্বোধন করেন।
উৎসবে আদিবাসী শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য ও লোকসংগীতের পাশাপাশি সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত অতিথি শিল্পী এমরান হোসেন (ইমরান হাসো)। তার পরিবেশিত লোকজ গান উপস্থিত হাজারো দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখে।
সার্বিক দিক বিবেচনায় আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি এক বর্ণিল মিলনমেলায় রূপ নেয়। সুন্দর ও সফল এই আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্ট কারাম উৎসবের সকল আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী ও অতিথিবৃন্দ।

23/09/2026

Address

Ctgnews Office, Shikder Plaza
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Ctg news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share