মহেশখালী বার্তা

মহেশখালী বার্তা বাংলাদেশের এক মাএ সৌন্দর্যময় শহর মহেশখালী সহ সারা দেশের খবর গুলো দেখতে আমাদের সাথে থাকুন।

কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দু আব্দুর রহিম মহেশখালী রিপোর্ট আগামী কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনক...
17/08/2026

কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দু আব্দুর রহিম

মহেশখালী রিপোর্ট
আগামী কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন সাবেক সফল মহেশখালী উপজেলা ছাত্রদল সভাপতি, মহেশখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বিএনপির অন্যতম নেতা আব্দুর রহিম (বি.কম)।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন। ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে সংগঠনকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানিমূলক একাধিক মামলার আসামি হয়ে কারা নির্যাতনও ভোগ করেছেন তিনি। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শ ও কর্মীদের পাশে থাকার কারণে তিনি এলাকায় একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

কুতুবজোম ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার কারণে আব্দুর রহিম (বি.কম) ইতোমধ্যে জনদরদী ও কর্মীবান্ধব নেতা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ ইউনিয়নবাসীর মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগী নেতৃত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

এদিকে, আব্দুর রহিম (বি.কম)-এর সম্ভাব্য প্রার্থিতার খবরে কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তাঁর সমর্থকরা আশা প্রকাশ করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি ব্যাপক জনসমর্থন লাভ করবেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

কক্সবাজার সৈকতে পুলিশের অ*ভি*যান, অনলাইন জুয়ার আসর।ডেস্ক রিপোর্ট কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার আসর প...
12/08/2026

কক্সবাজার সৈকতে পুলিশের অ*ভি*যান, অনলাইন জুয়ার আসর।

ডেস্ক রিপোর্ট

কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার আসর পণ্ড করেছে পুলিশ। এ সময় অনলাইন ক্যাসিনো ও বেটিংয়ে জড়িত কয়েকজন যুবককে আটক করা হয়। জ*ব্দ করা হয়েছে জুয়া খেলায় ব্যবহৃত বেশ কয়েকটি স্মার্টফোন ও নগদ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, সৈকতের নিরিবিলি একটি স্থানে কয়েকজন যুবক দলবদ্ধ হয়ে স্মার্টফোনে অনলাইন ক্যাসিনো ও বেটিংয়ে ব্যস্ত ছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাৎক্ষণিক অ*ভি*যান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও তাদের আ*ট*ক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ব্যবহারের আলামত, স্মার্টফোন ও নগদ অর্থ উ*দ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কঠোর অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণ সমাজকে অনলাইন জুয়ার ক্ষতিকর আসক্তি থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সচেতন মহলের দাবি, পর্যটন নগরী কক্সবাজারের সৈকতসহ বিভিন্ন স্থানে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে তরুণ সমাজকে এ ভয়াবহ আসক্তি থেকে রক্ষা করা সম্ভব হবে।

02/08/2026

সমকামিতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন একবার বোরখা পরেও রক্ষা হলো না জনগণ ধরে ফেলল।

02/08/2026

১৩ বছরের মেয়ের বিয়ের চাঞ্চল্যকর তথ্য দিলেন মেয়েটা শুনে অবাক।

02/08/2026

বিদ্যুৎ অফিসের ডিজিটাল চুরি ধরা হয়ে গেল ক্ষুদ্ধ হয়ে ডিজিটাল মিটার ভেঙ্গে ফেলল গ্রাহক। #বাংলাদেশ #পল্লীবিদ্যুত

02/08/2026

মহেশখালীর শুকরিয়া পাড়া এলাকায় বৃদ্ধ সেকান্দারের পৈত্রিক বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অবৈধ দখলচেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) রাত সাড়ে ৭টার দিকে শহিদুল্লাহ (প্রকাশ ‘চেয়ারইগ্যা’)-এর নেতৃত্বে ৬–৭ জনের একটি দল বৃদ্ধ সেকান্দারের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি বসতবাড়িটি অবৈধভাবে দখলের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে

02/08/2026
25/07/2026

জামায়াতের বিরুদ্ধে যে কথা বলে, তাকে'ই প্রধানমন্ত্রী পুরুস্কার দেয়া শুরু করেছে।
—মোস্তাফিজুর রহমান ইরান🔥

মহেশখালীতে হাজারো চাকরিপ্রত্যাশীর দীর্ঘশ্বাস: উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থান কোথায়?▶️মহেশখালী, কক্সবাজারকক্সবাজারের দ্বীপ উপজ...
24/07/2026

মহেশখালীতে হাজারো চাকরিপ্রত্যাশীর দীর্ঘশ্বাস: উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থান কোথায়?

▶️মহেশখালী, কক্সবাজার
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে একের পর এক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও হাজারো শিক্ষিত ও অশিক্ষিত চাকরিপ্রত্যাশী এখনও কর্মসংস্থানের অভাবে হতাশায় দিন কাটাচ্ছেন। উচ্চশিক্ষা শেষ করেও অনেক তরুণ-তরুণী বছরের পর বছর চাকরির অপেক্ষায় রয়েছেন। আবার অনেকেই জীবিকার তাগিদে ঢাকা, চট্টগ্রাম কিংবা বিদেশমুখী হচ্ছেন।

▶️স্থানীয়দের অভিযোগ, মহেশখালীতে বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও চাকরিতে স্থানীয়দের অংশগ্রহণ প্রত্যাশার তুলনায় কম। বিভিন্ন সময়ে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।

▶️চাকরিপ্রত্যাশীরা জানান, সরকারি চাকরির সুযোগ সীমিত, আর বেসরকারি প্রতিষ্ঠানে অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতার শর্ত থাকায় নতুনদের জন্য চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে অনেকে বেকারত্বের কারণে মানসিক চাপ ও আর্থিক সংকটে ভুগছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, মহেশখালীর তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্পে স্থানীয়দের অগ্রাধিকার নিশ্চিত করা গেলে বেকারত্ব অনেকাংশে কমানো সম্ভব। একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতে নিয়মিত নিয়োগ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।

▶️চাকরিপ্রত্যাশীদের প্রত্যাশা, উন্নয়নের সুফল যেন শুধু অবকাঠামোতেই সীমাবদ্ধ না থেকে স্থানীয় মানুষের কর্মসংস্থানেও প্রতিফলিত হয়। তাদের ভাষায়, **"উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন মহেশখালীর প্রতিটি যোগ্য তরুণ নিজের এলাকায় সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবে।"**

24/07/2026

ক্ষুদ্র ঋণের সুবিধাভোগী গ্রাহকদের কোন ভাবে হয়রানি করবে না এনজিও কর্মীরা...
বিষয়টি নিয়ে কথা বলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দিদার আলম।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহেশখালী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share