MK News25

MK News25 Everyone Enjoy The All-time my page..We News24

08/01/2026

শীতে জবুথবু কক্সবাজার। রাত বাড়ার সাথে বাড়ে শীতের প্রভাব। ভোর বেলায় বেশী বাড়ে ঠান্ডা।

কক্সবাজার জেলার শীতের তীব্রতা কতটুকু তার পরিসংখ্যান বের করতে গিয়ে বাংলাদেশ আবহাওয়া পরিদপ্তর, কক্সবাজার আবহাওয়া দপ্তরসহ বিশ্বের কয়েকটি নাম করা ওয়েবসাইট এবং গুগল ওয়েদার আপডেটে একেক জায়গায় একেকরকম তাপমাত্রার তথ্য পাওয়া গেছে।

তবে বিশ্বাসযোগ্য এবং স্থানীয়ভাবে আবহাওয়া দপ্তরের সাথে যোগযোগ ও যাচাই করে যে প্রাপ্ত তথ্য বলছে কক্সবাজার জেলার চকরিয়াতে বুধবার রাতের তাপামাত্রা ১২ ডিক্রি,যা ছিলো জেলার বুধবার দিবাগত রাতে সবচেয়ে বেশী শীতের রেকর্ড।

তবে টেকনাফ ছিলো আজকে দেশের সবচেয়ে উষ্ণ উপজেলা। দিনের বেলায় টেকনাফের তাপমাত্রা ছিলো ২৭ ডিক্রি সেলসিয়াস। রাতে তা নেমেছে ১৬ ডিগ্রিতে। তাতেও রাতে জেলায় সবচেয়ে শীত কম টেকনাফ উপজেলায়।

শীত কম পড়লেও রাতে টেকনাফে হীম শীতল বাতাস বইছে। কুয়াশার উপস্থিতি নেই তেমন। ভোরের দিকে আরো কমতে পারে তাপমাত্রা।

অন্যদিকে জেলার অন্যান্য উপজেলা গুলোতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিক্রিতে ছিলো।

দেশের পশ্চিম অঞ্চলে শীতের দাপট বেশী। ৪৪ টি জেলায় চলছে শৈত্যপ্রবাহ। তবে কক্সবাজার আবহাওয়া দপ্তরের সহকারি আবহাওয়াবিদ বলছেন, জেলায় শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। তিনি বলছেন, দিনের বেলায় সূর্যের তাপ থাকলে রাতে শীতের প্রভাব কমে। যদি সূর্যের তাপ না থাকে তবে শীতের তীব্রতা বাড়ে।

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই হাড়কাঁপানো শীত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া দপ্তর।

কুতুবদিয়ায় এরশাদুল হত্যা মামলার ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশকক্সবাজারের কুতুবদিয়ায় চাঞ্চল্যকর এরশাদুল হাবিব হত্যা মামলার ৪ জ...
08/01/2026

কুতুবদিয়ায় এরশাদুল হত্যা মামলার ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ

কক্সবাজারের কুতুবদিয়ায় চাঞ্চল্যকর এরশাদুল হাবিব হত্যা মামলার ৪ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। ৭ জানুয়ারি বুধবার চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত এই আদেশ দেন। একই মামলায় ৪ আসামীকে খালাস দিয়েছে আদালত। তারা হলেন,আজহারুল ইসলাম ছোটন, তৌহিদুল ইসলাম আরাফাত, হোসাইন মোহাম্মদ সাজ্জাদ এবং মোঃ সৈয়দ। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমানিত না হওয়ায় আদালত তাঁদেরকে খালাদের আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় স্থানীয় একটি স্কুলে ইফতার পার্টি শেষে বাড়ী ফিরছিলেন এরশাদুল হাবিব। এসময় জমি নিয়ে বিরোধের জেরে আসামী জাহেদুল ইসলাম ফরহাদ, আবু এরশাদ জুয়েল, রুস্তম আলী এবং আবদুল্লাহ আল মামুন সোহেল পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁর উপর হামলা চালায়। আসামীরা হাবিবকে কুপিয়ে জখম করার পাশাপাশি গুলিও করে। পরে হাবিবের স্বজনরা তাঁকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে।
এই ঘটনায় একই বছরের ১৭ অক্টোবর বাদী হয়ে মামলা করেন নিহত এরশাদুলের মা। পরে পুলিশ তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বুধবার এই মামলায় রায় ঘোষনা করেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে জাহেদুল ইসলাম ফরহাদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।

07/01/2026
স্বৈ/রাচারকে 'না' বলুন, গণভোটে 'হ্যাঁ' বলুন, ১১ দলের পক্ষে থাকুন, গণভোটে 'হ্যাঁ' বলুন।- নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি
07/01/2026

স্বৈ/রাচারকে 'না' বলুন, গণভোটে 'হ্যাঁ' বলুন, ১১ দলের পক্ষে থাকুন, গণভোটে 'হ্যাঁ' বলুন।

- নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি

জানুয়ারি মাসের ১৮ তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজারে শহিদ ওয়াসিমের কবর জেয়ারত করতে আসবেন। কবর জে...
07/01/2026

জানুয়ারি মাসের ১৮ তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজারে শহিদ ওয়াসিমের কবর জেয়ারত করতে আসবেন। কবর জেয়ারত শেষে তিনি সালাউদ্দিন আহমদের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করবেন।

মহেশখালী  উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  ও উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি জাহানারা জাহাঙ্গীরের বহিস্কার আদেশ প্রত্যাহার।...
07/01/2026

মহেশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি জাহানারা জাহাঙ্গীরের বহিস্কার আদেশ প্রত্যাহার।



তারিখঃ ০৭ জানুয়ারি ২০২৬

সূত্র: বিএনপি/সাধারণ/৭৭/২৭/২০২৬

প্রতি

জাহানারা বেগম

সাবেক সহ-সভাপতি

কক্সবাজার জেলা মহিলা দল।

বিষয়: বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া প্রসঙ্গে

জনাব,

ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।

ধন্যবাদান্তে-
(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী) সিনিয়র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

অনুলিপি:

১। মাহবুবের রহমান শামীম সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

২। হারুনুর রশিদ হারুন সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

৩। ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

৪। সভাপতি এবং সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা বিএনপি।

ঢাকায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরসহ দুই জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এদের...
07/01/2026

ঢাকায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরসহ দুই জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে মি. মোসাব্বির মারা গেছেন।

বুধবার রাতে বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এই ঘটনা ঘটে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, ...
07/01/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় সংসদের ৩৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড . কানিজ ফাতিমা কাকলী ।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৮৮০।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী থেকে ৩ হাজার ২৬৭ ভোট বেশি পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী।

অপরদিকে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ০০২ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।

জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
07/01/2026

জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

Address

Cox's Bazar
4701

Website

Alerts

Be the first to know and let us send you an email when MK News25 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share