Dainik Naf News-DNN

Dainik Naf News-DNN dainiknafnews.com We are working to make Teknaf's history, tradition, religious and social education culture known to the whole world.
(2)

An
Online News Portal (DNN) is a digital platform of news from the tourist town of Cox's Bazar Teknaf under Chittagong Division of Bangladesh. Teknaf is a beautiful land of natural beauty surrounded by mountains, rivers and the sea.

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও স্বাস্থ্যবার্তা প্রদান করেছে টেকনাফ উপজেলা যুবদল।
17/09/2026

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও স্বাস্থ্যবার্তা প্রদান করেছে টেকনাফ উপজেলা যুবদল।

17/09/2026

‘ডেঙ্গু হবে নিঃশেষ’এই স্লোগানকে সামনে রেখে টেকনাফে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে টেকনাফ সদর ইউনিয়নে আগাম আলোচনা টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওমর সাদেক...
16/09/2026

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে টেকনাফ সদর ইউনিয়নে আগাম আলোচনা

টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওমর সাদেককে ঘিরে সদর ইউনিয়নের দলীয় একক প্রার্থী নিয়ে আলোচনা চলছে।

দলীয় ও স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় উঠে এসেছে। তবে এখনো দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়নি।

ওমর সাদেক ওমর
সাধারণ সম্পাদক
টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দল

16/09/2026

৩ লাখ টাকা চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টার অভিযোগ, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন।

15/09/2026
14/09/2026

সাবরাং ইউনিয়ন বিএনপির ৬ ও ৭ নম্বর ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বক্তব্য রাখছেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস শরীফ।

10/09/2026

সাবরাং নয়াপাড়ায় ১ লাখ ৯০ হাজার ইয়াবা আটকের ঘটনার জেরে এক ইঞ্জিন মেকানিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় এজাহার আদায়ের করেছে স্ত্রী।

🎥 বিস্তারিত থাকছে ভিডিওতে।

#টেকনাফ #সাবরাং #ইয়াবা #মাদক #মারধর #ব্রেকিংনিউজ #কক্সবাজার

টেকনাফ থানার সামনে মাদক কারবারি কাশেমের হাতে রক্তাক্ত প্রবাসী আজিজ! টেকনাফ প্রতিনিধি।টেকনাফে মাদককারবারিদের বেপরোয়া কর্ম...
08/09/2026

টেকনাফ থানার সামনে মাদক কারবারি কাশেমের হাতে রক্তাক্ত প্রবাসী আজিজ!

টেকনাফ প্রতিনিধি।

টেকনাফে মাদককারবারিদের বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এবার খোদ টেকনাফ মডেল থানার সামনে এক প্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাতে টেকনাফ মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আবদুল আজিজ (নাম প্রাথমিকভাবে জানা গেছে)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা ও প্রবাসী।

অভিযোগ উঠেছে, শাহপরীর দ্বীপের কথিত শীর্ষ মাদক কারবারি মো. কাশেম ধারালো অস্ত্র দিয়ে আবদুল আজিজকে কুপিয়ে রক্তাক্ত করেন। স্থানীয়দের দাবি, কাশেমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনায় গুরুতর আহত আবদুল আজিজকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত একটি চক্র টেকনাফে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। তাদের দাপটে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি এলাকায়ও প্রকাশ্যে হামলার ঘটনায় প্রশ্ন উঠেছে মাদককারবারিদের দৌরাত্ম্য নিয়ে।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন তারা। এ ঘটনায় অভিযুক্ত মো. কাশেমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Address

Chittagong
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Naf News-DNN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Naf News-DNN:

Shortcuts

Share