07/03/2026
Aarong আউটলেটে হুইলচেয়ার নিয়ে প্রবেশ নিষেধ নাকি?
Rubel Rana ভাই গিয়েছিলেন আড়ং সাভার আউটলেটে। কিন্তু প্রবেশ করতে দেয়নি সিকিউরিটি গার্ড! খুব সম্ভবত উনার সাথে আরও তিনজন ছিলো।
রানা ভাই যখন বললেন, 'আমাকে ভেতরে ঢুকতে দিতে কী সমস্যা? গার্ড জবাব দিলো, আপনাকে ঢুকতে দিতে সমস্যা নেই। সমস্যা এই গাড়িটা।'
রানা ভাই বললেন, 'ভাইরে! গাড়ি ছাড়া আমিতো চলতে পারবো না ভাই।'
সিকিউরিটি গার্ড বিরক্ত হয়ে বললো, চারটা লোক গাড়ি নিয়ে ঢুকবেন? আপনার কী মেন্টালিটি! আমিতো বুঝতেছি না।'
তর্ক বিতর্কের একপর্যায়ে বললো, ম্যানেজমেন্ট থেকে নাকি হুইলচেয়ার নিয়ে ঢুকতে দিতে নিষেধ করা।
উনি পুরো ঘটনা লাইভ করেন। ভিডিওটাতে মাত্র ২৯৫টি লাইক, সেভাবে সবার নজরে আসেনি। তাই এই পোস্টটা করলাম।
আড়ংয়ের উচিত এই ঘটনার জন্য ক্ষমা চাওয়া এবং তাদের গার্ডদেরকে সতর্ক করা।
গতকাল ভিডিওতে দেখলাম -
আরেক ভাই হুইলচেয়ারে করে যাচ্ছিলেন কিন্তু ফুটপাতে দোকানে দখল আর অবশিষ্ট জায়গায় ইলেকট্রিক খাম্বা। তাই উনি পার হতে পারছেন না। পার হতে গিয়ে পড়ে গিয়েছেন। অত্যন্ত হৃদয়বিদারক এক দৃশ্য।
আমাদের দেশ সকলের। সকলের সুযোগ সুবিধা, ভালো মন্দ আমাদেরকে বুঝতে হবে। চাহিদাসম্পন্ন মানুষদের সুবিধার্থে রাস্তাঘাট, যানবাহন, শপিং মল বানাতে হবে। যেন তারাও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে।
© অন্তর মাসঊদ